জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের দায়িত্ব ও শপথগ্রহণ সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ-

ছাত্র জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব ও শপথগ্রহণ অনুষ্টিত হয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) বাদ যোহর উপজেলা জমিয়ত কার্যালয়ে দায়িত্ব ও শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু তাহের।

নবনির্বাচিত সভাপতি রাইয়্যান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  জগন্নাথপুর উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর কাসেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন

উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, মাওলানা ফজল আহমদ, মাওলানা হাসমত উল্লাহ খান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সাইদ আহমদ,

উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা সৈয়দ হাবিব ছালেহ সহ আরো অনেকে। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ  জেলা ছাত্র জমিয়ত ভারপ্রাপ্ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া।

অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান জেলা সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া।

নলজুর নদী খননের নামে আওয়ামীলীগ লুটপাট করেছে—–কয়ছর এম আহমেদ

স্টাফ রিপোর্টারঃ-

বিএনপির কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য  বিএনপির  সাধারণ সম্পাদক  কয়ছর এম আহমদ বলেছেন আওয়ামীলীগ উন্নয়ন না করে দেশকে ধ্বংসের  দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তিনি জগন্নাথপুরের আর্চ সেতু নির্মান কাজের ধীর গতির  কারনে যে জনদূভোগ সৃষ্টি হয়েছে  এর জন্য ক্ষোভ প্রকাশ করেন।

তিনি নলজুর নদী খননের নামে লুটপাট করায় আওয়ামীলীগের সমালোচনা করে বলেন,  নলজুর নদী জগন্নাথপুরের মানুষের প্রাণ। আওয়ামীলীগ সরকার নলজুর নদী খননের নামে নিজেদের পকেট ভারী করেছে।

আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমানকে জনগন রাষ্ট্রীয় ক্ষমতায় আনলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্টন জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করে নলজুর নদীসহ ভরাট হওয়া খাল খননের মাধ্যমে কৃষকের মুখে হাসি ফুটাতে চেষ্টা করব।

তিনি বৈষম্যহীন উন্নয়নের মাধ্যমে  জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে  মডেল উপজেলায়  রূপান্তরিত  করতে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

গত মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলার  জগন্নাথপুর পৌর সভার ৭ নং ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য  নবায়ন কার্যক্রম উদ্বোধন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

জগন্নাথপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি  মোঃ সামছুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম. এ. মতিনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার।

বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিটু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক সামছুল হক সমছু, যুগ্ম আহবায়ক তকবুর মিয়া ,

যুক্তরাজ্য যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  ফারুক আহমদ,জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন,

পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিবুর রহমান শিশু, আনোয়ার হোসেন আনহার,  কবির মিয়া, হাবিবুর রহমান হাবিল, পৌর যুবদল নেতা আবুল হোসেন রাব্বি, পৌর বিএনপির নেতা শাহ আব্দুল কাহার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সফিকুল ইসলাম খেজর,

কলেজ ছাত্রদল সভাপতি জাকারিয়া আহমদ, সহ- সভাপতি মারজান চৌধুরী, কলেজ ছাত্রদল সাধারন সম্পাদক সাখাওয়াত জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন  ক্বারী মোঃ ফয়জুর রহমান।#

জ.টুডে/এইচ কে/২০ আগষ্ট ২০২৫ইং

লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র এর গঠনতন্ত্র ও কার্যনির্বাহী কমিটি অনুমোদনের লক্ষে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ-

লোককবি রাধারমণ দত্তের সৃষ্টি কর্মকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র এর গঠনতন্ত্র ও কার্যনির্বাহী কমিটি অনুমোদনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকেল ৩টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনওর কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, তথ্য ও প্রযুক্তি) তাপস শীল।

এসময় গীতিকবি সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী,  জগন্নাথপুর সরকারী কলেজের প্রভাষক নিয়াজ আহমেদ ভূইয়া, জগন্নাথপুর উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি স্বতীশ গোস্মামী,  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন, ইকড়ছই সিনিয়র মাদরাসার শিক্ষক সানুর আলী,

সাংবাদিক হুমায়ুন কবির, রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি আছকির আলী,  সাধারন সম্পাদক রমজান আলী, সাংস্কৃতিক কর্মী বাবুল শাহ, আনোয়ার হোসেন,  ছানাফর আলী, আবু মিয়া, ছুরত মিয়া, লায়েক আলী, চেরাগ আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহকে সভাপতি ও গীতিকবি সাবেক ইউপি চেয়ারম্যান  আছকির আলীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চাকেন্দ্র এর কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ করা হয়।

পরিশেষে অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল এর আগমন উপলক্ষ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন  সাংস্কৃতিক সম্পাদক, কবি ও রাধারমণ গবেষক শিক্ষক মোঃ মোশাররফ হোসেন মুছা। ####

জ.টুডে/ এইচ কে/ ২০ আগষ্ট ২০২৫ইং

জগন্নাথপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নিন্দা প্রতিবাদ ও ক্ষোভ

পতিত স্বৈরাচার ফ্যাসিস্টের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের সন্ত্রাসী,যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলার আসামী এবং অবৈধ অস্ত্রধারী, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, যারা বিভিন্ন স্থানে অবৈধ কর্মকান্ডে জড়িত থেকে বর্তমান অন্তরবর্তী সরকারকে অস্থিতিশীল করার হীন চক্রান্তে লিপ্ত এবং যে সমস্ত সন্ত্রাসীরা জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবিরকে তার নিজ গ্রামে রাতের অন্ধকারে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খলা বাহিনীর  প্রতি আহবান জানানো হয়।

অন্যতায় আগামী ২৩ আগস্ট শনিবার সকাল ১১টায়  জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জগন্নাথপুরের সর্বস্থরের শান্তিপ্রিয় ছাত্র জনতাকে নিয়ে মানব বন্ধনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিবৃতিদাতারা হলেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, সুনামগঞ্জ জেলা ও দায়রা  জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট ডক্টর  জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম-আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমেদ, যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম-আহবায়ক হাজি সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ নেতৃবৃন্দ৷

বিএনপি ক্ষমতায় আসলে নদী ভাঙ্গন রোধে কাজ করা হবে——-কয়ছর এম আহমেদ

স্টাফ রিপোর্টারঃ-

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য  কয়ছর এম আহমেদ বলেছেন, কুশিয়ারা নদীর ভাঙ্গনে পাইলগাঁও ইউনিয়নের অসংখ্য ঘর বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে নদী ভাঙ্গন রোধে কাজ করা হবে।

বিগত ১৭ বছর বিএনপি তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করেছে। আমাদের হাজার হাজার নেতা শহীদ হয়েছেন। অনেকেই গুম হয়েছেন। অনেকেই মামলা,হামলা ও জেল কেটেছেন। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে ইনশা আল্লাহ।

সোমবার (১৮ আগষ্ট)  বিকেল ৩ টায় আলীগঞ্জ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন শাখা’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  উপরোক্ত কথাগুলো বলেছেন।

পাইলগাঁও  ইউনিয়ন বিএনপির আহবায়ক আলীম উদ্দিন মেম্বারের  সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সৈয়দ জুবায়ের আহমদ আবুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সুজাতুর রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, আব্দুস সোবহান, সুহেল আহমদ খান টুনু,

যুক্তরাজ্য যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দবিরুল ইসলাম,

পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মজুমদার আলী মেম্বার, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আবুল কাশেম, শাহজাহান মিয়া, আব্দাল হোসেন, শাহজাহান মহরী, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজমুদ্দিন,

পাইলগাও ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক ফরুক আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদির, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজওয়ান আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ রফিক মিয়া।

জমিয়ত মনোনীত খেজুর গাছের প্রার্থী হাম্মাদ গাজিনগরীর প্রচারণায় ঝাঁপিয়ে পড়ুন—–মাওলানা জমির উদ্দীন

সুনামগঞ্জ ৩ আসনের জমিয়ত মনোনীত সাংসদ পদপ্রার্থী মাওলানা হাম্মাদ গাজিনগরী আগামী ২২ আগস্ট দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সাংগঠনিক কার্যক্রম ও প্রার্থী বরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  (১৭ আগস্ট) বিকেল ৩ টায় দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলার উপদেষ্টা মাওলানা আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জগন্নাথপুর জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা জমির উদ্দিন বলেন, জমিয়ত মনোনীত সাংসদ পদপ্রার্থী মাওলানা হাম্মাদ গাজিনগরীর খেজুর গাছের প্রচারণায় এখনই সবাইকে কাজে বেগবান হতে হবে। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে জমিয়তের কাজকে গতিশীল করতে হবে। এই আসন জমিয়তের আসন।

সুনামগঞ্জ -৩ জমিয়তের ঘাটি। সভায় বক্তারা বলেন, আজকের এই সভার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সকলের ঐকান্তিক বক্তব্য প্রমাণ করে যে, জমিয়তের কেন্দ্রীয় সিদ্ধান্তে জগন্নাথপুর উপজেলার জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত ঐক্যমত পোষণ করে। জমিয়তের উর্বর এই ভূমিতে বিজয় আনতে সবাই ঐক্যবদ্ধ কাজ করতে প্রস্তুত।

হাম্মাদ গাজিনগরীকে ২২ তারিখ বরণ করতে জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জমিয়তনেতারা প্রস্তুত। সভায়  বক্তব্য রাখেন ও  উপস্থিত ছিলেন  জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের সাবেক ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী, সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ ছালীম কাসেমী,

জগন্নাথপুর উপজেলার সহ সভাপতি জনাব আব্দুল হক, মাওলানা হাসমত উল্লাহ খান, মাওলানা ফজল আহমদ, মাওলানা আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুর রহমান জুয়েল,

সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহীন আহমদ, মাওলানা ইসলাম উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা মাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ, অফিস সম্পাদক হাফিজ আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য দ্বীনুল কামালী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু তাহের, রাণীগঞ্জ ইউনিয়ন জমিয়তের সহ সভাপতি হাফিজ মঞ্জুর আহমদ, সহ সভাপতি মাওলানা ফজলুর রহমান,

যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা বায়োজিদ আহমদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সহ সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক, সহ সাধারন সম্পাদক মাওলানা রাসেল মাহমুদ, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ সাইফুল ইসলাম,

সহ সাংগঠনিক সম্পাদক খোকন আহমদ, প্রচার সম্পাদক ইয়াহিয়া মাহমুদ, ছাত্র জমিয়ত জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, ছাত্রনেতা ফরীদ উদ্দিন ও ছাত্রনেতা মাহিদুর রহমান মাহিদ প্রমূখ।

প্রেস বিজ্ঞাপ্তি

জগন্নাথপুরে জমিয়তের বৈঠক, সৈয়দ তালহা আলমকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ

স্টাফ রিপোর্টারঃ-

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৫ আগষ্ট জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টস্থ আলী কমিউনিটি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জমিয়ত নেতৃবৃন্দ আগামী নির্বাচনকে সামনে রেখে জমিয়ত এবং সাধারণ ছাত্রজনতাকে নিয়ে জগন্নাথপুরের ৮৯টি সেন্টারের সেন্টার কমিটি গঠনের কাজ দ্রুতগতিতে শেষ করার সিদ্ধান্ত নেন।

জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি হাফিজ ওযায়রুল হক মমনুর সভাপতিত্বে ও সেক্রেটারি  মাওলানা এরশাদ খান আল হাবীবের পরিচালনায় আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা হাফিজুর রহমান,

হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাজ্বী আনোয়ার মিয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা আলীনূর, প্রচার সম্পাদক মোঃ লিটন মিয়া, দফতর সম্পাদক সফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা সুজাদ আলী, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ একরামুল ইসলাম,

কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম, মোঃ জিয়াউদ্দীন, মোঃ রুমেল আহমেদ, যুব জমিয়ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ।

সভায় সভাপতির বক্তব্য হাফিজ ওযায়রুল হক মমনু বলেন, জমিয়তের প্রার্থী তালহা আলম একজন সৎ ও যোগ্য ব্যক্তি। বর্তমানে তিনি জনপ্রিয়তায় অন্যান্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন।

সব বাধা বিপত্তি উপেক্ষা করে আগামী ৬ মাসে জমিয়তকে এগিয়ে নিয়ে যাওয়ার সহজ রাস্তা হলো সৈয়দ তালহা আলমকে বিজয়ী করা। তিনি সৈয়দ তালহা আলমকে বিজয়ী করতে জগন্নাথপুর উপজেলা জমিয়তের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

প্রেস বিজ্ঞপ্তি

জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের কর্মী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন; রাইয়্যান সভাপতি, খলিল সেক্রেটারি

স্টাফ রিপোর্টারঃ-

ছাত্র জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় জগন্নাথপুর মাহিদা প্লাজায় ছাত্র জমিয়ত জগন্নাথপুর শাখার আহবায়ক হাফিজ রাইয়্যান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসিমী।

যুগ্ম আহবায়ক আছজদ আহমদ ও সদস্য সচিব ইব্রাহিম খলিলের যৌথ সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, মাওলানা ফজল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম,

সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাঈদ আহমদ, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ গুলজার আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু তাহের, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ হাবিব ছালেহ, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহীম খলীল, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা নাহিদ হাসান আযহারী প্রমূখ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ  জেলা ছাত্র জমিয়ত সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহ্ইয়া।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক জিয়াউল করীম। কাউন্সিল অধিবেশনে প্রত্যেক ইউনিয়নের নির্ধারিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে রাইয়্যান আহমদকে সভাপতি, ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক ও রায়হান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া।

সিলেটে ডিফেন্স কোচিং একাডেমির শুভ উদ্বোধন 

সংবাদদাতাঃ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে অফিসার ও সৈনিক পদে (পুরুষ/মহিলা) ভর্তিতে নিয়োগ পরীক্ষায় সহায়তার জন্য সিলেটে এই প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাবে যাত্রা করলো ডিফেন্স কোচিং একাডেমি।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১ টায় সিলেট শহরের জিন্দাবাজার এ্যালিগেন্ট শপিং মল (লিফট-৯) ১০ম তলায় ডিফেন্স কোচিং একাডেমি’র উদ্বোধন করেন একাডেমির উপদেষ্টা লেঃ কর্ণেল (অবঃ) সৈয়দ আলী আহমদ।

এসময় উপস্থিত ছিলেন ডিফেন্স কোচিং একাডেমির পরিচালক মেজর (অবঃ) সৈয়দ আলী আশফাক শামী  সিনিয়র ওয়ারেন্ট অফিসার(অবঃ) মোঃ আহসান উদ্দিন  সিনিয়র ওয়ারেন্ট অফিসার(অবঃ) মোঃ নিজাম উদ্দিন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা আফরোজ আলী ও ব্যবসায়ী আলমগীর হোসেন প্রমূখ।

ডিফেন্স কোচিং একাডেমিতে ভর্তি চলছে আর তার ক্লাস শুরু হবে ১লা সেপ্টেম্বর ২০২৫।

লোহারগাঁও গ্রামে একতা সমাজ কল্যান সংঘের অভিষেক ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের প্রবাসীদের সমন্বয়ে ইতিহাস ইতিহ্য সংস্কৃতি স্লোগানে চলতি বছরের ৬ জুলাই প্রতিষ্ঠা করা হয়েছে একতা সমাজ কল্যান সংঘ।

আজ শনিবার  ( ৯ জুলাই) লোহারগাঁও গ্রামে প্রবাসীবৃন্দের সৌজন্যে ও অর্থায়নে একতা সমাজ কল্যান সংঘের অভিষেক ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে।

অভিষেক অনুষ্ঠানে একতা সমাজ কল্যান সংঘ এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ মানিক মিয়া সভাপতিত্বে ও সংঘের সদস্য মোঃ আকিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চন্দন মিয়া ছৈয়দুননেছা কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান,

সাংবাদিক মোঃ আব্দুল হাই, একতা সমাজ কল্যান সংঘের উপদেষ্টা কাচাব আলী, সহ- সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারন সম্পাদক মোঃ ছানাওর মিয়া, সহ সাধারন সম্পাদক শেখ মোঃ শিব্বির আহমদ,

সহ কোষাধ্যক্ষ মোঃ রিপন মিয়া সহ আরো অনেকে। অভিষেক অনুষ্ঠানে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন  মাওলানা মোঃ দেলোয়ার হোসেন। একতা সমাজ কল্যান সংঘ এর কার্যকরী কমিটির সভাপতি মোঃ মানিক মিয়া,

সহ- সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারন সম্পাদক মোঃ ছানাওর মিয়া, সহ সাধারন সম্পাদক শেখ মোঃ শিব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফুল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ বিলাল আহমদ, সহ কোষাধ্যক্ষ মোঃ রিপন মিয়া, সদস্য মোঃ ছইল মিয়া, মোঃ রুহেল মিয়া, মোঃ আলী আহমদ, মোঃ আকিকুল ইসলাম।

অভিষেক অনুষ্ঠানে নেতৃবৃন্দ আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য প্রবাসীদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে একতা সমাজ কল্যান সংঘকে এগিয়ে নিতে প্রবাসীবৃন্দ সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।###