জেলা প্রশাসক ও মেয়র সুনামগঞ্জ পৌর শহরে বন্যার্ত পাঁচশ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন

মো: আব্দুল হাই ::
সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ পৌর শহরের ইকবাল নগর,কালিবাড়ি,বুলচান উচ্চ বিদ্যালয় , হাজীপাড়া ও সরকারী কলেজে আশ্রয় কেন্দ্রে থাকা ৫শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার মুড়ি,চিড়া,গুড় ,মোমবাতি,দিয়াশলাই, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,ওরস্যালাই বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ওই সব এলাকার পানিবন্দী মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও পৌরসভার মেয়র নাদের বখত।

এ সময় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শোয়েব চৌধুরী, পৌর আওযামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আহমদ নুর, কাউন্সিলর মো: ফয়জননুর ও মানবাধিকার কর্মী এম তাজুল ইসলাম তারেক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, গত ২৭ জুন থেকে অতিবৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ পৌরসভাসহ ৩টি পৌরসভা এবং জেলার ১১টি উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়।

তাৎক্ষনিক ভাবে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার তৎপরতা শুরু করে বন্যার্তদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেয়া হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানবিক সহায়তার ত্রান বিতরণ কার্যক্রম শুরু করে তা অব্যাহত রাখা হয়েছে বলে তিনি জানান।

জ/টুডে /জাকির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *