০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোকো টুর্নামেন্টের উদ্বোধন

  • Update Time : ০৬:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 19

মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়ায় অবস্থিত পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (২৪ জুলাই) আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী। তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম শাহীন এবং মোমেনা আলী। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সৌহার্দ্যবোধ সৃষ্টি করে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন এলাকার দল অংশগ্রহণ করে। খেলা উপভোগ করতে বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

কোকো টুর্নামেন্টের উদ্বোধন

Update Time : ০৬:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬