বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
- Update Time : ০৭:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 16

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
“তরুণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে গড়ি আগামী” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপাল উপজেলায় যথাযথ মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
১৩ জুলাই ২০২৬, সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা:) ডা. মো. শাহরিয়ার শামীম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল এবং রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ। এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতিসংঘ ঘোষিত এবারের বৈশ্বিক প্রতিপাদ্য “Realizing the hopes and aspirations of young people – today and for the future” এর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই তরুণ সমাজের মেধা, শ্রম ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলেই টেকসই উন্নয়ন সম্ভব।
বক্তারা আরও বলেন, তরুণদের সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান এবং প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। পরিবার পরিকল্পনার মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি জনসংখ্যার ভারসাম্য রক্ষা করতে হবে। অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি খাদ্য, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উপর চাপ সৃষ্টি করে, যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজ তামান্না ফেরদৌসি বলেন, “আমাদের তরুণদের স্বপ্ন আছে, শক্তি আছে। তাদের সেই আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুস্থ, শিক্ষিত ও সমৃদ্ধ জনগোষ্ঠী গড়ে তুলতে পারব।”
সভা শেষে জনসংখ্যা বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক লিফলেট ও উপকরণ বিতরণ করা।



















