এ দেশ আমার স্বদেশ আমার
- Update Time : ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 16

মোঃ জাবেদুল ইসলাম
এ দেশ আমার স্বদেশ আমার,
প্রিয় বাংলাদেশ।
লাল সবুজের রঙে আঁকা,
আমার এই স্বদেশ।
ছায়া ঘেরা পাহাড় ঘেরা
শ্যামল ঘেরা বেশ।
নীল আকাশে মেঘের ভেলা,
প্রাণের বাংলাদেশ।
দোযেল কোয়েল ময়না টিয়ে,
মিষ্টি সুরে গায়।
ফিঙে শালিক চড়ুই ডাকে
কি শোভা পায়।
আকা বাঁকা নদীর বুকে,
চলে পাল তোলা নাও।
মাঝিরা গায় ভাটিয়ালি গান,
শুনতে কি তাহা পাও।
এ দেশ আমার স্বদেশ আমার
আমার জন্মভূমি।
হৃদয় মাঝে আঁকড়ে আছে,
নিজ এই মাতৃভূমি।
নদীর কুলে ফুটে উঠে,
সাদা সাদা কাশ।
শীতল হাওয়ায় হৃদয় যেন,
দুলে বারো মাস।
বিলের ধারে পানকৌড়ি,
ডানা মেলে যখন।
বালিহাঁস আর গাঙচিল এসে,
ভাব জমায় তখন।
গায়ে গায়ে ফসলের মাঠ,
যতদুর চোখ জুড়ে।
কালো সাদা মেঘের ভেলা,
ভাসছে অনেক দুরে।
এ দেশ আমার স্বদেশ আমার
বাঁচিতে বড়ো আশা।
বাবুইপাখি মনের সুখে,
বুনছে আপন বাসা।
আমার স্বদেশ দেখতে তুমি,
আসতে যদি দাদা।
দুজন মিলে ঘুরবো স্বদেশ
চোখে লাগবে ধাঁধা।
পূর্ব আকাশ রঙিন আলোয়,
ভোরের সূর্য ভাসে।
ডানা মেলে অলিরা যেন,
ফুলের কাছে আসে।
ফুলের মধু খেয়ে অলিরা,
পেটটা ভারি করে।
ওরা আবার ফুলের উপর,
ঘুমিয়ে যেন পড়ে।
এমন দেশ কোথাও তুমি,
দেখেছো আমায় বলো।
এদেশ আমার স্বদেশ আমার,
এ গান গেয়ে সব চলো।









