জগন্নাথপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচে চিলাউড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান

মোঃ হুমায়ুন কবিরঃ-

জগন্নাথপুর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চিলাউড়া বাজারের মাঠে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

প্রীতি ফুটবল ম্যাচে সানজানা এলিভেন স্টার লাউতলাকে ১-০ গোলে হারিয়ে চিলাউড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে। চিলাউড়া স্পোর্টিং ক্লাব  চ্যাম্পিয়ন হওয়ায় টীমের মালিক যুক্তরাজ্য প্রবাসী মোঃ রিপন মিয়ার পক্ষ থেকে মিষ্টি খাওয়ানো হয়।

প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ- সভাপতি, শিবগঞ্জ  উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলম।

বক্তারা যুবসমাজের উদ্দেশ্যে খেলাধুলার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বলেন মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। বক্তারা  আগামী  নির্বাচনে বিএনপি  বিজয়ী হলে  জগন্নাথপুরে একটি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,

যুগ্ম আহবায়ক আকতার হোসেন, রাজশাহী বাগমারা উপজেলা বিএনপি সদস্য সচিব কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তরের সদস্য ডাঃ একে এম রিয়াজ আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, স্বেচ্ছাসেবক দল সদস্য মোস্তাফিজুর রহমান সহ আরো অনেকে।

এ সময় কেন্দ্রীয় বিএনপি, সুনামগঞ্জ জেলা বিএনপি, শান্তিগঞ্জ উপজেলা, জগন্নাথপুর উপজেলা,  পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝাকজমকপূর্ন এ প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *