মোঃ হুমায়ুন কবিরঃ-
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাডস্থ দলীয় কার্যালয়ে জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনের উন্নয়ন নিয়ে হাফেজ শেখ মুশতাক আহমদ বলেছেন, সাংবাদিকরা পারেন সমাজের আসল চিত্র তুলে ধরতে।
বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে জগন্নাথপুর- শান্তিগঞ্জ সত্যিকারের উন্নয়ন থেকে পিছিয়ে ছিল। দুই উপজেলার রাস্তা-ঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। তাই পিছিয়ে পড়া সুনামগঞ্জ- ৩ আসনকে সামনে এগিয়ে আনতে হবে।
তিনি বলেন, আগামীতে এ আসন থেকে নির্বাচিত হলে রাস্তা- ঘাট ও স্বাস্থ্যখাতে উন্নয়নসহ শিক্ষার উন্নয়ন করবো । স্থানীয়ভাবে ভোকেশনাল কোর্স চালু করা হবে।
এছাড়া ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। যাতে আগামীতে এ আসনের যুবক-যুবতীরা কাজে লাগতে পারে। এভাবে এ আসনে দক্ষ জনশক্তি গড়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জামিলুল হক আমিনী, সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক, পৌর সভাপতি মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারি আমিনুল হক, উপজেলা যুব মজলিসের সহ সভাপতি মোঃ নিজাম উদ্দিন প্রমূখ।