পুলিশের অভিযানে গাঁজা চাষী গ্রেফতার

টুডে ডেস্ক:
সোমবার সুশান্ত বিশ্বাস (৪৮) নামের এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নং মালিখালী ইউনিয়নের কেনুভাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সুশান্তের পিতার নাম মৃত শান্তি রঞ্জন বিশ্বাস।

গ্রেফতারের সময় সুশান্ত বিশ্বাসের বাগান থেকে ২টি গাঁজা গাছ উদ্ধার করে নাজিরপুর থানায় নিয়ে আসে পুলিশ।

নাজিরপুর থানার এস আই মোঃ হারুন আর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুশান্ত বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, সুশান্ত বিশ্বাস ৬ মাস আগে এই গাঁজা গাছ তার বসত ঘরের পিছনে রোপন করে।

গাছ তুলে নিয়ে আসার সময় সুশান্ত বিশ্বাস পুলিশকে অনুনয় করে বলে, ‘আমাকে মেরে ফেলেন কিন্তু আমার গাছ উপড়ে ফেলবেন না।

গ্রেফতারকৃত গাঁজা চাষী সুশান্ত বিশ্বাস জানায়, শখের বসে ও নিজে সেবন করার জন্য তিনি এই গাঁজা গাছ রোপন করেন।নাজিরপুর থানার ওসি মো: হাবিবুর রহমান জানান এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

টুডে-২১ মে ২০১৮/বিডিএন

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে- লন্ডনে সায়রা মহসিন এমপি

আমিনুল হক ওয়েছ :
মৌলভীবাজার-৩ আসনের এমপি জাতীয় সংসদের প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসিন এমপি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেদিন আর খুব দূরে নয় বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম একটি দেশ ।

তিনি আরো বলেন- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এর বাস্তব প্রমাণ আজকে আমরা নিজস্ব স্যাটেলাইটের মালিক, বিশ্বের বহু ধনীদেশ রয়েছে যাদের নিজস্ব স্যাটেলাইট নেই। বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক আজ বাংলাদেশ।

সোমবার (১৪ মে) দুপুরে ইষ্টলন্ডনের একটি সেন্টারের হলরুমে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১এর সফল উৎক্ষেপন উপলক্ষ্যে বিশ্ববাংলা ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন।

বাংলাদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে তিনি আরো বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেবার আহবান জানান ।

তিনি বলেন এর আগে বিভিন্ন দেশ প্রায় দুই হাজারের বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে।
এগুলোর মধ্যে রয়েছে আবহাওয়া স্যাটেলাইট,পর্যবেক্ষক স্যাটেলাইট,নেভিগেশন স্যাটেলাইট ইত্যাদি।

তবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ হল যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট। টিভি চ্যানেলগুলোর স্যাটেলাইট সেবা নিশ্চিত করাসহ বহু সুফল আসবে এ স্যাটেলাইটের মাধ্যমে।

এ স্যাটেলাইট থেকে মানুষ চার ধরনের সুফল পেতে পারেন। প্রথমত,এ স্যাটেলাইটের সক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় ও সাশ্রয় দুটিই করা যাবে।দ্বিতীয়ত,দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে অপটিক ক্যাবল বা সাবমেরিন ক্যাবল পৌঁছায়নি সেসব জায়গায় স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণ করা যাবে।

তৃতীয়ত এর সাহায্যে চালু করা যাবে ডিটিএইচ বা ডিরেক্ট টু হোম ডিশ সার্ভিস।চতুর্থত, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে এ স্যাটেলাইট। এ ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজেও স্যাটেলাইটটি কাজে লাগানো যাবে।

এসময় আয়োজকদের পক্ষ থেকে সকলে মিষ্টিু মুখ করানো হয়। বিশ্ববাংলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাংবাদিক আনসার আহমেদ উল্লার সভাপতিত্বে ও সেক্রেটারী শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত মিষ্টিমুখ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সৈয়দ মহসীন আলীর কন্যা সৈয়দা সানজিদা শারমীন,

যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, কাউন্সিলার রহিমা রহমান, কবি নজরুল ইসলাম অকিব, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লন্ডন বাংলাপ্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা,

সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, সাংবাদিক ইসহাক কাজল, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক মোসলেহ উদ্দিন আহমদ, সাংবাদিক কবি হামিদ মোহাম্মদ, সাংবাদিক বাতিরুল হক সরদার, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু প্রমূখ।

টুডে-২১ মে ২০১৮/বিডিএন

বরিশাল র‌্যাব-৮’র সদর দফতরে নতুন কমান্ডিং অফিসারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

 টুডে ডেস্ক:
মাদক, সন্ত্রাস ও জঙ্গি নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন বরিশাল র‌্যাব-৮’র সদ্য যোগদানকারী কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম।

বৃহস্পতিবার (১৭মে) সকাল সাড়ে ১১টায় নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দফতরে সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।

আতিকা ইসলাম বলেন, সাংবাদিকদের কাছে সকল ধরনের তথ্য থাকে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো র‌্যাবের কাছে গোপনে জানালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবে র‌্যাব-৮। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় র‌্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম, ১ নম্বর কোম্পানী কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধাণ সম্পাদক মুরাদ আহমেদ, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান,

যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন. বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ ও সাধারণ সম্পাদক জুয়েল সরকারসহ জাতীয় ও আঞ্চলিক দৈনিক এবং টেলিভিশন সাংবাদিকগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

গত ২৩ এপ্রিল বরিশালে র‌্যাব-৮’র কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম। ২০০৭ সালে র‌্যাব-৮ গঠিত হওয়ার পর এই প্রথম পুলিশের কোন শীর্ষ কর্মকর্তা এবং একই সাথে কোন নারী কর্মকর্তা র‌্যাব-৮’র কমান্ডিং অফিসারের দায়িত্ব পেলেন।

একজন নারী হিসেবে বরিশাল বিভাগের কোন সরকারি দপ্তরের শীর্ষ পদে আতিকা ইসলাম প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন।

এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ার পরই তাকে সম্প্রতি প্রেষণে র‌্যাব-৮’র কমান্ডিং অফিসার নিয়োগ দেয় সরকার। ১৯৯৯ সালে বিসিএস ক্যাডার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন আতিকা ইসলাম।

সুত্র-বিডি প্রতিদিন

২০ মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে মেঘারকান্দি ও হরিনাকান্দি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্টার:
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের গনজাগরন সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন ২০১৯ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিতে সরকার দ্রুত কাজ করে যাচ্ছেন। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।

তিনি শনিবার(১৯মে)জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি ও হরিনাকান্দি গ্রামে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক ৮০লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন শেষে গ্রামবাসী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

মেঘারকান্দি ভৈরব মন্দির মাঠে আয়োজিত জনসভায় প্রতিমন্ত্রী আরো বলেন দেশের উন্নয়নের জাগরনকে প্রবাহমান রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন ইতোমধ্যে পুরো জেলাব্যাপী প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের গনজোয়ার সৃষ্টি হয়েছে। যার প্রমান দেড়’শ কোটি টাকা ব্যায়ে কুশিয়ারা নদীর বৃহৎ রানীগঞ্জ সেতু ৮২কোটি ৫০লাখ টাকা ব্যয়ে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে সংস্কার কাজ শুরু হয়েছে।

এছাড়াও মদনপুরে মেডিকেল কলেজ স্থাপন, দক্ষিন সুনামগঞ্জে টেকনিক্যাল কলেজসহ অসংখ্য ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ, মাদ্রাসার ভবন মসজিদ মন্দিরসহ জনগনের কল্যানকর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করে প্রতিটি ইউনিয়নের উন্নয়নের পাশাপাশি ভাটির জনপদ রানীগঞ্জ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্টান, বিদ্যুৎ ব্যবস্থাসহ রাস্তাঘাটের দ্রুত উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, পল্লী বিদ্যুৎ সমিতি হবিগঞ্জ জেলার জি এম সুলেমান মিয়া,

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ।

মেঘারকান্দি গ্রামের বাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রমোতেশ দাস তালুকদারের সভাপতিত্বে ও রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,

নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড়ভাকৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ দাস, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, শিক্ষক রিংকু দাস, সম্পদ কান্তি দাস, আওয়ামী লীগ নেতা ওয়াহিদ মিয়া, দ্বিপক দাস প্রমুখ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ,প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ,

উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ সভাপতি কল্যান কান্তি রায় সানি, সায়মন হোসেন রুমেন প্রমুখ।

টুডে-২০ মে ২০১৮/বিডিএন

রানীগঞ্জের বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

রানীগঞ্জ  অফিস :
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার(১৯ মে) দুপুরে গরীব,অসহায়,মেহনতি লোকজনদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় সংস্থার উদ্যেগে এবছরও মাহে রমজানে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

ইফতার সামগ্রী বিতরন পূর্ব আলোচনা সভায় সংস্থার সভাপতি হাফিজুর রহমান মন্তশির সভাপতিত্বে ও সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল মুতালিব সবুজের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য সুমন হুসাইন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, সমাজসেবী আবু তাহের মজনু, অন্যদের মাঝে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরুব্বি মুজিবুর রহমান, তারিফ মিয়া, সংস্থার কোষাধ্যক্ষ মুজাম্মিল হক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার কার্যকারী কমিটির সদস্য মো: দুলন মিয়া, মো:হামিদুল হক, শেখ মুজাম্মিল হক, মো: কাওছার মিয়া, মো: ফরহাদ মিয়া, সুলতান মিয়া, আলী হুসেন, মনোয়ার হুসেন মায়ন প্রমুখ।

টুডে-২০ মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে আঞ্চলিক মহা সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রতিমন্ত্রী এম এ মান্নান

স্টাফ রির্পোটার:
পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি আব্দুস সামাদ আজাদ আঞ্চলিক মহা সড়কের (আর-২৪১) উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

শনিবার(১৯ মে) সকাল ১১টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে ৮২ কোটি ৫০লাখ টাকা ব্যয়ে ২২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন আওয়ামী লীগ সরকার কথায় ও কাজে বিশ্বাসী।

দেশের যুগান্তকারী উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই উল্লেখ করে বলেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের মহাজাগরণ সৃষ্টি হয়েছে। তিনি বলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের দুঃখী, মেহনতী মানুষের মুখে হাসি ফুটাতে বিভিন্ন ভাতা কার্যক্রম চালু করনের পাশাপাশি জনকল্যাণ মুখি কাজ করে যাচ্ছেন।

দেশের অগ্রযাত্রায় শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে আগামী জাতীয় র্নিবাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ জগন্নাথপুরে উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন রানীগঞ্জে কুশিয়ারা নদীর উপর বৃহৎ সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানান।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ,

সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী,

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, সড়ক ও জনপথ অধিদপ্তরের এসডি এস, এম সাইফুল ইসলাম, এস ও মোস্তাফিজুর রহমান, মহাসড়কের ঠিকাদারী প্রতিষ্টান এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের ম্যানেজার প্রকৌশলী হারুন রশীদ,

জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার,সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ,

উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সির গিয়াস উদ্দিন মুন্না, সৈয়দ পুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ সভাপতি কল্যান কান্তি রায় সানি, সহ সভাপতি সায়মন হোসেন রুমেন,

যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভুইয়া, প্রচার সম্পাদক সজিব রায় র্দূজয়, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েখ আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু চৌধুরী, মহাসড়কের ঠিকাদারী প্রতিষ্টান এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের সহকারী ম্যানেজার জামাল উদ্দিন প্রমুখ।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মোশাহিদ।

জগন্নাথপুর টুডে-১৯ মে ২০১৮/বিডিএন

দুই গাড়ির রেষারেষিতে প্রাণ গেল এমি বেগম নামের তরুণীর- শিশুসহ আহত ৩

জগন্নাথপুরটুডে ডেস্ক:

সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার রেষারেষিতে এক তরুণী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রাম নয়ামসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ আরো তিন পথচারী আহত হয়েছেন।

নিহতের নাম- এমি বেগম (২০)। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর নওয়াগাও গ্রামের জুরু মিয়ার মেয়ে। আহতরা হলেন- জেনি আক্তার (২৪), সুমাইয়া আক্তার (৬), তাউহিদ আহমদ (৫)। তাদের মধ্যে সুমাইয়া আক্তারের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকার ও অটোরিকশাটি বেপরোয়া গতিতে সিলেট শহরের দিকে যাচ্ছিল। এসময় প্রাইভেটকারটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

এতে রাস্তার পাশে থাকা এমি বেগম ঘটনাস্থলেই নিহত হন এবং ওই তিনজন আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি জানান, প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালকরা পালিয়েছে।

টুডে-১৯ মে ২০১৮/বিডিএন

যশোরে র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে নিহত ৩

জগন্নাথপুর টুডে-ডেস্ক:

যশোরে র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। র‌্যাবের দাবি করে নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬ জানিয়েছে, আজ (শনিবার) ভোরে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের বাগদা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় দু’টি মোটর সাইকেলকে গতিরোধের নির্দেশ দিলে ৬ আরোহী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে। এতে ৩ জন গুলিবিদ্ধ হয় এবং বাকিরা পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ ৩ জনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, একটি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জগন্নাথপুর টুডে-১৯ মে ২০১৮/বিডিএন

বান্দরবানে বজ্রাপাতে কৌশলা তঞ্চঙ্গ্যা ও সুজলা তঞ্চঙ্গ্যা ২ বো‌নের মৃত্যু

জগন্নাথপুর টুডে- ডেস্ক:
বান্দরবানে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। সদর উপ‌জেলার তঞ্চঙ্গ্যা পাড়ায় শুক্রবার সন্ধ্যার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

তারা হ‌লেন রমনী তঞ্চঙ্গ্যার মেয়ে কৌশলা দে‌বি তঞ্চঙ্গ্যা (২৫) ও নবম শ্রেণির ছাত্রী সুজলা তঞ্চঙ্গ্যা (১৫)।

পু‌লিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বৃষ্টির সময় ছড়ার পা‌নি‌তে দুই বো‌ন গোসল করতে যান। এসময় তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলে তারা মারা যান।

সদর থানার ও‌সি গোলাম স‌রোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদ‌ন্তের পর লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

সুত্র- ইত্তেফাক-১৯ মে ২০১৮/বিডিএন

রাশিয়া বিশ্বকাপের বাংলাদেশের সময় অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচী

 স্পোর্টস ডেস্ক শাহরিয়ার আহমদ পায়েল:
আগামী ১৪ জুন রাশিয়া বিশ্বকাপ আসরের পর্দা উঠতে যাচ্ছে । ১৫ই জুলাই ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এ আসরের। মোট ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আসন্ন রাশিয়া বিশ্বকাপ। এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ৩২টি দলকে নিয়ে ৮টি গ্রুপ করা হয়েছে। আসরের উদ্ধোধনী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ও মস্কোর ঐতিহ্যবাহী লুজনিকি স্টেডিয়ামে, প্রকাশিত হয়েছে এ আসরের চূড়ান্ত সময়সূচি।

রাশিয়া বিশ্বকাপের আট গ্রুপ:

গ্রুপ ‘এ’: রাশিয়া, সৌদি আরব, মিশর, উরুগুয়ে
গ্রুপ ‘বি’: পর্তুগাল, স্পেন, মরোক্কো, ইরান
গ্রুপ ‘সি’: ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক
গ্রুপ ‘ডি’: আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া
গ্রুপ ‘ই’: ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া
গ্রুপ ‘এফ’: জার্মানি, মেক্সিকো, সুইডেন, কোরিয়া রিপাবলিক (দক্ষিণ কোরিয়া)
গ্রুপ ‘জি’: বেলজিয়াম, পানামা, তিউনিশিয়া, ইংল্যান্ড
গ্রুপ ‘এইচ’: পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান

১৪ জুন: রাশিয়া-সৌদি আরব (রাত ৯টা)
১৫ জুন: মিশর-উরুগুয়ে (সন্ধ্যা ৬টা)
১৫ জুন: মরক্কো-ইরান (রাত ৯টা)
১৫ জুন: পর্তুগাল-স্পেন (রাত ১২টা)
১৬ জুন: ফ্রান্স-অস্ট্রেলিয়া (বিকেল ৪টা)
১৬ জুন: আর্জেন্টিনা-আইসল্যান্ড (সন্ধ্যা ৭টা)
১৬ জুন: পেরু-ডেনমার্ক (রাত ১০টা)
১৬ জুন: ক্রোয়েশিয়া-নাইজেরিয়া (রাত ১টা)
১৭ জুন: কোস্টারিকা-সার্বিয়া (সন্ধ্যা ৬টা)
১৭ জুন: জার্মানি-মেক্সিকো (রাত ৯টা)
১৭ জুন: ব্রাজিল-সুইজারল্যান্ড (রাত ১২টা)
১৮ জুন: সুইডেন-দক্ষিণ কোরিয়া (সন্ধ্যা ৬টা)
১৮ জুন: বেলজিয়াম-পানামা (রাত ৯টা)
১৮ জুন: তিউনিসিয়া-ইংল্যান্ড (রাত ১২টা)
১৯ জুন: পোল্যান্ড-সেনেগাল (সন্ধ্যা ৬টা)
১৯ জুন: কলম্বিয়া-জাপান (রাত ৯টা)
১৯ জুন: রাশিয়া-মিশর (রাত ১২টা)

২০ জুন: পর্তুগাল-মরক্কো (সন্ধ্যা ৬টা)
২০ জুন: উরুগুয়ে-সৌদি আরব (রাত ৯টা)
২০ জুন: ইরান-স্পেন (রাত ১২টা)
২১ জুন: ফ্রান্স-পেরু (সন্ধ্যা ৬টা)
২১ জুন: ডেনমার্ক-অস্ট্রেলিয়া (রাত ৯টা)
২১ জুন: আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া (রাত ১২টা)
২২ জুন: ব্রাজিল-কোস্টারিকা (সন্ধ্যা ৬টা)
২২ জুন: নাইজেরিয়া-আইসল্যান্ড (রাত ৯টা)
২২ জুন: সার্বিয়া-সুইজারল্যান্ড (রাত ১২টা)
২৩ জুন: বেলজিয়াম-তিউনিসিয়া (সন্ধ্যা ৬টা)
২৩ জুন: জার্মানি-সুইডেন (রাত ৯টা)
২৩ জুন: দক্ষিণ কোরিয়া-মেক্সিকো (রাত ১২টা)
২৪ জুন: ইংল্যান্ড-পানামা (সন্ধ্যা ৬টা)
২৪ জুন: জাপান-সেনেগাল (রাত ৯টা)
২৪ জুন: পোল্যান্ড-কলম্বিয়া (রাত ১২টা)
২৫ জুন: উরুগুয়ে-রাশিয়া (রাত ৮টা)
২৫ জুন: সৌদি আরব- মিশর (রাত ৮টা)
২৫ জুন: স্পেন-মরক্কো (রাত ১২টা)
২৫ জুন: ইরান-পর্তুগাল (রাত ১২টা)
২৬ জুন: ডেনমার্ক-ফ্রান্স (রাত ৮টা)
২৬ জুন: অস্ট্রেলিয়া-পেরু (রাত ৮টা)
২৬ জুন: নাইজেরিয়া-আর্জেন্টিনা (রাত ১২টা)
২৬ জুন: আইসল্যান্ড-ক্রোয়েশিয়া (রাত ১২টা)
২৭ জুন: দক্ষিণ কোরিয়া-জার্মানি (রাত ৮টা)
২৭ জুন: মেক্সিকো-সুইডেন (রাত ৮টা)
২৭ জুন: সার্বিয়া-ব্রাজিল (রাত ১২টা)
২৭ জুন: সুইজারল্যান্ড-কোস্টারিকা (রাত ১২টা)
২৮ জুন: জাপান-পোল্যান্ড (রাত ৮টা)
২৮ জুন: সেনেগাল-কলম্বিয়া (রাত ৮টা)
২৮ জুন: ইংল্যান্ড-বেলজিয়াম (রাত ১২টা)
২৮ জুন: পানামা-তিউনিসিয়া (রাত ১২টা)

রাউন্ড অফ সিক্সটিন
৩০ জুন: সি ১ – ডি ২ (ম্যাচ ৫০) (রাত ৮টা)
৩০ জুন: এ ১ – বি ২ (ম্যাচ ৪৯) (রাত ১২টা)
১ জুলাই: বি ১ – এ ২ (ম্যাচ ৫১) (রাত ৮টা)
১ জুলাই: ডি ১ – সি ২ (ম্যাচ ৫২) (রাত ১২টা)
২ জুলাই: ই ১ – এফ ২ (ম্যাচ ৫৩) (রাত ৮টা)
২ জুলাই: জি ১ – এইচ ২ (ম্যাচ ৫৪) (রাত ১২টা)
৩ জুলাই: এফ ১ – ই ২ (ম্যাচ ৫৫) (রাত ৮টা)
৩ জুলাই: এইচ ১ – জি ২ (ম্যাচ ৫৬) (রাত ১২টা)

কোয়ার্টার ফাইনাল
৬ জুলাই: ম্যাচ ৪৯ এর জয়ী – ম্যাচ ৫০ এর জয়ী (ম্যাচ ৫৭) (রাত ৮টা)
৬ জুলাই: ম্যাচ ৫৩ এর জয়ী – ম্যাচ ৫৪ এর জয়ী (ম্যাচ ৫৮) (রাত ১২টা)
৭ জুলাই: ম্যাচ ৫৫ এর জয়ী – ম্যাচ ৫৬ এর জয়ী (ম্যাচ ৬০) (রাত ৮টা)
৭ জুলাই: ম্যাচ ৫১ এর জয়ী – ম্যাচ ৫২ এর জয়ী (ম্যাচ ৫৯) (রাত ১২টা)

সেমি ফাইনাল
১০ জুলাই: ম্যাচ ৫৭ এর জয়ী – ম্যাচ ৫৮ এর জয়ী (ম্যাচ ৬১) (রাত ১২টা)
১১ জুলাই: ম্যাচ ৫৯ এর জয়ী – ম্যাচ ৬০ এর জয়ী (ম্যাচ ৬২) (রাত ১২টা)

তৃতীয় স্থাান নির্ধারণী
১৪ জুলাই: ম্যাচ ৬১ এর পরাজিত – ম্যাচ ৬২ এর পরাজিত (রাত ৮টা)

ফাইনাল: ১৫ জুলাই (রাত ৯টা)

জগন্নাথপুরটুডে-২০-০৫-২০১৮/টিএটি.