০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
- Update Time : ১১:৩৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
- / 834

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আবু তাহেরকে (২৮) গ্রেফতার করা হয়েছে। সে পৌর শহরের হবিবপুর আশিঘর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
রবিবার (১৫ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হবিবপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবা সহ আবু তাহেরকে গ্রেফতার করে।
এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। সোমবার (১৬ জুলাই) গ্রেফতারকৃত আবু তাহেরকে আদালতে পাঠানো হয়েছে।
জ.টুডে ১৬ জুলাই ১৮/এইচ কে















