স্টাফ রিপোর্টারঃ-
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জগন্নাথপুরে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যােগে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, এডভোকেট ড. জিয়াউর রহিম শাহিন,
পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম আহবায়ক হাজি সুহেল আহমদ খান টুনু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুল হক, মোঃ দিলু মিয়া, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আলিম উদ্দিন,
আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক আক্তার মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কয়েস উদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রাহিন তালুকদার,
উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির। এসময় উপজেলা বিএনপির সদস্য ইছরাক আলী, আবুল লেইছ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক লুৎফুর রহমান, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুবায়ের আহমদ আবু,
পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তহুর উদ্দিন সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। জগন্নাথপুরে ৩৮টি পূজামন্ডপ রয়েছে। পূজার দিনগুলোতে কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না ঘটে এবং শান্তিপূর্নভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন সে লক্ষে প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা কাজ করবেন।
জগন্নাথপুর – শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ এর নির্দেশে বিএনপি নেতৃবৃন্দ উপজেলার প্রতিটি পূজামন্ডপ পরিদর্শন করবেন। এবং শান্তিপূর্ণ ভাবে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করছেন।