০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়া মাইক্রোবাসে পাওয়া গেল ১৪০ বোতল ফেনসিডিল

  • Update Time : ০৭:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। উদ্ধার অভিযানে গিয়ে মাইক্রোবাসটি থেকে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

গত ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার রাত ১০টার দিকে মুকসুদপুর থানাধীন বড়ইতলা থেকে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে একটি হাইয়েস মাইক্রোবাস দুর্ঘটনায় পুকুরে পড়ে গেছে।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল মর্জিনা আক্তার কলটি রিসিভ করেন এবং দ্রুত বিষয়টি ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে জানান। বিষয়টি তদারকি ও সমন্বয় করেন ৯৯৯-এর ফায়ার ডিসপ্যাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।

জানা যায়, মাইক্রোবাসটি ভাঙ্গা থেকে টেকেরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এসময় স্থানীয়রা একজনকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

পরে খবর পেয়ে ভাঙ্গা ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং ভাঙ্গা হাইওয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়। তল্লাশিকালে মাইক্রোবাসের ভেতর থেকে দুটি ব্যাগে সাত কার্টনে ভর্তি ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু জাফর।

Please Share This Post in Your Social Media

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়া মাইক্রোবাসে পাওয়া গেল ১৪০ বোতল ফেনসিডিল

Update Time : ০৭:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬