জগন্নাথপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট ঃ  জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৫ মে) দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৃহৎ নলুয়া এবং মইয়ার হাওর সহ উপজেলার অধিকাংশ হাওরের বোরো ফসল প্রায় শতভাগ কর্তন হয়েছে উল্লেখ করে নদীগুলোর পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এসব হাওরগুলোতে কৃষকদের কর্তনকৃত ধান দ্রুত গোলায় তুলতে মাইকিং প্রচারণার জন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের প্রতি আহবান জানানো হয়। এছাড়াও হাওরগুলোর ফসল রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে সতর্ক দৃষ্টি রাখার আহবান জানানো হয়। এছাড়াও আগাম বন্যার পূর্বপ্রস্তুতি বিষয়ে সর্তক হওয়া এবং সকল ধরনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম।

 


সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেঃ নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ,পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঙ্গুর মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান,জগন্নাথপুর প্রেসক্লাবের ট্রেজারার মোঃ আব্দুল হাই প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগাম বন্যার কথা চিন্তা করে জগন্নাথপুর উপজেলার জনসাধারণকে সর্তক থাকতে হবে।

সুনামগঞ্জে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের টাউন হল সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:-

সুনামগঞ্জে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র, ব্যবসায়ীসহ গণ্যমান্যব্যাক্তি বর্গকে নিয়ে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই সভার আয়োজন করে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল)  দিন্যব্যাপী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন  সমস্যা কথা উল্লেখ্য করা হয়।

এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা যানজট ও যোগাযোগ, অনলাইন জুয়া,  মাদক এবং স্বাস্থ্য সেবার সমস্যা সম্পর্কে আলোচনা এবং আমাদের করণীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট বিভাগীয় সিনিয়র রিজিওনাল ম্যানেজার নাঈমুর রহমান সভায় স্বাগত বক্তব্য রাখেন।

জেলা ডেমোক্রেসি মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন এর সঞ্চালনায় ও জেলা মাল্টিপার্টি ফোরামের সভাপতি শাহ আবু নাসেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা।

জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম শাম্মি, জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,জেলা মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা ফারহানা ইমা,

পৌরসভা কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, কোষাধ্যক্ষ মহিবুর রহমান মুহিব, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার গৌতম কুমার দাস, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সুহেল আহমেদ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালমা চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন, পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, সৈয়দা রুমা নাসের, সৈয়দা তমা সায়্যিদা প্রমুখ। জটুডে /এহাই

ইনায়াহ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ইফতার বিতরণ

রুম্মান আহমদ ঃ

“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য” ইনায়াহ ওয়েলফেয়ার ট্রাস্ট সব সময় রয়েছে অসহায় দরিদ্র দুঃখি মানুষের পাশে।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসহাক পুর গ্রামের ১নং ওয়ার্ডের মরহুম সমছু মিয়ার সন্তান শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী ইমরান আহমেদ রকি কর্তৃক ২০২২ সালে তিনি তার মেয়ের নামে পারিবারিক ভাবে প্রতিষ্ঠা করেন যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্থা ইনায়াহ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান আহমেদ রকির সার্বিক তত্ত্বাবধানে দীর্ঘ ৩ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার খাদ্য সামগ্রী ছাড়াও ধর্মীয় সকল দিবসগুলোতে আর্থিক ভাবে অস্বচ্ছল পরিবারের মধ্যে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত ভাবে চালিয়ে আসছেন।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইনায়াহ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হত-দরিদ্র ও বেদে জনগোষ্ঠীর মানুষের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠান- সম্পন্ন হয়।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল চারটায় ইনায়াহ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইমরান আহমেদ রকির অর্থায়নে ইনায়াহ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র মাহে রামাদানে হত-দরিদ্র ও বেদে জনগোষ্ঠীর মধ্যে ইফতার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সদস্য মোহাম্মদ সুজন মিয়া, সাংবাদিক রুম্মান আহমদ, ফরহাদ আহমেদ রেহান, টিপু সুলতান, আবু তালেব, রিমন আহমদ, নুরবেজ আহমদ, সুমন মিয়া, হুমায়ূন কবির, রুমন আহমদ, সহ আরো অনেক সদস্যবৃন্দ।

ইনায়াহ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইমরান আহমেদ রকি যুক্তরাষ্ট্র থেকে বলেন : আমি দুস্থ, অসহায়, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে ভালোবাসি এবং তাদের সহযোগীতা করতে আমার ভালো লাগে আমি যত দিন বেঁচে আছি তাদের নিয়ে বেঁচে থাকতে চাই তাদের পাশে আছি এবং থাকব আমার জন্য সবাই দোয়া করবেন । যেনো আমি এরকম ভাবে দুস্থ, অসহায়, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যেতে পারি। তাঁদের খুশিতে আমি খুশি তাদের খুশিতে আমি সুখ খুঁজে পাই।

আসরের নামাজের পর বিতরণ কার্যক্রম শুরু করা হয় এতে প্রায় একশত হত-দরিদ্র ও বেদে জনগোষ্ঠীর মধ্যে ইফতার বিতরণ সম্পন্ন হয়।

প্রেসক্লাবের দোয়া ইফতার মাহফিল

সংবাদদাতা ঃদিরাই প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা‘র সঞ্চালনায়  ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খোন্দকার,

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, দিরাই থানার ইন্সপেক্টর  (তদন্ত) রতন দেবনাথ,

আওয়ামী লীগ নেতা ফারুক সর্দার, পাকি চৌধুরী, দৈনিক ইত্তেফাক‘র সুনামগন্জ জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, কালনী গ্রুপের সিইও ফায়সাল আহমাদসহ দিরাই প্রেসক্লাবের দায়িত্বশীলগণ।ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফিজ ইদ্রিস আহম।

জটুডে/এহাই

সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক  রিপোর্ট ঃ

সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে ইফতার মাহফিল ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান বর্ষীয়ান রাজনীতিবিদ সমাজসেবক সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের সভাপতি প্রবীণ মুরব্বী আলহাজ্ব আব্দুল আলী রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিজিল মিয়ার পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আবুল খয়ের। মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর শহরের কৃতি সন্তান বৃটিশ পার্লামেন্টের সংসদ সদস্য আফসানা বেগম।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নূরুল হক লালা মিয়া, উপদেষ্টা এডভোকেট আবিদ আলী, শফিকুল ইসলাম, মুজিবুল হক মনি, ডাক্টার সৈয়দ মাসুক আহমদ, ট্রেজারার আব্দুস সালাম সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন, সহ সভাপতি ইলিয়াছ মিয়া, আব্দুল মান্নান, আব্দুল কাহার, আশরাফুল ইসলাম, আংগুর আলী, চন্দন মিয়া, মাহমুদ আলী,হেলাল মিয়া প্রমুখ।

 

বক্তারা স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন,এবং বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘয়ু কামনা করেন।এছাড়াও স্বাধীন সার্বো ভৌম বাংলাদেশ সারা বিশ্বে একটি মর্যাশীল রাস্ট্রে স্বীকৃত হওয়া শুকরিয়া জ্ঞাপন করে, সিয়াম সাধনার এবং আত্মশুদ্ধির এই মাসে বিশ্বের সকল মুসলিম উম্মার নেক হায়াত এবং শান্তি কামনা করা হয়।

সময় সুনামগঞ্জ জেলা সমিতির যুগ্ম সম্পাদক মুস্তাকুজ্জামান খোকন, আব্দুল কাদির, সাইফুল আলম সুফিয়ান, আবলুছুর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন পাবেল মিয়া,কামরুজ্জামান, দপ্তর সম্পাদক আবুল খায়ের, শিক্ষা সম্পাদক কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ সুমন আহমেদ, শফিউল আলম বাবু, শরিফুল্লাহ, সৈয়দ শফর আলী,সৈয়দ হিলাল সাইফ, সৈয়দ জামিল আহমেদ, বিপ্লব সরদার, হুমায়ুন সরদার, ফজলু মিয়া, আজাদ মিয়া সহ

যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সুনামগঞ্জ জেলা সমিতির সদস্যবৃন্দ,কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের শিক্ষা সম্পাদক কামাল হোসেন।
জটুডে/ এহাই

জগন্নাথপুর ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর পৌরশহরের প্রধান ব্যাবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের নলজুর নদীর পূর্ব পাড় ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনাসভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ রমজান, ২৯ মার্চ) ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর পূর্বপাড় ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও সাবেক পুস্তক ব্যাবসায়ী মোঃ আব্দুল হাই -এর পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার  চরা মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবু আইয়ুব আনছারী, ইকড়ছই মাদরাসার সিনিয়র শিক্ষক ও উপজেলা আল ইসলাহ এর সাবেক সভাপতি মাওলানা আজমল হোসাইন জামী, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার( এস আই) সাব্বির আহমদ, সাবেক পৌর কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন মুন্না, সমাজ সেবক মোঃ আব্দুল জলিল ময়না, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি আবুল হোসেন মিজি, ব্যবসায়ী মাওলানা লায়েক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা অলি উদ্দিন, সহ-সভাপতি মাওলানা সামছুল ইসলাম, সাংবাদিক রিয়াজ রহমান, সাংবাদিক  হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক মোঃ আব্দুল ওয়াহিদ, ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মাওলানা মিছবাহ উদ্দীন চৌধুরী, ব্যবসায়ী বিল্লাল হোসেন, মোঃ জাহিদ মিয়া, মোঃ হেলিম মিয়া, ছায়াদ আলী, মোঃ আব্দুর রহীম, আজিজুল ইসলাম, মির্জা শামীম আহমদ, মোঃ আব্দুল সাজিদ, আসকর আলী, দেলোয়ার হোসেন, রুমেল আহমদ, শেবু মিয়া, মোঃ লুৎফুর রহমান, শিফুল মিয়া, মোঃ খালেদ আহমদ, রায়হান আহমদ, হামজা, মিজানুর প্রমূখ।
আলোচনায় সিয়াম সাধনার এই মাসে ব্যবসায়ীদের উদ্যোগে নানা শ্রেণী-পেশার রোজাদারদের মধ্যে গণ ইফতারের আয়োজন করায় আয়োজনকারীদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, রমজান উপলক্ষে এটি একটি মিলনমেলা, এ মহতি উদ্যোগ প্রতিবছর যেন বহমান থাকে সেদিকে নজর রাখার জন্য সকল ব্যবসায়ীদের সু-দৃষ্টি কামনা করা হয়।

ইফতার পূর্ব দেশ-জাতী ও ব্যবসায়ীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনছারী।

জটুডে /এহাই

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত :

মুহাম্মদ শাহেদ রাহমান :

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতনা, আমরাও বিশ্ব দরবারে নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দিতে পারতামনা। বঙ্গবন্ধু বাংলাদেশ একই সূত্রে গাঁথা।
ইউকে বাংলা রিপোটার্স ইউনিটি আয়োজিত স্বাধীনতা দিবসকে সামনে রেখে আলোচনা সভায় বক্তারা একথা গুলো বলেন।

বক্তারা আরো বলেন- স্বাধীনতার ৫২ বছর পরও স্বাধীনতা বিরুধী অপশক্তি অপপ্রচারে লিপ্ত এসব দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সকলকে আবারও ৭১এর ন্যায় ঐক্য বদ্ধ হতে হবে। এবং একাত্তরে প্রবাসীদের অবদান গুরুত্বসহকারে প্রতিবেদনে তুলে ধরতে হবে।

শনিবার (২৩মার্চ ২০২৪ ) লন্ডন সময় বিকেলে ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটি উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিলে
পূর্ব লন্ডনের ক্যাভেল স্টিটের একটি রেষ্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক অধ্যাপক এমডি সাজিদুর রহমান।

সংগঠনের সেক্রেটারী ডিবিসি নিউজের লন্ডন প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমদের সঞ্চালনায় বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রিটেনে বাংলা মিডিয়ার জ্যেষ্ট সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট, ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি – সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সহসভাপতি, ২৬ শে টেলিভিশনের সিইও জামাল আহমদ খান, এ্যাসিসটেন্ট সেক্রেটারী- ইউকে বাংলা গার্ডিয়ানের ম্যানেজিং এডিটর মুহাম্মদ সালেহ আহমদ ,এ্যাসিসেটেন্ট সেক্রেটারী ডক্টর. আজিজুল আম্বিয়া, আজকের নলজুরের লন্ডন প্রতিনিধি- এ্যাসিসটেন্ট ট্রেজারার মির্জা আবুল কাশেম, হবিগন্জ এক্সপ্রেসের লন্ডন প্রতিনিধি- ইভেন্ট এন্ড ফ্যাসেলিটিজ সেক্রেটারী এ. রহমান অলি, বাংলা সংলাপের বিশেষ প্রতিনিধি- সাবেক সহ সভাপতি ব্যারিষ্টার ইকবাল হোসেন, বিশ্ববাংলানিউজ২৪ এর সম্পাদক সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, বাংলাভিউ এর লন্ডন প্রতিনিধি ইমরান মাহমুদ।

এছাড়া আলোচনায় আরো অংশ নেন কবি ফয়েজুর রহমান ফয়েজ, লেবার পার্টির হোয়াইটচ্যাপল শাখার সেক্রেটারী কমিউনিটি এক্টিভিস্ট মোঃ সুয়েজ মিয়া,
সাবেক কাউন্সিলর গীতিকবি শাহ সোহেল আমিন, কমিউনিটি এক্টিভিস্ট মোঃ সুলতান আহমেদ, সালমান আহমেদ চৌধুরী, আব্দুস সত্তার, সেলিম আহমদ ও হাসান আহমেদ প্রমুখ।

ইফতার পূর্বে মোনাজাতে পরিচালনা করেন সংগঠনের ট্রেজারার, ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের এসিসটেন্ট এডিটর এসকেএম আশরাফুল হুদা।

উক্ত মোনাজাতে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৩০ লক্ষ শহীদের আত্মার শান্তি , দেশ-জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়।

জটুডে /এহাই

ভ্রাম্যমাণ আদালতে সাংবাদিক রানার ৬ মাসের জেল

ডেস্ক রিপোর্ট ঃ  শেরপুরের নকলা উপজেলায় এক সাংবাদিককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফ।

এ সময় ইউএনও সাদিয়া উম্মুল বানিন উপস্থিত ছিলেন। ওই সাংবাদিক ইউএনও অফিসে তথ্য চাওয়ার জন্য গিয়েছিলেন বলে জানা গেছে।

সাজা পাওয়া শফিউজ্জামান রানা দৈনিক দেশ রূপান্তরের নকলা উপজেলা সংবাদদাতা। ইউএনও সাদিয়া উম্মুল বানিন বলেন, অফিসে ঢুকে গোপন তথ্যের ফাইল নেওয়ার জন্য টানাটানি করেন ওই সাংবাদিক।

বাধা দিলে অফিসের এক নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণ করেন। এ সময় এক বীর মুক্তিযোদ্ধাকেও ধাক্কা দেন তিনি।

শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদও একই তথ্য জানান। তিনি বলেন, ওই সাংবাদিক ইউএনও অফিসে গিয়ে এক নারী কর্মীর সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন। তিনি অফিসের ডকুমেন্ট নিয়ে চলে যাওয়ার জন্য এসেছিলেন। এমন সময় তাকে আটক করা হয়।

তবে ভুক্তভোগী সাংবাদিকের স্ত্রী বন্যা আক্তার ভিন্ন দাবি করছেন। তিনি সাংবাদিকদের কাছে বলেন, তথ্য চেয়ে ইউএনও কার্যালয়ে আবেদন জমা দেন তার স্বামী।

আবেদন করার পর আবেদনের রিসিভ কপি চান তিনি। এ সময় ইউএনওর অনুমতি ছাড়া রিসিভ কপি দেবেন না বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) শিলা আক্তার। এ নিয়ে তর্কের জেরে তাকে সাজা দেওয়া হয়েছে।  জটুডে/এহাই

জগন্নাথপুরে শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট ঃ বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মুক্তি যুদ্ধের স্মৃতি বিজড়িত শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের ৬৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (০৭মার্চ) বিদ্যালয়ের মাঠে সকাল সাড়ে ৮ টায় ৬৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ আহবাব হোসেন।

শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলীর সভাপতিত্বে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য, শিক্ষক অভিভাবক সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

পরে এসএসসি পরীক্ষার্থী ও একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী,এবং স্হানীয় যুবকদের মধ্যে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, দলীয় প্রতিযোগিতা,এবং হাইস্কুল অ্যান্ড কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে তিনটায় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম বলেছেন শিক্ষার্জনের পাশাপাশি খেলাধূলার প্রতি শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন আমাদের জ্ঞান-বিজ্ঞানের চর্চা শৈশব থেকেই করতে হবে। প্রযুক্তিতে আমাদের দক্ষ হতেই হবে। মনে রাখবে, নিজেদেরকে স্মার্ট যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। তোমাদের হাত ধরেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ আহবাব হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলী।

প্রভাষক নুর মোহাম্মদ জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরিন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, শ্রীরামসি হাইস্কুল এন্ড কলেজ গভর্নিংবডির সদস্য গোলাম রব্বানী, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া,শিক্ষার্থীর অভিভাবক নজরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আকমল হোসেনের সন্তান শিক্ষানুরাগী মুনতাকিম হোসেন সহ আরও অনেকে।

এসময় আমেরিকা প্রবাসী আব্দুল মছব্বির,শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সদস্য হিরণ মিয়া, আকুল মিয়া,প্রভাষক তামান্না শারমিন চৌধুরী,মোঃ জুয়েল মিয়া,জহোরা বেগম,আব্দুল আউয়াল,ফাহমিদা খানম,শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলকাছুর রহমান আকন্দ,প্রভাষক আশিকুজ্জামান,প্রভাষক আবু সুফিয়ান,প্রভাষক শাহিন ইসলাম,প্রভাষক শেখ রেবেকা সুলতানা,সিনিয়র শিক্ষক

সুরুজ্জামান,সিনিয়র শিক্ষক আশরাফ-উজ্জামান,সহকারী শিক্ষক হারুন অর রশীদ,সহকারী শিক্ষক মাওলানা জামাল উদ্দিন, মোখলেসুর রহমান,আশরাফুল আলম,জাফর আলম,জহিরুল ইসলাম,অফিস সহকারী সাইফুল ইসলাম, চতুর্থ শ্রেণীর কর্মচারী শেফালী রানী নমশুদ্র,রনজিত সরকার,মামুনুর রশীদ,জ্যোতি রানী কর,সিতি লাল বিশ্বাস সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

এদিকে শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনুষ্ঠানের অতিথি জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, ও মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরিন কে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

জটুডে/এহাই

ডিসিদের দায়িত্ব বেড়েছে পাশাপাশি ক্ষমতা বেড়েছে

ডেস্ক রিপোর্ট ঃ  ঢাকায় চার দিনব্যাপী ডিসি সম্মেলন শেষে প্রশাসন চালানোর আরো অধিক ক্ষমতা নিয়েই নিজ-নিজ কর্মস্থলে ফিরে গেছেন ডিসিরা।

ডিসিদের দায়িত্ব বেড়েছে পাশাপাশি ক্ষমতা বেড়েছে।

সম্মেলনে সুযোগ-সুবিধা বাড়ানোসহ মাঠপর্যায়ের সমস্যা সমাধানে তারা ৩৫৬টি প্রস্তাব উপস্থাপন করেছিলেন। প্রধানমন্ত্রীর ৩৫টি দফাসহ প্রায় ৩৫০ নির্দেশনা সরকারের নীতিনির্ধারকদের কাছ থেকে ডিসিরা পেয়েছেন।

চলতি বছরের গত ৭ জানুয়ারির নির্বাচনে সরকারের নির্দেশানা অনুযায়ী রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রীর ধন্যবাদ পেয়েছেন। এর আগে অনেক ডিসি সম্মেলন হয়েছে, তখনকার ডিসিরা এতে বেশি ক্ষমতা পাননি বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানাগেছে।

 

সম্মেলনে যেসব ক্ষমতা পেলেন, পদোন্নতি ছাড়া মাঠ প্রশাসন থেকে ডিসিদের প্রত্যাহার নয়, আদালতের রায়ে নিরঙ্কুশ-ভাবে জমির মালিকা প্রমাণিত হয়েছে কিংবা আবেদনকারীর বৈধ প্রমাণাদি ও দলিলাদি আছে, সেইসব সম্পত্তির রেকর্ড সংশোধন করে মালিকানা হস্তান্তের ক্ষমতা, মোবাইল কোর্ট অ্যাক্টের মামলা দ্রুত নিষ্পত্তি,অনিয়ম-দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের মনিটরিং করা,সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ করা, পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস না হওয়া, ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে সাইবার বুলিং ও সাইবার ক্রাইম প্রতিরোধ, মাঠ প্রশাসনের কাজ সঠিকভাবে সম্পন্ন করার ক্ষমতা এবং রাজনৈতিক চাপ প্রয়োগ ডিসিদের ৪ কৌশলে কাজ করার নির্দেশনা পেয়ে ফিরলেন।

তবে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ বিদ্যমান আইনের কোনো সমাধন বরাবরের মতো এবারও জেলা প্রশাসকদের (ডিসি) মিলেছে শুধু আশ্বাস। অথচ নিজেদের ক্ষমতা ও সুযোগ-সুবিধা বাড়ানোসহ মাঠপর্যায়ের সমস্যা সমাধানে তারা ৩৫৬টি প্রস্তাব উপস্থাপন করেছিলেন। তবে এই প্রথম ডিসিরা অনেক ক্ষমতা নিয়ে ফিরলেন বলে জানা গেছে।

এছাড়া চার দিনব্যাপী ডিসি সম্মেলনে জনগুরুত্বর্পুণ প্রস্তাবে বেশির ভাগই আমলে নেয়া হয়নি। বরং প্রধানমন্ত্রীর ৩৫টি দফাসহ প্রায় ৩৫০ নির্দেশনা সরকারের নীতিনির্ধারকদের কাছ থেকে তারা পেয়েছেন। এতে ডিসিদের দায়িত্বের পাশাপাশি ক্ষমতা বেড়েছে। কিন্তু সুযোগ-সুবিধার বিষয়ে কাঙ্খিত সাড়া না মেলায় অনেকের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।

একাধিক ডিসির সঙ্গে আলাপ করে এমন তথ্য পাওয়া গেছে। ডিসি সম্মেলনে ৩৫৬টি প্রস্তাব উত্থাপন করেছেন ডিসিরা। বেশিরভাগই হচ্ছে রাস্তাঘাট সংস্কারের ২২টি। পৌরসভা ও উপজেলার যেসব রাস্তা সংস্কারের প্রস্তাব দিয়েছেন ডিসিরা এসব বিষয়ে আলোচনা হয়েছে।

 

এ অধিবেশনে জেলা প্রশাসকগণ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন ও প্রশ্ন করেন। নতুন আইনের বিধিমালা, খাসজমি, নামজারি, হাট ও বাজার, ভূমি অফিস নির্মাণ, জলমহাল, পার্বত্য অঞ্চলের ভূমি ব্যবস্থাপনা, কোর্ট অব ওয়ার্ডস, ভূমি সংশ্লিষ্ট জনবল ও প্রশিক্ষণ, ডিজিটালাইজেশন, ভূমি ব্যবস্থাপনায় উদ্ভাবন-সহ ভূমি সংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে কার্য অধিবেশনের আলোচনায়।ভূমি রেজিস্ট্রেশন ও ভূমি জরিপ ব্যতীত, ভূমি রাজস্ব ও ভূমি ব্যবস্থাপনা সহ ভূমি সংক্রান্ত অন্যান্য সকল সেবা প্রদানে কালেক্টর হিসেবে জেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেলা প্রশাসক। সমবায় ভিত্তিক কৃষি, সমবায় ভিত্তিক ব্যবসা-বাণিজ্যসহ অনেক কিছু করার সুযোগ আছে। সমবায় ব্যবস্থাপনাকে আরো বেশি গতিশীল ও শক্তিশালী করতে ডিসিদের ক্ষমতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।

চার দিনব্যাপী ডিসি সম্মেলনে এসবের অনেক কিছু আমলে নেয়া হয়নি। বরং প্রধানমন্ত্রীর যেসব নির্দেশনা সরকারের নীতিনির্ধারকদের কাছ থেকে তারা পেয়েছেন। এতে তাদের দায়িত্ব বেড়েছে। কিন্তু সুযোগ-সুবিধার পেলেও ব্যয় করার ক্ষমতার বিষয়ে সাড়া না মেলায় অনেকের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।

একাধিক ডিসির সঙ্গে আলাপ করে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে এবার ডিসি সম্মেলনে তথ্য প্রকাশে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডিসিদের নিরুশাহীত করা হয়েছে।

ডিসি সম্মেলনের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানয়ি সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদার, দুযোর্গ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কাযক্রম, স্থানীয় পযায়ে কর্ম-সৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচি, তথ্যও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভেনের্ন্স, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রাসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণও দুষণ রোধ, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়নমুলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সম্বনয় করা।

এছাড়া সরকারের উন্নয়ন কার্যক্রম ও সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা (ডিসি ও ইউএনও) মাঠ প্রশাসনে নানা সমস্যার সম্মুখীন হন। এসব সমস্যা ডিসি সম্মেলনের মাধ্যমে সরকারের শীর্ষ মহলে তুলে ধরা হয়েছে। মাঠপর্যায়ের সমস্যাগুলো ডিসিরা সুপারিশ ও প্রস্তাব আকারে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে থাকেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রস্তাবগুলো সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়। গত ২০২৩ সালের ডিসি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মাহবুব হোসেন বলেন, গত বছর ডিসি সম্মেলনে ২১২টি সিদ্ধান্ত ছিল।

এরমধ্যে ১৩০টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। ৮২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। এসব সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন সময়সাপেক্ষ। কোনো ক্ষেত্রে প্রকল্প নিতে হবে। কোনো ক্ষেত্রে আইনি সংশোধন দরকার। এসব বিষয়েও কাজ চলছে।

 

গত বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের দ্বিতীয় ও শেষ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়নও সমবায় মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, এডিস মশার প্রকোপ কমাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পাঁচ কোটি ও সারাদেশের জন্য ৪০ কোটি টাকার ওষুধ কেনার অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকদের জনসচেতনতা বাড়াতে ও প্রচারণায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাজুল ইসলাম বলেন, পুরো পৃথিবী অনুধাবন করছে যে এডিস মশা মোকাবিলা করতে হলে সবচেয়ে বেশি দরকার বা হাতিয়ার ৯০ শতাংশ সচেতনতা। আর বাকি ১০ শতাংশ টেকনিক্যাল বা ওষুধ। তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন। এটা যদি সম্ভব হয় তাহলে এডিস মশার প্রজননটা আমরা রোধ করতে পারবো। তিনি বলেন, নির্বাচন তো হয় নির্বাচন কমিশনের অধীনে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশন যেসব সহযোগিতা চায় তা করবো। তবে নির্বাচন সম্পর্কে আমাদের কোনো ইন্টারফেয়ার নাই। নির্বাচনের ব্যাপারটি মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ নয়। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে পুরো ক্ষমতা দেওয়ার আছে।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশনে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ডিসিরা নিজ নিজ অধিক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। সততা ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে তিনি জেলা প্রশাসকদের অবহিত করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং এসব নির্দেশনা মেনে চলা গণকর্মচারীর দায়িত্ব।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে বিধিমালা ছাড়াই বিচারিক আদালতের এখতিয়ার অনুযায়ী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা গৃহীত হয়েছে। ভূমিমন্ত্রী বিধিমালা জারির সাথে সাথে এই আইনের মাধ্যমে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তদের প্রতিকার প্রদানের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট আজকের কার্য অধিবেশনে ভূমি সচিব মো. খলিলুর রহমান, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদসহ মন্ত্রিপরিষদ বিভাগ এবং ভূমি মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন। জটুডে/ ডেস্ক