সুনামগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন
- Update Time : ০৭:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 15

সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার পূর্বতন কমিটি বাতিল করে গঠনতন্ত্রের ১৩ ধারা মোতাবেক ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে আরতি তালুকদার কলিকে আহ্বায়ক এবং বিমল বণিককে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিদ্ধার্থ এষ বলাই, বিমলাংশু রায়, অ্যাডভোকেট প্রণব কান্তি দাশ, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, অ্যাডভোকেট বিমান কান্তি রায়, নন্দন রায়, সন্তোষ রায় সন্তোষ, চঞ্চল কুমার লৌহ, বিটু বড়ুয়া, ডেনিশ চক্রবর্তী, সুমন সাহা, বিধান চন্দ্র দাস, রাহুল দে পাপলু, বিপ্লব তালুকদার, সুজিত দেব, নির্মল চক্রবর্তী, স্বপন সরকার, সুমন দাশ সাগর ও মিন্টু চৌধুরী।



















