মাইকে সেহরি খাওয়ার জন্য ডাকায় ইমামের উপর হামলা

জগন্নাথপুরটুডে ডেস্ক:
ভোর রাতে মসজিদের মাইকে সেহরি খাওয়ার জন্য ডাকায় ঘুমের ব্যাঘাত হওয়ায় ক্ষুব্ধ হয়ে ইমামকে পিটিয়ে আহত করেছে মোশারফ নামে প্রবাস ফেরৎ যুবক । ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়।স্থানীয়রা জানায়, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মোঃ মাসুম (৩০) শুক্রবার ভোর রাতে প্রথম রমজানের সেহরি খাওয়ার জন্য ডাকেন।

ভোর সাড়ে ৩ টায় ইমাম খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এসময় মসজিদের পূর্ব পাশের বাড়ির আব্দুল বারেকের ছেলে মোশারফ হোসেন (৩৫) ইমামের উপর হামলা চালায়। ইমামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরুল ইসলাম জানান, গত ৬/৭ মাস পূর্বে সহকারী ইমাম হিসেবে মোঃ মাসুমকে নিয়োগ দেয়া হয়। পবিত্র রমজান মাসে সেহরির সময় মাইকে ডেকে লোকজনদের জাগিয়ে দেয়ার জন্য ইমাম কে বলা হয়েছিল।

শুক্রবার ভোর রাতে ইমাম ঘুম থেকে উঠার জন্য মাইকে ডাকতে থাকেন। এসময় মসজিদের পাশের বাড়ির মোশারফ নামে এক যুবক ইমাম সাহেবকে মারধর করে। মোশারফ গত এক মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসে।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে বলেন, এবিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাা নেয়া হবে।

জগন্নাথপুরটুডে-২০-০৫-২০১৮/টিএটি.

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের উদ্যোগে মরচুয়ারী (লাশ হিমাগার) ভবন নির্মাণ কাজ পরিদর্শন

স্টাফ রির্পোটার:
যোগাযোগ শিক্ষাসহ আর্ত মানবতার কল্যাণে ব্রত নিয়ে জগন্নাথপুর উপজেলার বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত সমাজসেবী শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিদের সমন্বয়ে প্রতিষ্টিত ঐহিত্যবাহী সংস্থা জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের উদ্যোগে জগন্নাথপুর হাসপাতালে প্রায় ৪০লাখ টাকা ব্যায়ে মরচুয়ারী (লাশ হিমাগার) ভবনের নির্মান কাজ শুরু করা হয়েছে।

সারা বাংলাদেশের সকল উপজেলার মধ্যে প্রথম বারের মতো জগন্নাথপুর উপজেলায় মরচুয়ারী (লাশ হিমাগার) স্থাপনে উন্নয়ন সংস্থার মহতী উদ্যোগে আনন্দিত উপজেলাবাসী। রবিবার (৬ মে) দুপুরে জগন্নাথপুর উপজেলা হাসপাতাল ক্যাম্পাসে মরচুয়ারী ভবনের নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর ডিগ্রি কলেজের এডহক কমিটির সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের জেনারেল সেক্রেটারী মীরপুর ইউনিয়নের আধূয়া গ্রামের বাসিন্দা সমাজসেবী দানশীল ব্যক্তিত্ব মো: আব্দুল ওয়াহিদ, ট্রাস্টী মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা শিক্ষানুরাগী সমাজসেবী আলহাজ্ব মাহবুবুল হক শেরীন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস্ উদ্দিন, আরএমও ডা: মধু সুদন ধর, পেরুয়া ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক বজলুর রশীদ চৌধুরী, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহজাহান সিরাজ, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা দুবাই প্রবাসী শফিক মিয়া, সিলেট মহানগর যুবলীগ নেতা সুলতান আহমদ পলাশ, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ প্রমূখ।

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের জেনারেল সেক্রেটারী মো: আব্দুল ওয়াহিদ মরচুয়ারী ভবন নির্মাণ কাজ পরিদর্শনে জগন্নাথপুর উপজেলা হাসপাতাল ক্যাম্পাসে এসে পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নেতৃবৃন্দরা এবং সূধীজন ভবনটির নির্মাণ কাজ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মরচুয়ারী ভবন প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের উদ্যোগে মরচুয়ারী স্থাপনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের জন্য সংস্থার ট্রাস্টীসহ কমিটির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান। এছাড়াও মরচুয়ারী ভবন দাতা ছালিক এম সোবহানের প্রতিও তিনি অভিনন্দন জানিয়েছেন।

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের জেনারেল সেক্রেটারী মো: আব্দুল ওয়াহিদ বলেছেন, বিগত বছরের ভয়াবহ বন্যায় বিপর্যস্থ জগন্নাথপুর উপজেলার ক্ষতিগ্রস্থ লোকজনদের মধ্যে প্রায় কোটি টাকার খাদ্য সামগ্রীসহ শীতার্ত মানুষের মধ্যে বিপুল পরিমান অর্থের শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

তিনি বলেন সরকারের পাশাপাশি জগন্নাথপুর উপজেলাবাসীর যোগাযোগ শিক্ষা, আর্ত সামাজিক উন্নয়নসহ দরিদ্র জনগোষ্টির কল্যানের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থাটি প্রতিষ্টার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখছে। প্রায় ৩৩বছরের পুরনো সংস্থাটি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক উন্নয়নে সুনাম অর্জন করেছে। তিনি বলেন প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার বাসিন্দা দেশে ও প্রবাসে অবস্থানরত নাগরিকদের সেবার মানষিকতায় জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার সকল ট্রাস্টীবৃন্দের সমন্বয়ে জগন্নাথপুর হাসপাতাল ক্যাম্পাসে মরচুয়ারী (লাশ হিমাগার) স্থাপনের উদ্যোগ নেয়া হয়।

যা বাংলাদেশের মধ্যে ব্যতিক্রমী একটি মহতী উদ্যোগ। এর জন্য তিনি সংস্থার চেয়ারম্যান তাহের কামালীসহ সকল ট্রাষ্টীবৃন্দ এবং সংস্থার কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে মরচুয়ারী ভবন দাতা হবিবপুর আশিঘর গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী ছালিক এম সোবহানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

তিনি আরো বলেন উন্নয়ন সংস্থা কর্তৃক জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়ক ও জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন জনগুরুত্বপূর্ন স্থানে যাত্রী চাউনী এবং মীরপুর হাই স্কুল স্টেডিয়ামে দর্শক গ্যালারী স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি উপজেলা উন্নয়ন সংস্থার উন্নয়ন, সেবা ও কল্যানমূলক কাজের অগ্রযাত্রায় উপজেলাবাসীর দোয়া সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের উদ্যোগে ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতিক্রমে জগন্নাথপুর উপজেলা হাসপাতাল ক্যাম্পাসের প্রশিক্ষন ভবনের পাশে মরচুয়ারী (লাশ হিমাগার) স্থাপনের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ ৩আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

চলতি বছরের ১৯জানুয়ারি মরচুয়ারী ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্টানে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন নেতা সিদ্দিক আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা: ইহতেশামুল হক চৌধুরী, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা: আশুতোষ দাস, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ,

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামসুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সোবহান সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ছালিক এম সোবহান, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের ভাইস চেয়ারম্যান সৈয়দ জিল্লুর রহমান, সংস্থার ইসি মেম্বার মো: তছির আলী প্রমূখ।

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের ২০১৭-২০১৯সালের এক্্িরকিউটিভ কমিটির নেতৃবৃন্দরা হলে চেয়ারম্যান তাহের কামালী, জেনারেল সেক্রেটারী মো: আব্দুল ওয়াহিদ, ট্রেজারার রেজাউর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস ছাত্তার, শাহ মো: আব্দুল আহাদ, মোছাদ্দিক কামালী, আব্দুল হামিদ খান হেভেন, সৈয়দ জিল্লুল হক, মোহাম্মদ শিশু মিয়া, মুহিতুর রহমান খান, শেখ ইসতাব আহমদ, হাফিজুর রহমান তালুকদার, জয়েন সেক্রেটারী আবুল কালাম আজাদ, অরগানাইজিন সেক্রেটারী কামাল হোসেন,

এডুকেশন সেক্রেটারী সালা উদ্দিন আহমদ, প্রেস ও পাবলিসিটি সেক্রেটারী ছায়েদ আহমদ, হেলথ্ ওয়েলফেয়ার এন্ড ইমিগ্রেশন সেক্রেটারী আবুল কাশেম, কালচারাল সেক্রেটারী রাসেল আহমদ, অফিস সেক্রেটারী দয়াল জুবের মিয়া, ইসি মেম্বর তছির আলী, মাহবুবুল হক শেরীন, তনজব আলী সুরুক, নাজমুল ইসলাম লিটন, জাহাঙ্গীর হোসেন,

লতিবুল ইসলাম লিটন, মতিউর রহমান, দরাস মিয়া, হারিক কামালী, কামাল হোসেন, আব্দুল কাদির, জয়নাল আহমেদ, সৈয়দ সফর আলী, সুয়েব আহমদ, শেখ মিজানুর রহমান, খলকু মিয়া, আতাউর রহমান তালুকদার, আলতাব হোসেন।

জগন্নাথপুর টুডে-১৮ মে ২০১৮/বিডিএন

প্রতিমন্ত্রী এম এ মান্নান শনিবার জগন্নাথপুরে আসছেন

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান শনিবার জগন্নাথপুরে আসছেন, বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী এম এ মান্নান শনিবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে ঢেউটিন বিতরণ, সকাল সাড়ে ১১টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে পাগলা, জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহা সড়কের সংস্কার কাজের উদ্বোধন শেষে দুপুর ১.৩০টায় রানীগঞ্জ ইউনিয়নের মেগারকান্দি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী ঐ দিন বিকাল ৫টায় সুনামগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করবেন।২০ মে রবিবার বিকাল সাড়ে ৫টায় সিলেটের আমান উল্লা কনভেনশন সেন্টারে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

জগন্নাথপুর টুডে-১৮ মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোট:
জগন্নাথপুরে ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী খাদিজা বেগম গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেছে। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের লোকমান হেকিমের মেয়ে, বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে বসত ঘরের তীরের সাথে গলায় উড়না পেঁছিয়ে খাদিজা বেগম আত্মহত্যা করে।

খবর পেয়ে জগন্নাথপুর থানার এস আই কবির উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছেঁ বসত ঘরের তীরের সাথে ঝুলন্ত খাদিজা বেগমের মৃত দেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজো করা হয়েছে।

জানা যায়, ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দর পুর গ্রামের বাসিন্দা লোকমান হেকিম অভাবের তাড়নায় ৫সন্তান ও স্ত্রী শাহিদা বেগমকে নিয়ে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে শ্বশুরালয়ে বসবাস করে আসছিলেন।

লোকমান হেকিম সিলেট শহরে একটি ব্যাবসা প্রতিষ্টানে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন নিহত খাদিজার মা শাহিদা বেগম স্থানীয় বাজারে ঔষধ কিনতে যান এ ফাকে খাদিজা বেগম বসত ঘরের তীরের সাথে গলায় উড়না পেঁছিয়ে আত্মহত্যা করে।

কি কারনে খাদিজা আত্মহত্যা করেছে এ ব্যপারে পরিবারের লোকজন জানেন না। নিহত খাদিজা বেগম জগন্নাথপুর উপজেলা সীমান্তে দিরাই উপজেলার উসনপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।

জগন্নাথপুর টুডে-১৮ মে ২০১৮/বিডিএন

ধূমপান ৮ শতাংশ কমলেও,বর্তমানে দেশে ৬০ থেকে ৭০ লাখ মানুষ ইয়াবা আসক্ত

জগন্নাথপুরটুডে ডেস্ক:
দেশে ধূমপায়ীর সংখ্যা কমলেও পরোক্ষ ধূমপানে প্রতিবছর অসুস্থ হচ্ছে ১৩ থেকে ১৫ শতাংশ মানুষ। বুধবার সচিবালয়ে পরোক্ষ ধূমপান ক্ষতি বিষয়ক নতুন টিভি স্পট ‘বিষধোঁয়া’ ক্যাম্পেইন-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ধূমপান ৮ শতাংশ কমলেও ইয়াবা আসক্তি বেড়েছে ভয়াবহভাবে। বর্তমানে দেশে ৬০ থেকে ৭০ লাখ মানুষ ইয়াবা আসক্ত।

জাহিদ মালেক বলেন, দেশে প্রতিবছর দেড় লাখ মানুষ তামাকজাত দ্রব্য সেবনে অসুস্থ হয়ে মারা যায়। ১৫ থেকে ৬৮ বছর বয়সী ৪৩ দশমিক ৩ শতাংশ মানুষ তামাক সেবন করেন।

এ সংখ্যা ৪ কোটি ৩০ লাখ। এর মধ্যে ৪৫ শতাংশ পুরুষ ও ১ দশমিক ৫ শতাংশ নারী রয়েছে। তিনি বলেন, শুধু তামাক সেবন করেন এমন প্রাপ্তবয়স্ক পুরুষ ২৬ শতাংশ আর নারী ২৮ শতাংশ। দেশে প্রতিবছর ১৩ থেকে ১৫ শতাংশ মানুষ পরোক্ষ ধূমপানের কারণে অসুস্থ হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দেশের ২০ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে জীবন-যাপন করেন। দেশের মানুষ তামাক পরিহার করলে এই দারিদ্র্যসীমার সংখ্যা একেবারেই কমে যাবে।

জাহিদ মালেক বলেন, দেশে ইয়াবা মহামারি আকারে প্রবেশ করছে। যা উদ্ধার হচ্ছে তা প্রবেশ করা ইয়াবার মাত্র ৪ শতাংশ। আমরা ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান বলেন, ২০০৯ সালের হিসাব অনুযায়ী দেশে প্রাপ্তবয়স্ক ৪৩ শতাংশ মানুষ ধূমপান করেন। তবে ২০১৭ সালের জরিপ অনুযায়ী তা ৩৫ শতাংশে নেমে এসেছে।

সুত্র-ইত্তেফাক ১৭ মে ২০১৮/বিডিএন

বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরো শক্তিশালী করতে সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান…..প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জগন্নাথপুর টুডে ডেস্ক:

সংগঠনকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরো শক্তিশালী করতে সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন একটা কথা মনে রাখতে হবে, সংগঠন যদি শক্তিশালী হয়, সংগঠনে যদি ঐক্য থাকে আর এই সংগঠন যদি জনগণের পাশে থেকে জনমত সৃষ্টি করতে পারে তখনই যেকোন কিছু অর্জন করা সম্ভব হয়। যা আমরা বার বার প্রমাণ করেছি।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বৃহস্পতিবার সকালে তাকে শুভেচ্ছা জানাতে এলে তিনি এ কথা বলেন।

১৯৭৫ এর বিয়োগান্তক অধ্যায়ের পর শেখ হাসিনা প্রবাসে দীর্ঘদিন রিফ্যুজি হিসেবে কাটাতে বাধ্য হবার পর আওয়ামী লীগ তাকে সভাপতি নির্বাচন করলে ১৯৮১ সালের এই দিনে তিনি দেশে ফিরে আসেন।

প্রথমে দলের সিনিয়র নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মধ্যে দলের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদ, সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং অ্যাডভোকেট সাহারা খাতুন, দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এবং ডা. দীপু মনিসহ দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর একে একে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায় বিভিন্ন সহযোগী সংগঠন। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুব লীগ, ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, তাঁতি লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং মহিলা শ্রমিক লীগের নেতা-কর্মীরা শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে।

প্রধানমন্ত্রী এদিন তার বক্তব্যে দেশে ফেরা থেকে শুরু করে তার রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত, আন্দোলন-সংগ্রাম এবং দেশ পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন এবং তার অবর্তমানে আওয়ামী লীগের নেতৃত্ব খোঁজার জন্যও দলীয় নেতা-কর্মীদের পরামর্শ দেন ।

প্রধানমন্ত্রী ৩৭ বছর আগের ঝঞ্ঝা বিক্ষুদ্ধ এই দিনে তার স্বদেশে ফিরে আসার স্মৃতি রোমন্থনে বার বারই আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রধানমন্ত্রী বলেন, সেইদিন প্রচ- ঝড়-বৃষ্টির মধ্যেই তাকে বরণ করে নেয়ার জন্য মানুষের যে ঢল দেখেছেন, মানুষের যে ভালবাসা পেয়েছেন তা তাকে এখনও আপ্লুত করে।

মা-বাবা ভাই, পরিজনদের হারিয়ে বাংলার মানুষের কাছ থেকে পাওয়া ভালবাসাই তাকে চলার পথ দেখিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের আশ্রয়েই আমার রাজনৈতিক জীবনের শুরু।’

প্রধানমন্ত্রী বলেন, যে ক্ষমতা ক্যান্টনমেন্টে চলে গেছে তা জনগণের কাছে ফিরিয়ে দেয়া এবং দেশের গণতন্ত্রায়ন ও নিরন্ন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল তার রাজনীতির লক্ষ্য।

ছাত্র রাজনীতি করলেও আওয়ামী লীগের মত সংগঠনের দায়িত্ব নেয়াটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক কঠিন সময়ে তিনি দেশে ফেরেন। জাতির পিতার খুনিরা তখন পুরস্কৃত হয়ে বহাল তবিয়তে, ইনডেমনিটি অর্ডিন্যান্স থাকায় পিতা হত্যার বিচার চাইতে পারছেন না, জিয়া তখন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রতিরাতে কারফিউ দিয়ে দেশ চালাচ্ছে। আর ভাঙ্গার চেষ্টা চলছে আওয়ামী লীগকে।

সুত্র-ইত্তেফাক- ১৭ মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে বেড়াতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আবির হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে আতাউর রহমান লেবুর বাড়িতে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। নিহত ঐ যুবক সিলেট শহরের পাঠানটুলা এলাকার নুরুল হকের ছেলে।

আবির হোসেনের মৃত্যুর ঘটনায় কুবাজপুর গ্রামের জুয়েল মিয়া জানান, আমার ভাই আতাউর রহমান লেবুর ছেলে সজিব রহমানের ঘনিষ্ট বন্ধু সিলেট শহরের পাঠানটুলা এলাকার বাসিন্দা আবির হোসেন।

মঙ্গলবার আবির হোসেন তার বন্ধু সজিব রহমানের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার আমার ভাতিজা সজিব ও তার বন্ধু আবির হোসেন বাড়ির পুকুরে পানিতে সাতাঁর কাটতে নামলে হঠাৎ করে আবির নিখোঁজ হয়ে যায়।

বিষয়টি গ্রামে জানাজানি হলে আশ-পাশ থেকে অসংখ্য লোকজন পুকুর পাড়ে ভীড় জমান এবং আবির হোসেনকে উদ্ধারের চেষ্টা চালান।

প্রায় ঘন্টা ব্যাপী উদ্ধার তৎপরতা শেষে বিকেল ৩টায় আবির হোসেনকে উদ্ধার করা হয়। বিষয়টি আবির হোসেনের পরিবারকে জানানো হলে তার বাবা মা কুবাজপুর গ্রামে উপস্থিত মৃত দেহটি বুঝে নেন।

জগন্নাথপুর টুডে-১৭ মে ২০১৮/বিডিএন

দক্ষিন সুনামগঞ্জে ডাকাত গ্রেফতার

সংবাদদাতা:
জেলার দক্ষিন সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত ডাকাত দলের সদস্য মোঃ তোফাজ্জল হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৫মে) দক্ষিন সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামী তোফাজ্জলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন দক্ষিন সুনামগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের মিয়াধন উল্লার ছেলে।

জগন্নাথপুরটুডে-১৬ মে ২০১৮/টিএটি.

A lady has suicided in Jagannathpur

Staff Correspondent:

A lady has suicided by hanging village at Gualkuri, Patli Union in Jagannathpur Upozilla. Her name is JILU RANI DAS (45).She is wife of Nibaron das.She has suicided yesterday at night. Her son Sagor das has informed in Jagannathpur P.S today`s morning on 16may 2018.

After getting suicided information S.I Gulam murshed chawdary has arrived in Gualkuri and inquest of dead body.Than dead body has send by him for post mortem report in Sunamganj.But why she has suicided they do not know said members of her family.

Jagannathpurtoday-16 may 2018/TAT.