স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রানীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রদল শাখার নব নির্বাচিত কমিটি ঘোষিত হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ৭ নং ওয়ার্ড শাখার আয়োজনে শিবগঞ্জ বাজারে এ আনন্দ মিছিল শেষে পথসভা অনুষ্টিত হয়।
রানীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নাইম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি সোনাফর আলী,
রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, সদস্য মুজিবুর রহমান ময়ুর, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি বেলাল আহমদ, সহ সভাপতি জুবের উদ্দিন, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোজাক্কির হোসেন, ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাইয়ান মেহেদী।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ছাত্রদলকে বিতর্কিত করার জন্য সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জহুরুল ইসলামকে ছাত্রলীগের জহিরুল ইসলাম উল্লেখ করে অপপ্রচার চালানো হচ্ছে।
প্রকৃত পক্ষে জহিরুল ইসলাম অন্য একজন। যিনি ২০১৭ সালে ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বক্তারা বলেন জহুরুল ইসলাম জাতীয়তাবাদী পরিবারের সন্তান। তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় বিএনপি নেতা জালাল চৌধুরী,রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুজ্জামান, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সহ সভাপতি মাহের, সাধারণ সম্পাদক সাইম আহমদ, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তামিম আলম,
সাংগঠনিক সম্পাদক এমদাদ মিয়া, ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া, সহ সভাপতি জাবের আহমদ, সহ সভাপতি রাখাব আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ###
জ.টুডে/ এইচকে/২৭ সেপ্টেম্বর ২০২৫ইং