০৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের তৎপরতায় টাকা ফিরে পেলেন গ্রাহক

  • Update Time : ১১:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 15

শরণখোলা, বাগেরহাট প্রতিনিধি:

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানমের দিকনির্দেশনায় এবং এএসআই (নিরস্ত্র) ইসমাইল হোসেনের আন্তরিক প্রচেষ্টায় ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া ৫১ হাজার ৩০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, টাকা পাঠানোর সময় বিকাশ নম্বরের একটি সংখ্যা ভুল হওয়ায় ৫১ হাজার ৩০ টাকা অজ্ঞাত অপর একটি বিকাশ নম্বরে চলে যায়। পরে টাকা ফেরত পেতে ভুক্তভোগী শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি পাওয়ার পরপরই শরণখোলা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অনুসন্ধান শুরু করে। মাত্র দুই ঘণ্টার মধ্যে ভুল নম্বরে চলে যাওয়া পুরো ৫১ হাজার ৩০০ টাকা কুষ্টিয়ার ভেড়ামারা থানা থেকে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের এমন দ্রুত ও মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন টাকা ফিরে পাওয়া ওই ব্যক্তি। তিনি এ ঘটনায় শরণখোলা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ওসি রোকেয়া খানম বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে আমরা সর্বদা আন্তরিক। ভুল লেনদেনের শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত থানায় যোগাযোগ করুন।

Please Share This Post in Your Social Media

পুলিশের তৎপরতায় টাকা ফিরে পেলেন গ্রাহক

Update Time : ১১:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬