০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে সরকারি দপ্তর পরিদর্শন ও বৃক্ষরোপন উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার

  • Update Time : ০৩:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 16

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইরের সরকারি দপ্তর পরিদর্শন ও বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো.মনিরুজ্জামান মিঞা। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে সরকারি সফরে এসে উপজেলা পরিষদের সরকারি দপ্তর, জয়মন্টপ ইউনিয়ন পরিষদ, জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন ও জয়মন্টপ ইউনিয়নের বাটি গ্রামের এক ভিক্ষুক পূর্নবাসনের উদ্বোধন করেন। এর আগে তিনি উপজেলা পরিষদ হলরুমে সামনে বৃক্ষরোপণ ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদ থেকে মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ৩ টি করে গাছের চারা বিতরণ করেন। অপরদিকে জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মো.কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ – দুর্নীতির অভিযোগ পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.হাবেল উদ্দিন,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ আব্দুল সালেক, উপজেলা নির্বাহী প্রকৌশলী গোলাম সামদানীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা- কর্মচারিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

সিংগাইরে সরকারি দপ্তর পরিদর্শন ও বৃক্ষরোপন উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার

Update Time : ০৩:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬