১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ১১:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮
- / 896

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে পুলিশের অভিযানে চুরির মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী লায়েক মিয়াকে (২২) গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত লায়েক মিয়া জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহাড়পাড়া ইউনিয়নের শাহ কামাল গ্রামের ইসলাম আলীর ছেলে ।
সোমবার(২৫ জুন) থানার এ এস আই শাহ জামাল, এ এস আই মোঃ মোশাহিদ মিয়া, এ এস আই আফছার হোসেন সহ একদল পুলিশ সৈয়দ পুর শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও বাজাওে অভিযান চালিয়ে লায়েক মিয়াকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান গ্রেফতারকৃত লায়েক মিয়া বিশ্বনাথ থানার একটি চুরির মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী। তাকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জ.টুডে- ২৫ জুন ২০১৮/বিডিএন




















