সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা :আসামি অনেকে

জগন্নাথপুর টুডে ডেস্ক ঃ সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রীসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেককে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা করেছেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই মামলার শুনানি হবে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে আসামি করা হয়েছে।

এছাড়া অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো।

মামলার বাদী হয়েছেন, আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমীর হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন।

আমীর হামজা শাতিল বলেন, ‘বিবেকের তাড়নায় আমি এই মামলা করেছি।

মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল সমাবেশ করে। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র-জনতা নিহত ও আহত হন।

১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

মামলার আরজিতে বলা হয়, নিহত সায়েমকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়।

তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এ জন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলা করেছেন।

মামলার অভিযোগে বাদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খাঁন কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এর বিচার হওয়া প্রয়োজন।

মামলাটি থানায় এজাহার হিসেবে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলে বাদীর আইনজীবী মো. মামুন মিয়া জানান।

সুনামগঞ্জ পূবালী ব্যাংকের ত্রাণ বিতরণ ৫’শতাধিক পরিবারে এক চিলতে হাসি

স্টাফ রিপোর্ট ঃ   সুনামগঞ্জের দেখারহাওর পারের গ্রাম ইসলামপুরের আফিয়া বেগমের মলিন মুখে একচিলতে হাসি। পূবালী ব্যাংকের ত্রাণের বস্তা হাতে নিয়ে তিনি বললেন, ৩ দফা বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ার পর এই প্রথম কেউ আমাদের পাশে দাঁড়ালো।

ইসলামপুর ও ছলিমপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র ৫’শ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছে পূবালী ব্যাংক।

শনিবার সকালে গ্রামবাসীদের মধ্যে চাল, ডাল, লবন, ভোজ্য তেল, পিয়াজ, আলু বিতরণ করা হয়।

ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন পূবালী ব্যাংকর সিলেট পূর্বাঞ্চল ও প্রিন্সিপাল অফিসের প্রধান ডিজিএম চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান।

পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখা অপারেশন ম্যানেজার অতুল মৈত্রের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান, বুয়েটের শিক্ষক সৈয়দ জামাল হোসেন, পূবালী ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চলের প্রধান ডিজিএম মোহাম্মদ মোশাহিদ উল্লাহ, পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার প্রধান ও সহকারী মহা ব্যবস্থাপক মো. মাহমুদুন নবী।

উল্লেখ্য, সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলা সমূহের মধ্যে ধারাবাহিক ত্রাণ বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জের সদর উপজেলার দেখারহাওর পাড়ে এই ত্রাণ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি জটুডে/ এ হাই

জগন্নাথপুরের খাসিলায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার চালক নিহত

স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর -পাগলা – সুনামগঞ্জ মহাসড়কের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা সেতুর ওপর বুধবার ২৬ জুন রাত ১১ টায় মালবাহী ট্রাক চাপায় সিএনজি অটোরিকশা চালক দবির মিয়া (৩০) নিহত হয়েছেন।

তিনি জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই হবিবনগর এলাকার চান্দ আলীর ছেলে।

দূর্ঘটনাস্হলে সিএনজি অটোরিকশাটি দূমরে মুচরে যায়।

সড়ক দূর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকের মৃত্যুর সংবাদে জগন্নাথপুর উপজেলার সকল সিএনজি অটোরিকশা চালক সহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

ঘাতক ট্রাকটি পালিয়েছে বলে প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে।

বিস্তারিত আসছে,,,,,,।

সভাপতি আনছার সাধারণ সম্পাদক ছানা ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের দেশ ও প্রবাসে বসবাসরত যুবসমাজের ঐকান্তিক প্রচেষ্ঠায় সামাজিক ও উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয়ে ” ঘোষগাঁও জাগ্রত যুব সংঘ” নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ মে) ২০২৪ ইং রাত সাড়ে ৯টায় ঘোষগাঁও কোনাপাড়ার মো: নাজমুল হোসেনের বাসভবনে আনন্দমূখর পরিবেশে সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সমাজসেবক মোঃ আনছার মিয়ার সভাপতিত্বে ও মীর রমজান আলী ছানার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মো:জিকরুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম, লিংকন মিয়া, ইমাম হোসেন, সেলিম মিয়া,,আবুল কাশেম ও তানভীরুল হক প্রমুখ।

সভায় উপস্থিত এবং প্রবাস থেকে ভার্চুয়াল সংযুক্ত সকলের সর্বসম্মতিক্রমে মোঃআনছার মিয়াকে সভাপতি, মীর রমজান আলী ছানাকে সাধারণ সম্পাদক ও মোঃ লিংকন মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিঠি গঠন সহ মোট ৮৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি আব্দুল কাইয়ুম মো: আনোয়ার হোসেন,
সহ-সাধারণ সম্পাদক মো: জিকরুল আলম, তানভীরুল হক,সহ-সাংগঠনিক সম্পাদক মো:সায়েল আহমদ, আবুল কাশেম,কোষাধ্যক্ষ মো:সুজন মিয়া,
সমাজকল্যাণ সম্পাদক ইমাম হোসেন,
ক্রীড়া সম্পাদক মো:নাজমুল হোসেন,মো:জুয়েল মিয়া মো:রুমান মিয়া,ধর্ম সম্পাদক মাও:আবুল মুনসুর, মো:হেলাল আহমেদ,
প্রচার সম্পাদক মো: মামুন মিয়া, মো: মিজান মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সাদিকুর রহমান
সদস্য- এনামুল হক,শহিদুল হক, ফাহাদ সহ অন্যান্যরা।
জটুডে /এহাই

জগন্নাথপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী

স্টাফ রিপোর্ট ঃ  জগন্নাথপুর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে ব্যাস্ত সময় কাটিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জগন্নাথপুর উপজেলায় পৌছলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া সহ কর্মকর্তাগণ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান।

দিনব্যাপী পৃথক কর্মসূচির মধ্যে তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ও উপজেলা ভুমি অফিস পরিদর্শন ,কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি সপ্তাহের উদ্বোধন, মজিদপুর কমিউনিটি ক্লিনিক দর্শন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন, রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, পাইলগাঁও জমিদার বাড়ি পরিদর্শন, জগনাথপুর থানা পরিদর্শন, জগনাথপুর পৌরসভা পরিদর্শন,জগন্নাথপুর সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

বিকেল ৫ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও এলাকা ভিত্তিক সকল শ্রেণি পেশার মানুষকে স্কীমের যোগ্যতা অনুসারে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,যুগ্ম সম্পাদক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরুপ রায় সহ আরও অনেকে।

এ সময় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবি নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জটুডে/এহাই

দপ্তরী কর্তৃক প্রধান শিক্ষিকা লাঠি পেটা! গুরুত্বর আহত

স্টাফ রিপোর্টারঃ
ছাতকে দপ্তরী কাম নৈশ প্রহরীর হামলায় শংকরী দে নামের প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন।

তাকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চলাকালীন সময়ে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এ ঘটনায় শিক্ষক মহলে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাতগাঁও গ্রামের বাসিন্দা বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী রুবেল মিয়া স্থানীয় হওয়ার সুবাদে তার উপর অর্পিত দায়িত্ব প্রায়ই ফাঁকি দিয়ে থাকে।

দায়িত্ব পালন না করেই বেতন-ভাতা ভোগ করে আসছে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে তার বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয় সংশ্লিষ্ট কোন একটি কাজ করার নির্দেশ দেন প্রধান শিক্ষিকা শংকরী দে।

এতেই দপ্তরী রুবেল মিয়া ক্ষীপ্ত হয়ে প্রধান শিক্ষিকার উপর হামলা চালায়।

সে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে প্রধান শিক্ষিকা শংকরী দে কে গুরুতর আহত করে।

এক পর্যায়ে স্থানীয় লোকজন এসে রুবেল মিয়ার কবল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিষয় টি জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তাফা মুন্না জানান, বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

জগন্নাথপুরে এনসিসি ব্যাংকের ৩১বছর পূর্তি উদযাপন

স্টাফ রিপোর্ট ঃন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স  ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যােগে ব্যাংকের ৩১বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ মে) দুপুরে জগন্নাথপুর উপজেলা সদরের প্রধান ব্যাবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের পৌর পয়েন্টে মোবাইল মার্কেটের দ্বিতীয় তলায় এনসিসি ব্যাংকে সুধীজন,গ্রাহক, ব্যাবসায়ী সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আনন্দ ঘন পরিবেশে বর্ষপূর্তির কেক কাটেন এনসিসি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যাবস্থাপক মাহমুদুল হাসান চৌধুরী।

পরে আলোচনা সভায় এনসিসি ব্যাংক জগন্নাথপুর শাখা ব্যাবস্থাপক মাহমুদুল হাসান চৌধুরীর সভাপতিত্বে

বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ব্যাংকের গ্রাহক লুৎফুর রহমান, এনসিসি ব্যাংক জগন্নাথপুর শাখার অফিসার মিকাতুল হোসেইন জামি,জুনিয়র কর্মকর্তা রনি কুমার দাস,জুনিয়র কর্মকর্তা মনিরুল ইসলাম, সহকারী কর্মকর্তা বিমল কুমার দেব, সহকারী কর্মকর্তা মুর্শেদুল ইসলাম,ব্যবসায়ী রিপন মিয়া, রিপন গোপ, ইউপি সদস্য নুরুল হক প্রমুখ।

বক্তারা বলেন স্বচ্ছতা,জবাবদিহিতা এবং গ্রাহক সেবার অনন্য প্রতিষ্ঠান হিসেবে এনসিসি ব্যাংক ইতোমধ্যে দেশের অন্যতম একটি সেরা ব্যাংকে পরিণত হয়েছে।ভবিষ্যতেও এর অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

এসময় এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক জগন্নাথপুর শাখা ব্যাবস্থাপক এবং প্রাইম ব্যাংক সৈয়দপুর বাজার শাখার ব্যাবস্থাপক সহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। জটুডে /এ হাই

জগন্নাথপুর পৌরশহরে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ধীরেন্দ্র কুমার সেন -এর পরলোক গমন

স্টাফ রিপোর্ট ঃ   জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার বাসিন্দা জগন্নাথপুর উপজেলার প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠান শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি, দলিল লেখক সমিতির প্রবীণ নেতা এবং জগন্নাথপুর সরকারি  ডিগ্রি কলেজের আয়ন ব্যায়ন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরঞ্জিত সেন ও জগন্নাথপুর পৌর শহরের হাজি আব্দুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি রাণী সেন-এর পিতা এবং এনসিসি ব্যাংক জগন্নাথপুর শাখার কর্মকর্তা বিমল দে-এর শ্বশুর ধীরেন্দ্র কুমার সেন পরলোকে গমন করেছেন।

মঙ্গলবার (১৪মে) সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।৭২ বছর বয়সী ধীরেন্দ্র সেন মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। দুপুরে এলাকায় শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

ধীরেন্দ্র কুমার সেন জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি মীরপুর ইউনিয়নের কিশোরী মোহন গোস্বামীর সমাধি মন্দির উন্নয়ন কমিটির উপদেষ্ঠা ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ,ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির  সাবেক সদস্য সহ বিভিন্ন সামাজিক, মাননিক, শিক্ষামুলক কর্মকাণ্ডে অত্যান্ত স্বনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন ।

সামাজিক ব্যাক্তিত্ব হিসেবে এলাকার সু- পরিচিত ধীরেন্দ্র কুমার সেন -এর মৃত্যুতে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ, হাজি আব্দুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

হাজি আব্দুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গুরুপদ সূত্রধর,সহ সভাপতি পৌরসভার সাবেক কমিশনার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক লুতফুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পৌর কাউন্সিলর ছমির উদ্দিন,সদস্য রজত গোপ,বকুল গোপ,তারেক চৌধুরী, লালেখা বেগম,ফুলন বৈদ্য,সহকারী শিক্ষক সঞ্চিতা গোপ,সহকারী শিক্ষক মাধবী রাণী নাথ, সহকারী শিক্ষক ফারহানা বেগম,সহকারী শিক্ষক উমা রাণী দাস,সহকারী শিক্ষক নাজমুন নাহার কলি।

শোক বার্তায় ধীরেন্দ্র কুমার সেন -এর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এ ছাড়াও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মনোরঞ্জন তালুকদার, বিজিত কুমার বৈদ্য, প্রভাষক আব্দুর রউফ,প্রভাষক অশেষ কান্তি দে।

এদিকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদ সদস্য সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম,পৌরসভার মেয়র আক্তার হোসেন,পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন,মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া,সাংগঠনিক সম্পাদক শশি কান্ত গোপ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌরসভার সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় সূত্রধর খোকন,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু,যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত দেব,

ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম, কমিউনিটি নেতা আশীষ দে, হীরা মোহন দে,প্রদীপ সূত্রধর,জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,বিভাস দে, প্রদীপ দে, বাসুদেব মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধর,সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ,

দলিল লেখক সমিতির সভাপতি বশির আহমদ, সাধারণ সম্পাদক নজমুল চৌধুরী, কোষাধ্যক্ষ দ্বিপক কুমার দেব,শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সহ সভাপতি গৌরাঙ্গ দে,যুগ্ম সাধারণ সম্পাদক নিশী কান্ত,কোষাধ্যক্ষ দিপন পাল,সহ কোষাধ্যক্ষ অধীর পাল সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে ধীরেন্দ্র কুমার সেন এর বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
জটুডে /এহাই

সাংবাদিকের উপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি ঃ

দিরাইয়ে সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ ও তার ভাইয়ের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১২ মে) দুপুরে সুনামগঞ্জ আমলি আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুনামগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক সিবেন্দ্র দাস বলেন, আদালতের আদেশের পর মামলার প্রধান আসামী মোয়াজ্জেম হোসেন জুয়েলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মাসুক আলম বলেন, আসামী চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল অস্থায়ী জামিনে ছিলেন।

আজ বিজ্ঞ আদালতে এসে জামিন প্রার্থনা করলে দিরাই আমলি আদালত তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে দৈনিক ভোরের কাগজের দিরাই প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এতে সাংবাদিক জোসেফ ও তার ছোট ভাই জোহান মারাত্মক আহত হন। ওই দিন রাতে সাংবাদিক জোসেফ বাদী হয়ে সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলসহ ৫ জনের নাম উল্লেখ করে ৪/৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন।

দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

স্টাফ রিপোর্ট ঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ভাইস চেয়ারম্যান পদে এ বি এম মনসুর সুদীপ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছবি চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। উপজেলার মোট ৭৪টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় (দোয়াত-কলম) প্রতীকে ৩০ হাজার ৪৭২টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় (ঘোড়া) প্রতীকে ১৮ হাজার ৯১৩ ভোট পেয়েছেন। এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাপ মিয়া (আনারস) প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৫২৫ ভোট, এডভোকেট মোঃ আজাদুল ইসলাম রতন (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৯১ ভোট, উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা (টেলিফোন) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩১৮ ভোট। মোট ভোট পড়েছে ৭০ হাজার ৩২৮টি, এরমধ্যে বৈধ ৬৮ হাজার ২০১টি, বাতিল হয়েছে ২ হাজার ১২৭টি, ভোটের হার শতকরা ২৭ দশমিক ৩৯ শতাংশ।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে এ বি এম মনসুর সুদীপ (টিয়া পাখি) প্রতীকে ২৪ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফায়সাল আহমাদ (টিউবওয়েল) প্রতীকে ১৮ হাজার ৮৬৮ ভোট পেয়েছেন।

এছাড়া নাজমুল হাসান (চশমা) প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৩৩ ভোট, মোঃ এখলাছুর রহমান (তালা) ৯ হাজার ৪৪২ ভোট, রুহুল আমিন (উড়োজাহাজ) প্রতীকে ৩ হাজার ১২ ভোট পেয়েছেন।

মোট ভোট পড়েছে ৬৮ হাজার ৫৫৩টি, এরমধ্যে বৈধ ৬৫ হাজার ৫৬৯টি, বাতিল ২ হাজার ৯৮৪টি, ভোটের হার শতকরা ২৭ দশমিক ৩৫ শতাংশ। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী (হাঁস) প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২৮৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফছা বেগম (সেলাই মেশিন) প্রতীকে ২৩ হাজার ২১৩ ভোট, মোঃ রীনা বেগম (ফুটবল) প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮৬১ ভোট। মোট ভোট পড়েছে ৭১ হাজার ৬২১টি, এরমধ্যে বৈধ ৬৮ হাজার ৩৫৮টি, বাতিল ৩ হাজার ২৬৩টি, ভোটের হার শতকরা ২৭ দশমিক ৩৭ শতাংশ।