ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জগন্নাথপুর শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৩:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 13

স্টাফ রিপোর্টার:
গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় শাখা প্রাঙ্গণে গ্রাহকদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জগন্নাথপুর শাখার ম্যানেজার মো. জহির উদ্দিনের সভাপতিত্বে এবং ব্যাংক কর্মকর্তা সুজাউল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন, সিলেট জনাব মো. রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূইয়া এবং শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কবির।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং রসুলগঞ্জ আউটলেটের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ এবং মাওলানা আফজাল হোসেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জগন্নাথপুর শাখার ম্যানেজার (অপারেশন) মো. রেজাউল করিম।
সমাবেশে গ্রাহকদের উন্নত ও মানসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ, গ্রাহকদের মতামত গ্রহণ এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।




















