০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংগীতশিল্পী আসিফ আকবর কারাগারে
- Update Time : ০৫:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
- / 1123

জগন্নাথপুর টুডে ডেস্ক:
সংগীতশিল্পী আসিফ আকবরের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।
এর আগে গীতিকার-সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার করা হয় আসিফকে। পরে বেলা সোয়া ১১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসিফকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চায়।
শুনানি শেষে আদালত তা নাকচ করে দিয়েছেন। অন্যদিকে আসিফ আকবরের আইনজীবী আসাদুজ্জামান ও ফারুক মিয়া তার জামিনের আবেদন করেন। এ বিষয়েও আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (৫ জুন) রাতে রাজধানীর মগবাজারে নিজ স্টুডিও থেকে আসিফ আকবরকে গ্রেফতার করে সিআইডি।
সুত্র- ইত্তেফাক ৬ জুন ২০১৮/বিডিএন




















