Skip to content

Jagannathpur Today

যুক্তরাজ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলন সম্পন্ন

মুহাম্মদ শাহেদ রাহমান ( লন্ডন) যুক্তরাজ্য থেকে :
বাংলাদেশের একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয়ে যুক্তরাজ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলন সম্পন্ন।
শনিবার ( ১১ জুলাই) যুক্তরাজ্য সময় বিকাল ৩টায় সংগঠনের সাধারন সম্পাদক জামাল খানের পরিচালনায় সংগঠনের সভাপতি নুর উদ্দিন আহমদের সভাপতিত্বে —অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে যুক্তরাজ্য একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি ও প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ বলেছেন, একাত্তরের রাজাকার আলবদর ও তাদের দোসররা এখনো সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে— এদেরকে চিহ্নিত করতে হবে।
১৯৭১ সালে এইসব রাজাকার আলবদর এবং হানাদার পাকিস্তানী বাহিনী মিলে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিলো সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এখনই সেই প্রত্যয় গ্রহণ করে দেশ প্রেমিক নাগরিকরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে  যেতে হবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার উপদেষ্টা এম এ রউফ, হোছনে আরা মতিন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ প্রমুখ।
 অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে নুর উদ্দিন আহমেদকে অনারারী প্রেসিডেন্ট, সৈয়দ এনামুল ইসলামকে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এবং রুবি হককে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের ২০২১-২০২২) জন্য একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির অন্যান্য পদে যারা আছেন, সহ সভাপতি সাংবাদিক মতিয়ার চৌধুরী, মোহাম্মদ হরমুজ আলী মাস্টার, নিলুফা ইয়াসমীন হাসান, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, জামাল আহমেদ খান এবং যুক্তরাজ্যের বিভিন্ন শাখার সভাপতিবৃন্দ (পদাধিকারবলে)।
যুগ্ম সম্পাদক স্মৃতি আজাদ, কোষাধ্যক্ষ মো: এনামুল হক, সাংগঠনিক সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাউন্সিলার পুস্পিতা গুপ্তা, তথ্য ও গবেষনা সম্পাদক আনজুমান আরা, প্রেস সেক্রেটারী আ স ম মাসুম, প্রকাশনা সম্পাদক জুয়েল রাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলেনা আক্তার জোছনা।
কার্যনির্বাহী পরিষদের সদস্যঃ কাউন্সিলার মঈন কাদরী, সুশান্ত দাশ প্রশান্ত, জোছনা পারভীন এবং যুক্তরাজ্যের বিভিন্ন শাখার সাধারণ সম্পাদকবৃন্দ (পদাধিকারবলে)

 

Posted on 14/07/202114/07/2021Author jptoday01Categories প্রবাস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Post navigation

Previous Previous post: সুনামগঞ্জ জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে গীতিকবি সৈয়দ দুলাল বিপুল ভোটে বিজয়ী
Next Next post: জগন্নাথপুরে করোনা আক্রান্তের জন্য ফোন দিলেই পৌঁছবে আরডিএফ’র অক্সিজেন সেবা
Proudly powered by WordPress