লোহাগাড়ায় সোনালী লাইফের সংবর্ধনা পেলেন উদ্যোক্তা তারেক
- Update Time : ১১:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 3

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:
লোহাগাড়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে সংবর্ধনা পেলেন বটতলীর বিশিষ্ট ব্যবসায়ী ও সফল তরুণ উদ্যোক্তা মোহাম্মদ তারেক।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুর ১টায় লোহাগাড়া বটতলীতে অবস্থিত সোনালী লাইফের লোহাগাড়া মেট্রো কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে এই সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তিনি সোনালী লাইফের একজন সম্মানিত ভিআইপি গ্রাহক।
সম্মাননা প্রদান করেন লোহাগাড়া মেট্রোর ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া ভবন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবুল হাশেম, ইউনুছ টাওয়ারের স্বত্বাধিকারী আলহাজ্ব আবু বক্কর, শাহ আমানত টাওয়ারের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল মালেক, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ আজিজ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডের সিইও ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন, মা ও শিশু হাসপাতালের পরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন, ইউএম মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও আব্বাস টাওয়ারের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্বাস উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন আম্মাজান ফার্নিচারের চেয়ারম্যান মোহাম্মদ এরফান, ইকরা আব্দুল জাব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঁইয়া সুমন, ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সামরাস ট্রাভেলসের চেয়ারম্যান মোহাম্মদ আবু ছিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধিত উদ্যোক্তা মোহাম্মদ তারেক বলেন, আমাকে এই সম্মাননা দেওয়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সোনালী লাইফের সেবায় আমি সন্তুষ্ট।









