০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাঁজাসহ গ্রেফতার-১
- Update Time : ০২:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
- / 923

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে গাঁজাসহ মিরন চন্দ্র দেব (৫৫) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের যুগলনগর গ্রামের মৃত মাখন চন্দ্র দেবের ছেলে।
বুধবার (৬ জুন) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই অনুজ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ যুগল নগর পয়েন্ট থেকে গাঁজাসহ মিলন চন্দ্র দেবকে গ্রেফতার করে।
এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ( ৭জুন) তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
জ.টুডে-৭ জুন ২০১৮/বিডিএন















