রৌয়াইল-হিলালপুর পাবসস এর নির্বাচনে সহ সভাপতি পদে রমজান আলীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর  উপজেলার রানীগন্জ ইউনিয়নের রৌয়াইল হিলালপুর পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিমিটেড- এর নির্বাচনে সহ সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ রমজান আলী।

তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) এলাকার মুরব্বীদেরকে নিয়ে মোঃ রমজান আলী মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী হাজি আব্দুল লতিফ, ডাক্তার আব্দুল নুর, আব্দুল রকিব, আবুল হোসেন, আবদুল মালিক, সাবেক ইউপি সদস্য মাহমুদ মিয়া , কাজল মিয়া, ছুরুক মিয়া, আলাল মিয়া, হারিস মিয়া, ফরাস মিয়া, ইয়াদুল বসর, ছুপি মিয়া, দিলোয়ার হোসেন, কামরুল ইসলাম, শরীফ উল্ল্যা, নজরুল ইসলাম, কয়েস আহমদ সুমন,  ইমেল, মারুফ সহ আরো অনেকে।

শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা চায় খেলাফত মজলিস—————– ড. আব্দুল কাদের

মোঃ হুমায়ুন কবিরঃ-

খেলাফত মজলিসের মহাসচিব ড. আব্দুল কাদের বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করা হয়েছে। নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। এদেশের আপামর জনতা নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দিবে না। সব ধরনের ফ্যাসিবাদী কার্যকলাপ প্রতিহত করতে আগামী সংসদ নির্বাচনে জয়ী হয়ে শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস। আমরা চাই এদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক।

আজ শুক্রবার বেলা ২ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ এর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।

খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি হাফিজ মাওলানা জামিনুল হক আমিনীর সভাপতিত্বে  ও পৌর সভাপতি মাওলানা সোহেল আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মুনতাছির আলী। বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট জেলা শাখার সহ সভাপতি এডভোকেট মঞ্জুর আলী,

সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা আলী খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, মালয়েশিয়ার কুয়ালামপুর শাখার সভাপতি আব্দুর রব, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ঈমান,

জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মাও. হাবিবুর রহমান মিসবা, মাওলানা তোফায়েল আহমদ সহ সাধারন সম্পাদক নুর আহমদ মাছুম, নবীগঞ্জ উপজেলা শাখার  সহ সভাপতি মাওলানা নুরে আলম আনসারী, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আখলাকুর রহমান,

সহ সভাপতি মোঃ গয়াস মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিস সভাপতি এনামুল হক আলী, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্র মজলিসের সভাপতি আব্দুল বাছিত, সাবেক ছাত্র মজলিস নেতা শিব্বির আহমদ,

জগন্নাথপুর পৌর সেক্রেটারি আমিনুর রহমান, পাইলগাঁও দক্ষিণ ইউনিয়ন খেলাফত মজলিস সভাপতি মাওলানা আখলাকুর রহমান। নাতে রাসুল পাঠ করেন মারজান আহমদ, শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র মজলিস নেতা মোফাজ্জল করীম প্রমুখ। ###

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে  সুনামগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুশতাক আহমদের মতবিনিময়

মোঃ হুমায়ুন কবিরঃ-

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাডস্থ দলীয় কার্যালয়ে  জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনের উন্নয়ন নিয়ে হাফেজ শেখ মুশতাক আহমদ বলেছেন, সাংবাদিকরা পারেন সমাজের আসল চিত্র তুলে ধরতে।

বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে জগন্নাথপুর- শান্তিগঞ্জ সত্যিকারের উন্নয়ন থেকে পিছিয়ে ছিল। দুই উপজেলার রাস্তা-ঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। তাই পিছিয়ে পড়া সুনামগঞ্জ- ৩ আসনকে সামনে এগিয়ে আনতে হবে।

তিনি বলেন, আগামীতে এ আসন থেকে নির্বাচিত হলে রাস্তা- ঘাট ও স্বাস্থ্যখাতে উন্নয়নসহ শিক্ষার উন্নয়ন করবো । স্থানীয়ভাবে ভোকেশনাল কোর্স চালু করা হবে।

এছাড়া ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। যাতে আগামীতে এ আসনের যুবক-যুবতীরা কাজে লাগতে পারে। এভাবে এ আসনে দক্ষ জনশক্তি গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জামিলুল হক আমিনী, সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক, পৌর সভাপতি মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারি আমিনুল হক, উপজেলা যুব মজলিসের সহ সভাপতি মোঃ নিজাম উদ্দিন প্রমূখ।

সারাদেশে লোডশেডিং হতে পারে ২-৩ দিন

জ. টুডে ডেক্সঃ-

কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে সারাদেশে আগামী ২-৩দিন লোডশেডিং হতে পারে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লোড শেডিংয়ের এই পরিস্থিতি আগামী দুই-তিনদিনের মধ্যে উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।

সাময়িক এ পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর কাছে সহযোগিতাও কামনা করছে বিপিডিবি।

জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে মোবারক র‍্যালি ও আলোচনা সভা

মোঃ হুমায়ুন কবিরঃ-

আনজুমানে আল ইসলাহ এর নির্বাহী সভাপতি অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মঞ্জলালী বলেছেন মানুষের মতবাদে বিশ্বাসী সমাজ প্রতিষ্টিত হলে কখন রাষ্ট্র ও সমাজে শান্তি আসবেনা। একমাত্র মহানবী (স:) এর আদর্শে সমাজ নির্মিত হলে দেশ ও জাতির শান্তি সম্ভব। তিনি বলেন  নবীর  আদর্শে মানুষ গঠন করতে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া কাজ করে যাচ্ছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর)  সকাল ১০ টায় আনজুমানে আল ইসলাহ, লতিফিয়া কারী সোসাইটি ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড  ও আনজুমানে তালামিয ইসলামিয়া জগন্নাথপুর উপজেলার যৌথ উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সঃ) উপলক্ষে  আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।

পবিত্র  ঈদে মিলাদুন্নবী (স:)  বাস্তবায়ন পরিষদের আহবায়ক মাওলানা সৈয়দ মিজানুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ উপদেষ্টা  অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন,  আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা ডঃ মঈনুল ইসলাম পারভেজ।

পবিত্র  ঈদে মিলাদুন্নবী (স:)  বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক  নুরুল ইসলাম খান শিহাব, সদস্য সচিব হাফিজ মাহিন আহমদ, যুগ্ম সদস্য সচিব ইমরান আহমদ জিলানী ও পৌর আল ইসলাহ সেক্রেটারি মুফতি বদর উদ্দিন আল আমিনের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারন সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসেন জামী, উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী, সুনামগঞ্জ  জেলা তালামীযের সহ সভাপতি তারিছ আলী,

ইয়াকুবিয়া হিফজুল কোরআন  সভাপতি হাফিজ নুরুল হক,  সাবেক পৌর আল ইসলাহ সভাপতি আবু আইয়ুব আনসারী, সুনামগঞ্জ  জেলা তামামীযের প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা আল ইসলাহ সহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন,  পৌর আল ইসলাহ সহ সভাপতি আনোয়ার হোসেন,  উপজেলা আল ইসলাহ সেক্রেটারি  হাফিজ সমসু মিয়া সুজল,

ইয়াকুবিয়া বোর্ড  উপজেলা সেক্রেটারি হাফিজ  ইয়াহইয়া আলী,  উপজেলা আল ইসলাহ সহ সেক্রেটারি   ,মাওলানা জালাল উদ্দিন, হাফিজ শওকত আলী, মাওলানা রাশেদ খান, হাফিজ মইনুল ইসলাম শিবলু, মাওলানা সালেহ আহমদ, তালামীয জগন্নাথপুর পশ্চিম উপজেলা সভাপতি  রুবেল আহমদ, খোকন মিয়া,

সাবেক পুর্ব উপজেলা সভাপতি জামান আহমদ, মাওলানা মতিউর রহমান, মহফুজুল ইসলাম, মাসুদুল হাসান, মোজাম্মিল আহমদ, হাফিজ নুরুজ্জামান, হাবিবুর রহমান। অনুষ্টানে আল ইসলাহ উজেলা সভাপতি মহি উদ্দিন এমরান, সাবেক পৌর সভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা সাইফুল ইসলাম,

মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আজিজুর রহমান, হাফিজ আজিজুল হক, হাফিজ হাবিবুর রহমান, হাফিজ আনোয়ার, হাফিজ সামির হোসেন, মুস্তাকিম বিল্লাহ, নুমান আহমদ, রুম্মান আহমদ, মাওলানা আবুল খয়ের, হাফিজ খলিলুর রহমান  আমিনুর রহমান, সাহেল আহমদ, আব্দুল মন্নান,

তাহের আল হামিদ, আব্দুল মমিন, সিদ্দিকুর রহমানসহ উপজেলা, পৌর ইয়াকুবিয়া বোর্ড ও তালামীযের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে বাদ জোহর বিশাল একটি র‍্যালি জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মুশতাক আহমেদ গাজীনগরীর মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচনের দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরীর মৃত্যুর প্রকৃত রহস্য উম্মোচনের দাবী জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন  জমিয়তের (মুফতি ওয়াক্বাস) কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর শহরের একটি পার্টি সেন্টারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার  সাংবাদিকদের নিয়ে এ সাংবাদিক সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে সৈয়দ তালহা আলম বলেন, মাওলানা মুশতাক আহমেদ মৃত্যুর ঘটনায় একটি ষড়যন্ত্রকারী মহল মব জাস্টিসের মাধ্যমে নানা পায়তারা করছে। এমন কি রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাকে টার্গেট করা হচ্ছে।

রবিবার দিবাগত রাত ২- ২.৩০ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সিলেট নগরীর সেনপাড়ায় আমার বাসায় এক জমিয়ত নেতার সন্ধানে আসে। পরে ফোন দিয়ে আমি ওই নেতাকে বলি, আত্মসমর্পণ করার জন্য।

পরবর্তীতে জানতে পারি, মব জাস্টিসের মাধ্যমে সূর্যাস্তের আগে গ্রেপ্তার দেখাতে একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীকে আল্টিমেটাম দেয়। নতুবা দেশজুড়ে হরতালসহ জনভোগান্তিমূলক কার্যক্রম চলবে। এমতাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীও শঙ্কিত।

এ ঘটনায় আমার বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। আমাকে বলা হচ্ছে, আমি আমেরিকা পালিয়া যাচ্ছি। এতে আমার মানহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। যারা ষড়যন্ত্র করছে তাদের ভবিষ্যতে দেখা হবে।

তিনি বলেন, আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া একটি নিরীহ আলেম সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা যাবে না। ময়নাতদন্তের রিপোর্ট তাড়াতাড়ি প্রকাশের জন্য আমরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি।

মাওলানা মুশতাক আহমেদ কিভাবে মারা গেছেন প্রশাসনকে তার প্রকৃত রহস্য উন্মোচন করতে হবে। এটা হত্যাকাণ্ড হয়ে থাকলে প্রকৃত দোষীদের খোঁজে বের করে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।

তিনি আরো বলেন, জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমেদ মৃত্যুর ঘটনায় হাম্মাদ গাজীনগরী ও মাওলানা তৈয়বুর রহমানকে সঠিকভাবে জিজ্ঞাসা করলে হয়তো সব তথ্য বেরিয়ে আসবে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবার জমিয়তে উলামায়ে ইসলাম (মুফতি ওয়াক্বাস) অংশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, নির্বাহী সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাওলানা মুসতাক আহমেদ গাজীনগরীর মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচনে ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উন্নত প্রযুক্তি থাকাসত্ত্বেও জমিয়তের আমাদের নেতৃবৃন্দের প্রতি মিথ্যাচারের দুয়ার খোলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট জনগণের সামনে তুলে ধরার আহবান জানান।

সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া বিভিন্ন ধরনের মবের মাধ্যমে কাউকে যদি গ্রেপ্তার করা হয় সেটি হবে নিন্দনীয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তের নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন।

জগন্নাথপুরে অধ্যক্ষ পারভেজ এর বিরুদ্ধে দায়েরকৃত দরখাস্তের ভিন্নমত পোষন করে ইউএনও’র কাছে এলাকাবাসীর স্মারকলিপি

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ এর বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর মীরপুর ইউনিয়নবাসী বলে যে বা যারা ইউএনও বরাবরে দরখাস্ত দাখিল করেছেন সেই বক্তব্যের সাথে সম্পূর্ণ  ভিন্নমত পোষন ও এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে এলাকাবাসী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  বরাবরে স্মারকলিপি  প্রদান করেছেন।

আজ রবিবার ( ৭ সেপ্টেম্বর)  মীরপুর ইউনিয়নবাসীর পক্ষে ৪১জন স্বাক্ষরিত একটি স্মারকলিপি  উপজেলা নির্বাহী কর্মকর্তার  দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ মহসীন উদ্দিন এর নিকট দাখিল করেছেন।

দাখিলকৃত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মাদরাসার অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ দীর্ঘ ২১বছর যাবত সুনামের সাথে অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করে আসছেন। মাদরাসা সংক্রান্ত বিষয়ে সুনামগঞ্জ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।

মামলা বিচারাধীন থাকা অবস্থায় কিছু লোক গত ৩১ আগষ্ট  ইং তারিখ  মাদরাসায় প্রবেশ করে মব জাস্টিস এর মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। যা কিছুতেই কাম্য নয়।

আবেদনে আরো উল্লেখ করা হয়, আমরা মাদরাসায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধ পরিকর। অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ এর বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর মিরপুর ইউনিয়নবাসী বলে যে যারা আপনার বরাবর দরখাস্ত দাখিল করেছেন সেই বক্তব্যের সাথে আমরা সম্পূর্ণ ভিন্নমত পোষন করছি।

মাদরাসায় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে এলাকাবাসী হস্তক্ষেপ কামনা করছেন। ##

জ.টুডে/ এইচকে/০৭ সেপ্টেম্বর ২০২৫ইং

জগন্নাথপুরে মুশতাক আহমদ গাজীনগরীর খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মিছিল সমাবেশ

মোঃ হুমায়ুন কবিরঃ-

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ আছর জগন্নাথপুর উপজেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্ব সড়ক প্রদক্ষিণ শেষে জগন্নাথপুর পৌর পয়েন্টে সমাবেশে অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসিমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের প্রধান উপদেষ্টা শায়খ মাওলানা জমির উদ্দিন,

জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা বাহা উদ্দিন, মাওলানা ফজল আহমদ, মাওলানা হাসমত উল্ল্যাহ খান, হাফিজ মাহমুদুল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, মাওলানা সৈয়দ রশিদ আহমদ,

সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, পৌর জমিয়তের সাধারন সম্পাদক মুতিউর রহমান শাষননবী, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর রহমান জুয়েল, সহ সাংগঠনিক তোফায়েল আহমদ কামরান, আছাবুননেছা জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন খান,

উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ হাবিব সালেহ, উপজেলা ছাত্র সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আমিরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনহার আহমদ।

বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান। আর যদি আসামীদেরকে দ্রুত গ্রেফতার না করা হলে অন্যতায় বৃহত্তর কর্মসূচীর মাধ্যমে সুনামগঞ্জকে অচল করে দেয়া হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ-

পবিত্র ঈদে মিলাদুন্নবী স: উদযাপন উপলক্ষে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুর ইসলামিক একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান  অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট  শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাস্টার।

জগন্নাথপুর ইসলামিক একাডেমির অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন  জালালীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মুফতি হারুনূর রশীদের পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পবিত্র  ঈদে মিলাদুন্নবী  (স:) বাস্তবায়ন পরিষদের আহবায়ক মাওলানা সৈয়দ মিজানুর রশীদ, উপজেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাব।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর ইসলামিক একাডেমির পরিচালক মো: জিল্লুর রহমান,  হাফিজ ইলিয়াছ উদ্দিন, শিক্ষক মাওলানা কামরুল ইসলাম, মাওলানা ইব্রাহীমসহ আরো অনেকে।

জগন্নাথপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচে চিলাউড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান

মোঃ হুমায়ুন কবিরঃ-

জগন্নাথপুর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চিলাউড়া বাজারের মাঠে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

প্রীতি ফুটবল ম্যাচে সানজানা এলিভেন স্টার লাউতলাকে ১-০ গোলে হারিয়ে চিলাউড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে। চিলাউড়া স্পোর্টিং ক্লাব  চ্যাম্পিয়ন হওয়ায় টীমের মালিক যুক্তরাজ্য প্রবাসী মোঃ রিপন মিয়ার পক্ষ থেকে মিষ্টি খাওয়ানো হয়।

প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ- সভাপতি, শিবগঞ্জ  উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলম।

বক্তারা যুবসমাজের উদ্দেশ্যে খেলাধুলার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বলেন মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। বক্তারা  আগামী  নির্বাচনে বিএনপি  বিজয়ী হলে  জগন্নাথপুরে একটি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,

যুগ্ম আহবায়ক আকতার হোসেন, রাজশাহী বাগমারা উপজেলা বিএনপি সদস্য সচিব কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তরের সদস্য ডাঃ একে এম রিয়াজ আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, স্বেচ্ছাসেবক দল সদস্য মোস্তাফিজুর রহমান সহ আরো অনেকে।

এ সময় কেন্দ্রীয় বিএনপি, সুনামগঞ্জ জেলা বিএনপি, শান্তিগঞ্জ উপজেলা, জগন্নাথপুর উপজেলা,  পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝাকজমকপূর্ন এ প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।