০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার
- Update Time : ০৭:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 16

মোঃ শাহ্ আলম সরকার, গাজীপুর:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জিএমপি’র সম্মানিত কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার এর দিকনির্দেশনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) শাখা কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।
২০ জুলাই রোজ সোমবার জিএমপি হেডকোয়ার্টারে কনফারেন্স রুমে জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) এবং জনাব এস.এম শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম (উত্তর) উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।



















