জগন্নাথপুরে জমিয়ত দায়িত্বশীলদের সাথে হাম্মাদ আহমদ গাজীনগরী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হুমায়ুন কবির :-

জগন্নাথপুর উপজেলা জমিয়ত, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলদের সাথে সুনামগঞ্জ-৩ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় মাহিমা পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী।

জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসেমীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মুতিউর রহমান, মাওলানা মাহিদুল ইসলাম ও মাওলানা সৈয়দ হাবিব সালেহ এর যৌথ  পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন

সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ)  আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আব্দুল হাফিজ,

শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ সভাপতি হাফিজ মাওলানা বাহা উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান মুরাদাবাদী, মাওলানা হাসমত উল্ল্যাহ খান,

পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা আব্দুল হাই, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ সভাপতি হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা আব্দুস সালাম, মুফতি সৈয়দ শামীম আহমদ, যুগ্ম সম্পাদক মাওলানা ফখর উদ্দিন,

মাওলানা আলী আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ রশিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নঈম আহমদ শাহীন, সহ সাধারন সম্পাদক মাওলানা মুতিউর রহমান শাষননবী, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহীন আহমদ, সমাজ সেবা সম্পাদক মাওলানা আতিক কামালী,

অফিস সম্পাদক হাফিজ আমিরুল ইসলাম,  সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ সাঈদ আহমদ,  প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাওলানা বেলাল আহমদ,  শ্রমিক জমিয়তের সদস্য সচিব মাওলানা আবিদ সরদার, জমিয়তের প্রশিক্ষন সম্পাদক বেলাল আহমদ খানপুরী,

সহকারী শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আলী আহমদ, স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুর রাজ্জাক, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়ত সভাপতি গাজী আবুল কালাম, উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক আবু তাহের, উপজেলা যুব জমিয়তের জমিয়তের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,

সৈয়দপুর ছাত্র জমিয়তের সাধারন সম্পাদক নাসির আহমদ তালুকদার, যুব জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা আখলাক আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি হাবিব সালেহ, উপজেলা ছাত্র জমিয়তের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল,

সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সাবেক সহ সভাপতি মাওলানা ইয়াকুব আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়তের সদস্য মুহিবুর রহমান, যুব জমিয়তের যুগ্ম সম্পাদক হাসান আহমদ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আহাদ।

অধ্যক্ষ ডক্টর মাওলানা মঈনুল ইসলাম পারভেজকে হুমকি: ইউএনও বরাবরের স্মারক লিপি

স্টাফ রিপোর্টারঃ-জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর মঈনুল পারভেজকে পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকি প্রদানের ঘটনায় দুষ্কৃতকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরের স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর)  বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বরকত উল্লাহ বরাবরে জগন্নাথপুর মাদরাসা শিক্ষক সমিতির পক্ষে সহ সভাপতি মাওলানা মখছুছুল করিম, সাধারন সম্পাদক ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ সহ ২৩ জন স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর মঈনুল ইসলাম পারভেজ এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তার স্বনাম ও সম্মানহানির লক্ষে বিভিন্ন প্রকার প্রপাগান্ডায় লিপ্ত রয়েছে।

তারা অধ্যক্ষের বিরুদ্ধে মাদরাসার অর্থ আত্মসাত ও স্মাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন মিথ্যা,বানোয়াট বিষয় উল্লেখ করে বাংলাদেশের বিভিন্ন দপ্তর তথা শিক্ষা মন্ত্রনালয়, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষা বোর্ড এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকায় অভিযোগ দায়ের করে।

তাদের অভিযোগের প্রেক্ষিতে সকল দপ্তর কর্তৃক তদন্তে অধ্যক্ষ ডক্টর মঈনুল ইসলাম পারভেজ এর বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ প্রমানিত হয়নি বরং প্রতিটি তদন্তে তিনি নির্দোষ প্রমানিত হয়েছেন।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় কুচক্রী মহল কোন উপায়ন্তর না দেখে এখন সন্ত্রাসী পন্থায় অধ্যক্ষ ডক্টর মঈনুল ইসলাম পারভেজকে অপদস্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এই ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ৩১ আগষ্ট ২০২৫ ইং মাদরাসা চলাকালীন সময়ে কতিপয় উশৃংখল প্রকৃতির লোক মাদরাসায় প্রবেশ করে অধ্যক্ষকে না পেয়ে উপাধ্যক্ষকে ডেকে এনে বিভিন্ন প্রকারের ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি তারা অধ্যক্ষকে জোরপূর্বক  অপসারণ ও মাদরাসায় প্রবেশে বাধা প্রদান এবং অধ্যক্ষের অফিস তালাবদ্ধ করার হুমকি প্রদান করে।

মাদরাসা শিক্ষক সমিতি জগন্নাথপুরের পক্ষ থেকে হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষকে হুমকি ও জোরপূর্বক অপসারণ চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. মইনুল ইসলাম পারভেজকে পেশাগত দায়িত্ব পালনের সার্বিক নিরাপত্তা প্রদানসহ হুমকি প্রদানকারী সন্ত্রাসীদের আগামী ৭২ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহনে সুদৃষ্টি কামনা করছেন।

অন্যথায় জগন্নাথপুরসহ সমগ্র জেলার সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক সমন্বয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ জানান,এ বিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি।
জটুডে /এহাই

জগন্নাথপুরে অধ্যক্ষ পারভেজের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ইউএনওকে স্বারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকি প্রদানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর)  বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বরাবরে জগন্নাথপুর মাদরাসা শিক্ষক সমিতির পক্ষে সহ সভাপতি জয়দা আরাবিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মখছুছুল করিম, সাধারন সম্পাদক সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ সহ ২৩ জন স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় মাদরাসা শিক্ষক সমিতির সহ সভাপতি চিলাউড়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম আলফাজ, সম্মানিত সদস্য হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হাকীম, রসুলগঞ্জ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মোঃ মানিক,

শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কবির, যুগ্ম সম্পাদক ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পূর্ব বুধরাইল আটঘর আউদত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আমীর আলী, সদস্য বালিকান্দি আটপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ সোলায়মান হাকীম,

রসুলপুর বনগাঁও দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ কবির আহমদ, পীরেরগাঁও সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নূরুল ইসলাম, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ তাজুল ইসলাম, হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ নূরুল হক,

সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ নিজাম উদ্দিন, হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম মল্লিক, ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ ওলিউর রহমান,

হযরত আবু বকর সিদ্দিক (রা.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইকবাল চৌধুরী, পাঠকুড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জামিল আহমদ, হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ ফয়েজ উদ্দিন, রসুলপুর বনগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ কাওসার আহমদ, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আব্দুল মান্নান, রসুলগঞ্জ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ এনাম উদ্দিন উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে একটি কুচক্রী মহল দীর্ঘদিন  তার সুনাম ও সম্মানহানির লক্ষে বিভিন্ন প্রকার প্রপাগান্ডায় লিপ্ত রয়েছে।

তারা অধ্যক্ষের বিরুদ্ধে মাদরাসার অর্থ আত্মসাত ও স্মাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন মিথ্যা, বানোয়াট বিষয় উল্লেখ করে বাংলাদেশের বিভিন্ন দপ্তর তথা শিক্ষা মন্ত্রনালয়, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়,  মাদরাসা শিক্ষা বোর্ড  এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকায় অভিযোগ দায়ের করে।

তাদের অভিযোগের প্রেক্ষিতে  সকল দপ্তর কর্তৃক তদন্তে অধ্যক্ষের বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ প্রমানিত হয়নি বরং প্রতিটি তদন্তে তিনি নির্দোষ  প্রমানিত হয়েছেন। স্মারকলিপি আরো উল্লেখ করা হয় কুচক্রী মহল কোন উপায়ন্তর না দেখে এখন সন্ত্রাসী  পন্থায় অধ্যক্ষকে অপদস্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এষড়যন্ত্রের অংশ হিসেবে গত ৩১ আগষ্ট ২০২৫ ইং মাদরাসা চলাকালীন সময়ে কতিপয় উশৃংখল প্রকৃতির লোক মাদরাসায় প্রবেশ করে অধ্যক্ষকে না পেয়ে উপাধ্যক্ষকে ডেকে এনে বিভিন্ন প্রকারের ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি তারা অধ্যক্ষকে জোরপূর্বক  অপসারণ ও মাদরাসায় প্রবেশে বাধা প্রদান এবং অধ্যক্ষের অফিস তালাবদ্ধ করার হুমকি প্রদান করে।

মাদরাসা শিক্ষক সমিতি জগন্নাথপুরের পক্ষ থেকে হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষকে হুমকি ও জোরপূর্বক অপসারণ চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. মইনুল ইসলাম পারভেজকে পেশাগত দায়িত্ব পালনের সার্বিক নিরাপত্তা প্রদানসহ হুমকি প্রদানকারী সন্ত্রাসীদের আগামী ৭২ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহনে সুদৃষ্টি কামনা করছেন।

অন্যথায় জগন্নাথপুরসহ সমগ্র জেলার সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- শিক্ষক সমন্বয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ জানান, এ বিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি।

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের  আনোয়ার মিয়া ট্রাস্টের আয়োজনে ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের আহবান

স্টাফ রিপোর্টঃ- আনোয়ার মিয়া ট্রাস্টের আয়োজনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও সিলেটের বিশ্বনাথ উপজেলাব্যাপী ২য় তম ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামী পহেলা সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলার চিলাউড়া বাজারস্থ আনোয়ার মিয়া ট্রাস্ট কার্যালয়ে এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে।

অংশ গ্রহণকারীগণকে শুদ্ধ ভাবে কোরআন তিলাওয়াত, তাজবীদ ও সাবলীনতা এবং আন্তরিকতার সাথে তিলাওয়াত করতে হইবে।

প্রতিযোগিতায় পুরুষ মহিলা উভয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারবেন।

পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা ভাবে অনুষ্ঠান পরিচালনা করা হবে এবং উভয়ের জন্য বিজয়ী পুরস্কার থাকবে।

পুরুষ অংশ গ্রহণকারীরা প্রথম পুরস্কার পাবেন ওমরাহ প্যাকেজ, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ৪ জনের মধ্যে প্রতি ১ জন করে পাবেন ২৫ শ’ টাকা করে। মহিলা অংশ গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরস্কার পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ২৫ শ’ টাকা করে পাবেন প্রতি ৪ জন অংশগ্রহণকারী। এছাড়াও থাকবে আকর্ষণীয় পুরস্কার।

যোগাযোগ:

জগন্নাথপুর উপজেলা: ০১৭৯৯৯০১০৭০, ০১৩২৮৫১১৪৯০
বিশ্বনাথ উপজেলা: ০১৭৪২১০৩০৪৭

সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মিজানুর রহমান শিপন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিন্সিপাল মোঃ মিজানুর রহমান শিপন।

এডহক কমিটির সভাপতি পদে কয়েক জনের নাম প্রস্তাব করা হলে বোর্ড কর্তৃক মিজানুর রহমানের নাম সভাপতি পদে গৃহীত হয়।

বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে গত ১৬ মার্চ সহকারী বিদ্যালয় পরিদর্শন মোঃ জাহাঙ্গীর আলম এ কমিটি অনুমোদন দেন।

হবিবপুর পশ্চিমপাড়া এলাকার কৃতি সন্তান শিক্ষানুরাগী সমাজসেবক মোঃ মিজানুর রহমান শিপন এন এফ কিন্ডারগার্টেন স্কুল এর প্রিন্সিপাল।

তিনি ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ঝিনাইদহ থেকে গ্রেজ্যুয়েশন সম্পন্ন করেন। তিনি সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা, ম্যাজিস্ট্রেট সুয়েব আহমেদ স্যার ও উনার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আশারকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড  বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আশারকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  শাখার  কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগষ্ট)  বিকেল ৫ টায়  ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী ফজলুল হক কবিরীর বাড়িতে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম খান এবং সদস্য বাবুল খান মুন্নার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ,  মোঃ আব্দুস সোবহান, হাজী সুহেল আহমদ খান টুনু, সদস্য হাজী ফজলুল হক কবিরী।

উপজেলা বিএনপি নেতা মোঃ ছমির উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ,

আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ কবিরী, সাইফুল ইসলাম খান আলমগীর, ফখরুল ইসলাম,  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমীন খান, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খান, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ,

ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক শামীম আহমদ, উপজেলা যুবদলের সদস্য আব্দুল হক কামালী, সাবেক ইউপি সদস্য আব্দুশ শহীদ,  ইউপি সদস্য সৈয়দ এনাম আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা ইরান খান, আজাদ মিয়া, কমলা মিয়া, শাহজাহান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য টিপু আহমদ,

যুবদল নেতা ছুরুক আহমদ,  জামাল হোসাইন, আক্তার হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা জামাল হোসাইন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আলী আহমদ, ইউনিয়ন যুবদল নেতা মাজিদুল ইসলাম, ডাঃ আখতার হোসেন, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক রুমেন আহমদ,

৩নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক ছোটন আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক শাকিল আহমদ, ছাত্রদল নেতা সাহেন আহমদ,  আমিরুল ইসলাম,  ৩ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি সুমন আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী রেজন আহমদ।

জগন্নাথপুরে মহিলাদলের কর্মী সভায় কয়ছর এম আহমদ

স্টাফ রিপোর্টারঃ-

জাতীয়তাবাদী মহিলাদল জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা’র কর্মীসভা, নতুন সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচী সম্পন্ন হয়েছে।

রবিবার দুপুরে হাসপাতাল পয়েন্টস্থ আলী কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে  বিএনপির জাতীয়  নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে প্রাথমিক পর্যায়ে ৫০ লক্ষ পরিবারকে আর্থিক সহযোগিতা করতে ৫০ লক্ষ ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।

সে ফ্যামেলী কার্ড মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা হবে। তিনি বলেন প্রান্তিক পরিবারগুলোকে প্রতিমাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের আওতায় আনা হবে।

সভার এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংবলিত লিফলেট সবার কাছে পৌঁছে দেওয়া হয়।

জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোছাঃ ফারজানা আক্তারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার।

মহিলাদল নেত্রী মৌসুমী খানম রুমির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দীন মিটু, যুগ্ম আহবায়ক শাসমুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া,

মহিলাদল নেত্রী মোছাঃ সম্পা বেগম প্রমুখ। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংবলিত লিফলেট সবার কাছে পৌঁছে দেয়া হয়।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মহিলাদল নেত্রী মোছাঃ পপি বেগম।

সুনামগঞ্জ – ৩ আসনের সর্বস্তরের জনগণের ভালবাসায় সিক্ত হাম্মাদ গাজিনগরী

সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাম্মাদ গাজিনগরীকে আজ সর্বস্তরের জনগণ এক বিশাল শোডাউনে অভূতপূর্ব ভালোবাসায় বরণ করেছেন। এলাকাবাসীর উচ্ছ্বাস, আলেম-ওলামা, তরুণ-যুবক, কৃষক-শ্রমিক, ব্যবসায়ী, ছাত্র-জনতার মিলনমেলায় শোডাউনটি পরিণত হয় এক প্রাণচঞ্চল অঙ্গনে।

মাওলানা হাম্মাদ গাজিনগরী দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে যে অবদান রেখে আসছেন, আজকের এ অভ্যর্থনা তারই স্বীকৃতির উজ্জ্বল নিদর্শন। মানুষ বিশ্বাস করে, তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তবে সুনামগঞ্জ-৩ আসন উন্নয়ন, শিক্ষা, ন্যায়বিচার ও মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।

শনিবার ২৩ আগস্ট অভ্যর্থনা শোডাউনে উপস্থিত জনস্রোত প্রমাণ করেছে, জনগণ ন্যায়পরায়ণ, নির্লোভ ও সৎ নেতৃত্বকেই চায়। বক্তারা বলেন, “আমরা এমন একজন নেতাকে বেছে নিতে চাই, যিনি আল্লাহভীরু, ন্যায়নিষ্ঠ এবং জনগণের কল্যাণে নিবেদিত।মাওলানা হাম্মাদ গাজিনগরী আমাদের সেই আশার প্রদীপ।

“খেজুর গাছে ভোট দাও, সৎ নেতৃত্ব জয়ী হোক” “হাম্মাদ গাজিনগরীই আমাদের প্রেরণা” “হাম্মাদ ভাইয়ের খেজুর গাছ, জমিয়তের খেজুর গাছ” “শান্তিগঞ্জের খেজুর গাছ, জগন্নাথপুরের খেজুর গাছ” “উন্নয়নের খেজুর গাছ, হাম্মাদ ভাইয়ের খেজুর গাছ” গোটা শোডাউন জুড়ে শ্লোগানে মুখরিত হয়ে উঠে।

জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস প্রমাণ করেছে, সুনামগঞ্জ-৩ আসনে আসন্ন নির্বাচনে জমিয়তের প্রার্থী মাওলানা হাম্মাদ গাজিনগরীর বিজয় শুধু সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ। শোডাউন পথসভায় হাম্মাদ গাজিনগরী ১০ দফা কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো বৈষম্যমুক্ত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ও সরকারি খরচে গৃহহীনদের ঘর নির্মাণ, শিক্ষাব্যবস্থার সার্বজনীন রূপায়ন, নৈতিক শিক্ষার প্রসার এবং শিক্ষক, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণ। আইনশৃঙ্খল পরিস্থিতির উন্নতি ঘটিয়ে শান্তিগঞ্জ—জগন্নাথপুরকে শান্তির মডেল হিসেবে গড়ে তোলা।

সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিতকরণ ও হাসপাতাল সেবার মানোন্নয়ন, যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা ও শিশুদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা। নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা। সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার ও ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা। প্রবাসী সুনামগঞ্জবাসীর কল্যাণে উদ্যোগ গ্রহণ এবং সরাসরি বিমানবন্দর—সুনামগঞ্জ প্রবাসী সার্ভিস চালু, ফসলি জমি রক্ষায় বাঁধ নির্মাণ ও কৃষকদের জন্য ‘করজে হাসানা’ প্রকল্প বাস্তবায়ন।

বিশাল এই জনস্রোতের উচ্ছ্বাসপূর্ণ শোডাউনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কুতবে বাঙ্গাল শায়খে কাতিয়া রাহ. এর সুযোগ্য সাহেবজাদা শায়খ ইমদাদুল্লাহ, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বাণীপুরী, জেলার সাধারণ সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী,

জেলার যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, জেলার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা রমজান হুসাইন, নির্বাহী সদস্য মাওলানা আব্দুর রকীব বিশম্ভরপুরী, সুনামগঞ্জ জেলা শ্রমিক জমিয়তের আহ্বায়ক মাওলানা সাইদুজ্জামান হায়দরপুরী,

সুনামগঞ্জ জেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মুফতি তোফাজ্জল হক, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ উপ্তিরপারী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক মাওলানা আতিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা জাকারিয়া মাহবুব,

যুব বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুল হক সালমান, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মালিক তাহা, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সহসভাপতি মাওলানা বাহা উদ্দিন, আলী আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দীন, সহ সাধারণ সম্পাদক হাফিজ শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম,

অফিস সম্পাদক মাওলানা সৈয়দ আলী আহমদ, মাওলানা মুফতি আতিকুর রহমান কাসেমী, প্রশিক্ষন সম্পাদক মাওলানা বেলাল আহমদ খান, জমিয়ত নেতা মাওলানা আলা উদ্দীন, জমিয়ত নেতা মুফতি আব্দুল মান্নান, মাওলানা মুজাহিদ খাঁন, পাথারিয়া ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম,

সিলেট মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, প্রচার সম্পাদক মুফতি নোমান বিন আফসার, মাওলানা জাহাঙ্গীর খান, যুব জমিয়ত শান্তিগঞ্জ উপজেলার সভাপতি গাজী আবুল কালাম, হাফিজ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাওলানা আকমল, সাংগঠনিক সম্পাদক শামীম এলএলবি,

সহ সাংগঠনিক সম্পাদক জাকওয়ান বিন আফসার, ছাত্র জমিয়ত সভাপতি সালিক বিন রফিক, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার সিনিয়র সহ সভাপতি নাসির তালুকদার, সহ-সভাপতি ইবরাহিম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ রাসেল মাহমুদ, সহ সাধারন সম্পাদক মাওলানা সৈয়দ আখলাক আহমদ,

সহ সাধারন সম্পাদক মাওলানা রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রশিক্ষন সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, হাফিজ মাওলানা মন্জুর আহমদ, হাফিজ মাওলানা ফজলুর রহমান, ছাত্র জমিয়ত জগন্নাথপুর উপজেলার যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহিদুর রহমান খান, সদস্য মাহমুদ খান, আজমল হোসাইন, শামসুল ইসলাম, তামীম আহমদ, আল আমীন,

আইনুল ইসলাম, রাণীগন্জ ইউনিয়ন যুবনেতা মাওলানা জামিল আহমদ, ফখরুল ইসলাম, কামরান আহমদ, জাকির আহমদ, ফোজায়েল আহমদ  সহ জমিয়ত, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং সুনামগঞ্জ ৩ আসনের সর্বস্তরের জনগণ।  প্রেস বিজ্ঞপ্তি

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্ভোধন ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর শুভ উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩আগষ্ট) বিকাল ৪টায় চিলাউড়া বাজারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেছেন,

বিগত ১৬টি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক নায়ক তারেক রহমানের দিক নির্দেশনা ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র সর্বপরি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন করেন বাংলাদেশের ছাত্র জনতা নিয়ে খুনি হাসিনা কে এই বাংলার জমিন থেকে হটিয়েছে।

এখন আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছি। আগামী ফ্রেরুয়াবীতে মহান জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা একটি মডেল উপজেলা রুপান্তিত করতে চাই।

তিনি বলেন আপনারা বিএনপির সদস্য হয়ে বিএনপির হাত কে আরও শক্তিশালী করার আহবান রাখছি।  বিএনপির সকল নেতাকর্মীরা জনগণের পাশে থেকে ঐক্য গড়ে তুলতে হবে। তিনি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ দুধু মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম-আহবায়ক  ডাঃ রাজা মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতে এডিশনাল পিপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এডভোকেট ড. জিয়াউর রহিম শাহিন,

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক রোটারিয়ান জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম-আহবায়ক হাজী সুহেল আহমদ খান টুনু, সদস্য লুৎফুর রহমান চৌধুরী, মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলিফ মিয়া , জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন,

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ মুহাদ্দিস আহমেদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য মাসুক মিয়া, গোলাপ মিয়া, আব্দুল হক টুনু, সিরাজুল ইসলাম কালা,

আব্দুল গাফফার, মোজাহিদ মিয়া, ফারুক মিয়া, আব্দুল মান্নান, নাসির মিয়া, ফারুক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনিয়ন  বিএনপি নেতা লিলু মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোতা মিয়া, ইউনিয়ন  যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন,

জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক দিলোয়ার হুসেন লিলু,  চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাফিদুল ইসলাম শিহাব, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক আহমেদ মিটু সহ আরো অনেকে।

আলোচনা সভার শুরুতেই পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য সেলিম মিয়া।

আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও  ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক,ছাত্রদলের খন্ড খন্ড মিছিলে আলোচনা সভাটি জনসভায় পরিনত হয়।

জমিয়ত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরীর দেশে আগমন উপলক্ষে শোডাউন

সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ)  আসনে জমিয়ত মনোনীত  সংসদ সদস্য প্রার্থী মাওলানা শায়খ হাম্মাদ আহমদ গাজিনগরীর দেশে আগমন উপলক্ষে পথসভা ও শোডাউন অনুষ্ঠিত হবে।

আগামী শনিবার সকাল ১১টায় জগন্নাথপুর  পৌর পয়েন্টে পথসভার মাধ্যমে শোডাউন শুরু হবে। প্রিয় এ নেতাকে বরণ করতে  জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের তৃণমুল নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করেছেন। তিনির আগমনকে ঘীরে জমিয়তের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

শোডাউনটি পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার থেকে শুরু হয়ে জগন্নাথপুর, কলকলিয়া, ভমভমি, ছয়হারা, আক্তাপাড়া বাজার হয়ে ডাবর পয়েন্ট দিয়ে পাগলা বাজার অতিক্রম হয়ে বেলা ২টায় শান্তিগঞ্জ উপজেলায় পথসভা অনুষ্ঠিত হবে।

পরে শান্তিগঞ্জ থেকে শোডাউন করে দিরাই, নোয়াখালী, গনিগঞ্জ হয়ে পাথারিয়া বাজারে সর্বশেষ পথসভা অনুষ্ঠিত হবে। পথসভা ও শোডাউনটি সফল করতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদের আহবান জানানো হচ্ছে। প্রেস বিজ্ঞাপ্তি