৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল  সমাবেশ

মোঃ হুমায়ুন কবিরঃ-

কেন্দ্র ঘোষিত ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) বেলা ২টায় বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ)  আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সভাপতি আবুল হোসাইন মো: ওয়ালী উল্লাহ’র সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন হোসাইন।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াতের কেন্দ্র ঘোষিত ৫ দফা গণদাবি অবিলম্বে মেনে নিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।

বক্তারা আরো বলেন সকল দলের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশন জগন্নাথপুর উপজেলা সভাপতি দিলোয়ার হোসেন,

উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মো: আবু তাইদ, কলকলিয়া ইউনিয়ন সভাপতি মো: লুৎফুর রহমান, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদ, পেশাজীবি উপজেলা সভাপতি মো: কবির উদ্দিন, রাণীগঞ্জ ইউনিয়ন সভাপতি আব্দুল মুক্তাদির খালেদ,

পাটলী ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান, যুব বিভাগের উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, আশারকান্দি ইউনিয়ন সভাপতি সৈয়দ নেকবর আলী, পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন গুলজার। জামায়াত নেতা মাওলানা নেছার উদ্দিন, জামাল উদ্দিন বেলাল, আতিকুর রহমান, মাওলানা আলী আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *