পাষান মনরে বুঝাইয়ও চিনিয়া মানুষের সঙ্গ লইও , মরমী সাধক কবি রাধারমন দত্তের ১০৩তম প্রয়ান দিবস উদ্যাপন শুক্র ও শনিবার

মো:আব্দুল হাই:
বিরহ: কারে দেখাব মনের দু:খ গো, বুক চিরিয়া, অন্তরে তুষেরি অনল জ্বলে গুইয়া গুইয়া। মান: পাষান মনরে বুঝাইয়ও চিনিয়া মানুষের সঙ্গ লইও। ধামাইল: তোমরানি দেখিয়াছ শ্যামের মূখ ওগো সারি শুক, প্রেমানলে অঙ্গ জ্বলে ফাটিয়া যায় বুক।

বৈঞ্চব পদাবলির মহা রাজা মরমী সাধক কবি রাধারমন দত্তের ১০৩ তম প্রয়ান দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এলাকায় প্রতিষ্টিত রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ২দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।

শুক্র ও শনিবার ৯ ও ১০ নভেম্বর রাধারমন দত্তের জন্ম মাটি জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বাজার এলাকায় রাধারমণ দত্তের স্মৃতি কমপ্লেক্সের নির্ধারিত স্থানে আয়োজিত অনুষ্টানের প্রথম দিনের আলোচনা সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা সহ সভাপতি প্রবীন নেতা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়াম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাব-উল হাসান সমুজ,

জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি লন্ডন প্রবাসী সাংবাদিক আনহার মিয়া মুন্না, রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সাধারন সম্পাদক পৌর সভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর তাজিবুর রহমান।

২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সভাপতিত্ব করবেন রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, ১ম দিনের সাংস্কৃতিক অনুষ্টানের শিল্পী ও যন্ত্র শিল্পী অর্থায়নে লন্ডন প্রবাসী মো: জিলু মিয়া। অনুষ্টানে সংগীত পরিবেশন করবেন প্রবীণ শিল্পী মকদ্দুছ আলম উদাসী, ঢাকার শিল্পী দ্বিপা মনি সরকার, কুষ্টিয়ার শিল্পী লাবণী সরকার, জগন্নাথপুরের শিশু শিল্পী প্রতিব্রতা দেব স্নেহ,

বেতারের বাউল শিল্পী শাহ মো: ছুরত আলী, রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের শিল্পী শাহ মো: হারুন মিয়া, ফয়ছল গনি শাহ, শিল্পী তাসলিমার অর্থায়নে কামার কালের মো: জুয়েল মিয়া, নবীগঞ্জ উপজেলার মিলনগঞ্জের তাসলিমা আক্তার তাসলি। ২য় দিন শনিবার সন্ধ্যা ৬টায় ১ম পর্বের আলোচনা সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,

বিশেষ অতিথি সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল,

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট দেব দাশ চৌধুরী, সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্টী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সভাপতিত্ব করবেন রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া।

রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি লন্ডন প্রবাসী কেশবপুর এলাকার বাসিন্দা সমাজ কর্মী রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মূখ সাংবাদিক আনহার মিয়া মুন্নার সার্বিক অর্থায়নে ২য় দিনে সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করবেন ঢাকার ঝিনুক দেওয়ান, দিপ্তী সরকার, শিল্পী দিপ্তী সরকারের অর্থায়নে রতিয়ারপাড়া সারং বাড়ীর কামাল হোসেন,

প্রবীণ শিল্পী মকদ্দুছ আলম উদাসী, জগন্নাথপুরের শিশু শিল্পী প্রতিব্রতা দেব স্নেহ, বেতারের বাউল শিল্পী শাহ মো: ছুরত আলী, রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের শিল্পী শাহ মো: হারুন মিয়া, ফয়ছল গনি শাহ। এবং জগন্নাথপুর শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পীগোষ্টী ছাড়াও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

অনুষ্টানের সাউন্ড সিস্টেমের অর্থায়নে জগন্নাথপুরের শাহ সাউন্ড সিস্টেমের মালিক শাহ রমিজ আলী। এদিকে মরমী কবি বাউল সাধক রাধারমণ দত্তের প্রয়ান দিবস উপলক্ষ্যে রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ২দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানকে ঘীরে রাধারমণ দত্তের স্মৃতি বিজড়িত কেশবপুর সহ পুরো উপজেলা ব্যাপী ভক্তদের পাশাপাশি সাংস্কৃতিক ও বিনোদন প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

অনুষ্টানের আশে পাশে ইতো মধ্যে শিশুদের খেলনা সহ মিষ্টান্ন ভান্ডার এবং গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন দ্রব্যের মেলার ফসরা বসানো হয়েছে। রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, সাবেক সভাপতি লন্ডন প্রবাসী আনহার মিয়া মুন্না সহ পরিষদের সকল নেতৃবৃন্দ অনুষ্টানকে সফল করে তুলতে প্রশাসন, এলাকাবাসী সহ সর্ব মহলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

জ.টুডে- বি ডি নাথ

বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন একনেক সভায় অনুমোদন হওয়ায় প্রতিমন্ত্রী এম এ মান্নান কে বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্ট:
জেলা বাসীর বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন একনেক সভায় অনুমোদন হওয়ায় প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) রাত ৮টায় জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান ঢাকা থেকে বিমান যোগে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌছলে ভিআইপি লাউঞ্জে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব জুয়েল আহমদ, আওয়ামী লীগ নেতা আশরাফ কামালী, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ সম্পাদক ফারুক কামাল কামালী সহ নেতৃবৃন্দ।

বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে আনন্দ মূখর পরিবেশে নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন একনেক সভায় অনুমোদন করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের সফল প্রচেষ্টার জন্য অভিন্দন প্রকাশ করে জেলার উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে রানীনগর গ্রামে ২৬লাখ টাকা ব্যয়ে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের প্রচেষ্টায় পল্লী বিদ্যুৎ সমিতির বাস্তবায়নে ২৬ লাখ টাকা ব্যয়ে জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের রানী নগর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) বিদ্যুৎ সংযোগের সুইচ টিপে উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। এ উপলক্ষ্যে রানী নগর গ্রাম বাসী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু বলেছেন শেখ হাসিনার সরকার গ্রামীণ জনপদের ব্যাপক উন্নয়ন করেছেন।

তিনি প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের প্রচেষ্টায় জগন্নাথপুরে ইতো মধ্যে শতভাগ বিদ্যুতায়নের কাজ সমাপ্তির পথে। এছাড়াও গ্রামীণ রাস্তা, শিক্ষা প্রতিষ্টানের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা বাহিকতা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে জনসাধারনের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব জগন্নাথপুরে ব্যাপক উন্নয়নের বর্নণা দিয়ে নৌকায় ভোট প্রদানের আহবান জানিয়ে রানী নগর গ্রামে ১টি টিউবওয়েল প্রদানের প্রতিশ্রুতি দেন।

রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রানী নগর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী, সাধারন সম্পাদক ডা: শেখ ছদরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবু তাহের মজনু,

আওয়ামী লীগ নেতা মন্টু দে মলয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাই। রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক দুলন মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহনুর আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি ছালেহ আহমদ,

রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজিব তালুকদার, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল মমিন নাছির, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহবুব তালুকদার প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রানী নগর গ্রামের পরাস মিয়া খালিস, এখলাছুর রহমান, উপজেলা যুবলীগের সহ সম্পাদক রমজান আলী ছানা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তুফায়েল আহমদ,

যুগ্ম সম্পাদক খলিল কামালী, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জগলু, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ জিম্মাদার, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম প্রমূখ।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী এম এ মান্নানকে অভিন্দন জানিয়ে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে বিশাল আনন্দ মিছিল

স্টাফ রিপোর্ট:
সুনামগঞ্জ জেলা বাসীর বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প একনেকের সভায় অনুমোদন হওয়ায় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে অভিন্দন জানিয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে বিশাল আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার (৫নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গন থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর নেতৃত্বে ২সহ¯্রাধীক দলীয় নেতা কর্মীর অংশ গ্রহনে আনন্দ মিছিলটি পৌর শহরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিন শেষে দলিয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।

আনন্দ মিছিলে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড ভাবে আনন্দ মিছিল যোগদান করেন। বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আনন্দ মিছিলে প্রায় ২ সহ¯্রাধীক নেতা কর্মীর শ্লোগানে মূখরিত হয়ে উঠে শহরের প্রাণ কেন্দ্র পৌর পয়েন্ট ও দলীয় কার্যালয়।

আলোচনা সভায় বক্তারা জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের প্রচেষ্টায় জেলা ব্যাপী উন্নয়নের মহাজাগরনে অভিন্দন জানিয়ে জেলা বাসীর স্বপ্ন পূরনে বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প অনুমোদন হওয়ায় পুরো জেলা ব্যাপী আনন্দের সৃষ্টি হয়েছে।

এর জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিন্দন জানান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায় ও সহ প্রচার সম্পাদক ফিরোজ আলীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল মালিক, যুক্তরাজ্যের মীডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি আকমল খান,

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জেলা আওয়ামী লীগ সদস্য ও জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান ছাদেক,ত্রান সম্পাদক ইলিয়াছ আহমদ, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া,

আওয়ামী লীগ নেতা পৌরসভার প্যানেল মেয়ল শফিকুল হক শফিক, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি নুরুল হক,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, শশি কান্ত গোপ, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী, সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল তাহিদ,

কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক দ্বিপাল কান্তি দে দিপাল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারনন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল মিয়া,

উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ, আওয়ামী লীগ নেতা সিরাজ মিয়া, জুনেদ আহমদ ভূইয়া, মহিলা আওয়ামী লীগের সুফিয়া খানম সাথী, ইউপি সদস্যা জুবিলি বেগম, ইউপি সদস্যা শাকিরুন বেগম, ইউপি সদস্যা হনুপা বেগম, ইউপি সদস্যা রশিকা বেগম,

উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম,সাইফুল ইসলাম রিপন, ছালেহ আহমদ, যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন, আবু তাহের রুহান, বকুল গোপ, জুবেদ খান, সাংস্কৃতিক সম্পাদক আবু জিলানী আবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, ধর্ম বিষয়ক সম্পাদক দিলদার হোসেন, সহ-সম্পাদক রমজান আলী ছানা, রাসেল চৌধুরী,

পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, রাজিব চৌধুরী বাবু, সৈয়দ জিতু মিয়া,রাসেল আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল আহাদ, কামরুল বক্স, সুজাত মিয়া, সৈয়দ মিজান, শাহানুর আহমদ শানুর, রাজিব তালুকদার, জাকির হোসেন, নাজমুল হক, সুহিন আহমদ দুধু, সাজাদ খান, শফিক মিয়া, শিপন আহমদ, কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ রুহেল, সহ-সভাপতি সায়মন হোসেন রুমেন,

আব্দুল মমিন নাসির, মুহিবুর রহমান লিটু, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, আমির খান সাব্বির, সায়াদ আহমদ ভূইয়া আশরাফ হোসেন , সাংগঠনিক সম্পাদক আবু হেনা রনি, গোলাম কিবরিয়া, জাহাঙ্গীর আলম জামাল, রুহেল মিয়া, জুবেদ মিয়া, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি রুহেল মিয়া, সাধারন সম্পাদক তাহা আহমদ, সহ সভাপতি মাসুম হোসাইন, কাওছার আলম রনি, জুনায়েদ আহমদ, মিছবাহ আহমদ, নিজাম রনি প্রমূখ।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুর-পাগলা মহা সড়কের বেইলী ব্রীজের পাঠাতন ভেঙ্গে যাওয়ায় ৫দিন ধরে সরাসরি যান চলাচল বন্ধ

মো: আব্দুল হাই:
সড়ক ও জনপথ অধিদপ্তরের জগন্নাথপুর-পাগলা আঞ্চলিক মহা সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আক্তাপাড়া বাজার এলাকায় বেইলী ব্রীজের পাঠাতন ভেঙ্গে যাওয়ায় গত ৫দিন ধরে সুনামগঞ্জ জেলা সদরের সাথে জগন্নাথপুর উপজেলার সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে জনসাধারন যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন।

গতকাল সোমবার সরেজমিন গিয়ে দেখা গেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্বরত প্রকৌশলীদের উপস্থিতিতে শ্রমিকরা বেইলী ব্রীজের দূর্বল পাঠাতন গুলোর উপরে ওভার ব্রীজ নির্মাণ কাজ দ্রুত চালিয়ে যাচ্ছেন। বেইলী ব্রীজের দু-পাড়ে যাত্রীবাহি বাস, লেগুনা, সিএনজি অটোরিক্সা রয়েছে। যাত্রীরা ব্রীজের পূর্বপাশের মাঠ দিয়ে প্রায় অর্ধ কিলোমিটার হেঁটে যানবাহন দিয়ে গন্তব্য স্থানে যাচ্ছেন।

বিশেষ করে নারী, শিশু ও শিক্ষার্থীরা যাতায়াতে চরম দূর্ভোগে পড়েছেন। গত শুক্রবার ভোররাতে বেইলী ব্রীজের পাঠাতন ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল ১০টায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান ঐ সড়ক দিয়ে জগন্নাথপুর উপজেলায় আসতে চাইলে তিনিও দূর্ভোগের শিকার হন।

তিনি ঐ সময় তার ব্যবহৃত গাড়ি রেখে পায়ে হেঁটে আক্তাপাড়া বাজার এলাকা থেকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি যোগে জগন্নাথপুরে বিভিন্ন অনুষ্টানে যোগদান করেন। প্রতিমন্ত্রী ঐ সময় ভেঙ্গে যাওয়ায় বেইলী ব্রীজটি পরিদর্শন করেন এবং দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো: শফিকুল ইসলাম জানান ভেঙ্গে যাওয়ায় ব্রীজের পাঠাতন গুলোর উপরে ওভার ব্রীজ নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। আগামী ২/১ দিনের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো জানান ডাবর পয়েন্ট থেকে জগন্নাথপুর উপজেলা পর্যন্ত মহা সড়কের ৭টি বেইলী ব্রীজ নির্মাণে টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মূল্যায়ন প্রতিবেদন ও মন্ত্রনালয়ের আদেশ পেলেই কাজ শুরু হবে। জনসাধারনের যাতায়াত সমস্যায় ভোগান্তি লাগবে সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্বরত প্রকৌশলী ও কর্মকর্তা কর্মচারিরা শ্রমিকদের নিয়ে দিন রাত দ্রুত গতিতে ব্রীজের কাজ সম্পন্ন করনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জ.টুডে- বি ডি নাথ

জেল হত্যা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্টিত

মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন অফিস :

জেল হত্যা দিবসে জাতীয় চার নেতা স্মরণে যুক্তরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তাঁর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।

দিবসটি উপলক্ষ্যে শনিবার ( ০৩ নভেম্বর ) বিকেল ৩টায় পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল গাফ্ফার চৌধুরী বলেন, “১৫ অগাস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। ইতিহাসের মানবতাবিরোধী খলনায়করাই এ ধরনের ঘৃণ্য ও জঘন্য হত্যকা- চালিয়েছে।

ইতিহাসের সেই ‘মানবতাবিরোধী খলনায়করা’ এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ তাঁর বক্তৃতায় বলেন, “জাতীয় চার নেতা হত্যাকা- ছিল জাতির পিতাকে স্বপরিবারে হত্যার ধারাবাহিকতা। এ ধরনের হত্যাকা- পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।

“ষড়যন্ত্রকারীরা এই হত্যাকা-ের মাধ্যমে বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্ব শুন্য করার অপচেষ্টা চালিয়েছিল। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ সরকার উৎখাতকারী সেনাসমর্থিত চক্রান্তকারীরাই কারাগারে চার জাতীয় নেতাকে হত্যা করেছিল।

কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এ ধরনের হত্যাকা- ইতিহাসে বিরল। তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর তার ঘনিষ্ঠ চার নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ক্যু-পাল্টা ক্যু’র ধূম্রজালের মধ্যে ৩ নভেম্বর সংঘটিত হয় জেল হত্যাকা-।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি সামসুদ্দিন মাস্টার, সিতাব চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আনছারুল হক, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক খসরুজ্জামান খসরু, কৃষি সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান, মানবাধিকার সম্পাদক এম এ সারব, মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী,

ধর্ম সম্পাদক সৈয়দ ছুরুক আলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ , আন্তর্জাতিক সম্পাদক কাওসার চৌধুরী, লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খাঁন, জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমদ আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমদ ছাদ,

শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন, প্রজন্ম একাত্তরের আহবায়ক বাবুল হোসেন, ওলামা লীগের আহবায়ক মাওলানা কুতুব উদ্দিন, লন্ডন আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিলু, ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, লন্ডন যুবলীগের সভাপতি তারেক আহমদ,

সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, যুব শ্রমিকলীগের সভাপতি সৈয়দ বেলাল আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী সাফায়াত হোসেন, জামান আহমদ,ফারুক মিয়া, শ্রমিকলীগ নেতা সাফিক মিয়া, রতন মোল্লা প্রমূখ ।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর মিথ্যা মামলা বাতিলের দাবীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা লিফলেট বিতরন

স্টাপ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে আলোচনা সভা ও লিফলেট বিতরন অনুষ্টিত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের উপর ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা ও ফরমায়েশী রায় প্রত্যাহারের দাবীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা অবিলম্বে দাবী বাস্তবায়নের আহবান জানান।

সোমবার(৫ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজারে আয়োজিত আলোচনা সভায় জগন্নাথপুর উপজেলা বিএপির সদস্য জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন মতিউর রহমান, মুক্তাদির আহমদ, কনাই মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সামাদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোনাফর মিয়া,

সাধারন সম্পাদক আব্দুল জলিল মেম্বার, কোষাধক্ষ মামুন মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য রুনু আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা রুয়েল মিয়া, সিলেট মহানগর ছাত্রদল নেতা মোশারফ হোসেন হেলাল, ইউপি স্বেচ্ছাসেবক দল নেতা দিলসাদ আহমদ সাঈদ, শ্রমিক দল নেতা সুজন মিয়া, জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, মাহি আহমদ, সাগর আহমদ প্রমূখ।

বক্তারা এম এ ছাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ শিক্ষানুরাগী গরীব-দু:খী মেহনতি মানুষের বন্ধু ক্লিন ইমেজের ত্যাগী নেতা এম এ ছাত্তার কে জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনে মনোনয়ন প্রদানের দাবী জানান। পরে নেতৃবৃন্দ জনসাধারনের হাতে লিফলেট তুলে দেন।

জ.টুডে- বি ডি নাথ

 

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি হারুনুর রশীদ চৌধুরী আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেয়েছেন

মো আব্দুল হাই:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ও সনদ পেয়েছেন অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। গত ২৩ অক্টোবর ঢাকার মতিঝিলে মানবাধিকার জোটের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্টানে সুনামগঞ্জ জেলায় ৫ম বারের শ্রেষ্ট অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়েছে।

মানবাধিকার জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা, প্রধান উপদেষ্টা বিচারপতি সিকদার মকবুল হক, মহাসচিব সাংবাদিক মিলন মল্লিক স্বাক্ষরিত তাকে দেয়া সনদ পত্রে উল্লেখ করা হয়, আপনি আন্তরিকতার সাথে আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রেখেছেন। নিঃসন্ধেহে আপনার এই অবদান কৃতিত্বপূর্ণ। আপনি দেশ ও জাতির গৌরব।

এ অসামান্য কৃতিত্বের জন্য আপনাকে মানবাধিকার জোট এর পক্ষ থেকে সনদ পত্রটি প্রদান করা হলো। আপনার এ মহতি কর্মকান্ড দেশ ও জাতীর অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচনে অতিশয় ভূমিকা রাখবে। অনুষ্টানের উদ্বোধক ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম পি, প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এম পি।

মানবাধিকার জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা, প্রধান উপদেষ্টা বিচারপতি সিকদার মকবুল হক, মহাসচিব সাংবাদিক মিলন মল্লিক সহ গুনীজন এসময় উপস্থিত ছিলেন। এদিকে আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য অবদান এবং সর্বোচ্চ গ্রেফতারী পরোয়ানা তামিল করায় চলতি বছরের ১১ আগষ্ট সুনামগঞ্জ পুলিশ লাইনসে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় ৫ম বারের মতো জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ ওসি নির্বাচিত হন।

তিনি এপ্রিল মাসে গণধর্ষন মামলার মূল রহস্য উৎঘাটন আসামী গ্রেফতারসহ গুরুত্বপূর্ন ভুমিকায় ও জুন মাসে গ্রেফতারী পরোয়ানা তামিল, আইনশৃংখলা নিয়ন্ত্রনে বিশেষ ভুমিকা রাখায় এবং জুলাই মাসে একই অবদানের জন্য এছাড়াও গত বছরের নভেম্বর মাসে অস্ত্র উদ্ধার, ডাকাত ও সাজাপ্রাপ্ত আসামীসহ অপরাধ দমনে বিশেষ ভুমিকা রাখায় জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান।

এদিকে ১টি পৌরসভা ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর থানায় ২০১৭ সালের শুরুতে অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী যোগদানের পর থেকে চোর, ডাকাতসহ বিভিন্ন অপরাধী গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধারে সফলতা অর্জন এবং থানার প্রতিটি এলাকায় আইন শৃংঙখলা পরিস্থিতি উন্নতি কল্পে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করনসহ সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে প্রসংশা কুড়িয়েছেন।

পাশাপাশি ক্রীড়া সংগঠক ও একজন কৃতি খেলোয়ার হিসেবে সুনাম অর্জন কারী মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ইতোমধ্যে জনসাধারণ, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং সহ কর্মীদের মনিকোঠায় স্থান করে নিয়েছেন । অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী তার এই সাফল্যের জন্য জেলার পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান, জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ ও জগন্নাথপুর থানার অফিসার ফোর্স এবং জনসাধারণের প্রতি অভিন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যৎ কর্ম জীবনের সাফল্য অর্জনে দোয়া কামনা করেছেন।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে পাইলগাঁও ইউনিয়নের অলইতলীসহ ৪টি গ্রামে ৬ কোটি টাকা ব্যায়ে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন শেখ হাসিনার সরকার দেশের অসহায় দরিদ্রদের কল্যানে পাশাপাশি সকল ক্ষেত্রে উন্নয়নের মহা জাগরন সৃষ্টি করেছেন। শিক্ষা প্রতিষ্টানসহ বিদ্যুৎ সড়ক যোগাযোগের উন্নয়নের ফলে দেশের প্রতিটি গ্রাম এখন শহরের মতো আলোকিত হয়েছে।

আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশ হবে বিশ্বের একটি অন্যতম রাস্ট্র। তিনি গতকাল শনিবার বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতির বাস্তবায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলী, কাতিয়া, নতুন কসবা ও পূর্ব জালালপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন দেশের অধিকাংশ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে জগন্নাথপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করনের আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন শীঘ্রই সুনামগঞ্জের মদনপুর এলাকায় জেলাবাসীর স্বাস্থ্য সেবায় ৫শ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ এবং জগন্নাথপুরে ৬তলা বিশিষ্ট আধুনিক হাসপাতালের ভিত্তি প্রস্থর স্থাপন করা হবে।

প্রতিমন্ত্রী জগন্নাথপুরে শিক্ষার উন্নয়নে ব্যাপক অগ্রগতি হয়েছে উল্লেখ করে বলেন এ পর্যন্ত শতাধিক বহুতল বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। আগামীতে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে আধুনিক ভবন নির্মাণসহ রাস্তা, সড়ক ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেন জানিনা বিগত ১০ বছরে আপনাদের কতটুকু সেবা করতে পেরেছি।

তবে আমার বিশ্বাস আপনাদের চাওয়া পাওয়ার চাইতে অনেকগুলো উন্নয়ন কাজ সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতে আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। আমার সততা ও দক্ষ কার্যক্রমে জননেত্রী শেখ হাসিনা সহ জনগন সন্তোষ্ট রয়েছেন বলে আমার বিশ্বাস। তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা করছি। শেখ হাসিনা বিজয়ী হলেই আমরা বিজয়ী হব।

তিনি দেশ ও জাতির কল্যানে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে জনগনের প্রতি আহবান জানান। এলাকাবাসী আয়োজিত পল্লীগঞ্জ বাজারে জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল আলম জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল রাখতে নৌকায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মখলুছ মিয়া,

পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মানিক মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, ব্যক্তিগত সচিব জুয়েল আহমদ। পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য সুন্দর উদ্দিনের সভাপতিত্বে, আওয়ামী লীগ নেতা শিবুল আহমদ শেবুল ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক

আবুল হোসেন লালনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ওয়াজিবুর রহমান, পাইলগাঁও ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক, ছাত্রলীগ নেতা শামীম আলী, ক্ষুদে বিজ্ঞানী এস এম কিবরিয়া প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পল্লীগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা হামিদুর রহমান।

পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কাতিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা এমদাদ উল্ল্যাহ। জনসভার পূর্বে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে পল্লীগঞ্জ বাজারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পল্লীগঞ্জ বাজার কমিটির সভাপতি মহিম খান, সাধারন সম্পাদক আওয়ামী লীগ নেতা আবুল খয়েরসহ কমিটির সদস্যবৃন্দ।

জনসভায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে বিএনপি থেকে গোলাম রব্বানী, জাতীয় পার্টি থেকে ইউপি সদস্য আলেক মিয়া ও যুবদল থেকে সুয়েব আহমদ আওয়ামী লীগে যোগদান করেন। এসময় প্রতিমন্ত্রী তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ,

আশারকান্দি ইউনিযন আওয়ামী লীগের সহ-সভাপতি মুরাদ মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা হাজি দুদু মিয়া, আওয়ামী লীগ নেতা কাজল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবু শহীদ, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য কপিল উদ্দিন, কাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, পাইলগাঁও ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জমশেদ মিয়া,

সহ-সভাপতি জিতু মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফয়েজ আহমদ, ইলিয়াছ উদ্দিন, আওয়ামী লীগ নেতা সুহেল আহমদ, আওলাদ মিয়া, উপজেলা যুবলীগ নেতা ছালেহ আহমদ, আবু তাহের রুহান, আব্দুল বারিক, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট মহানগরের সহ-সভাপতি জাবেদুর রশীদ,

যুবলীগ নেতা আবু তাহের, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আখলাক মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক কয়ছর রশীদ, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মামুন আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা রুনু মিয়া, বাবুল মিয়া প্রমূখ।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:
জেল হত্যা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বঙ্গবন্ধু জীবিত আছেন বাংলার মানুষের হৃদয়ে উল্লেখ করে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরসূরী

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং জাতীয় চার নেতার উত্তরসূরীরাও বাংলাদেশ সরকারকে দেশ পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। তিনি জেল হত্যা দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা সেদিন দেশ মাতৃকার সেরা সন্তান জাতীয় চার নেতাকে হত্যা করে একাত্তরের জ্বালা মিটিয়ে ছিল, ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলার মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব।

তিনি দেশের উন্নয়নের স্বার্থে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। শনিবার আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক,

সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী,

জেলা আওয়ামী লীগ সদস্য ও জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম আবু তাহিদ, যুক্তরাজ্যে মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান ছাদেক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, ব্যক্তিগত সচিব জুয়েল আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান,

আওয়ামী লীগ নেতা পৌরসভার প্যানেল মেয়ল শফিকুল হক শফিক, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান লেচু, উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন মিয়া ভুইয়া, উপজেলা কৃষকলীগ সভাপতি আফসর উদ্দিন ভুইয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, সাংগঠরিক সম্পাদক আব্দুস সালাম,

সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক দ্বিপাল কান্তি দে দিপাল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারনন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির,

আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কয়েছ ইসরাইল,রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি মাহবুবুর রহমান,এম ফজরুল ইসলাম,সাইফুল ইসলাম রিপন,

সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন, আবু তাহের রুহান, বকুল গোপ, সাংস্কৃতিক সম্পাদক আবু জিলানী আবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, সহ-সম্পাদক রমজান আলী ছানা, যুবলীগ নেতা কলকলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল হোসেন সাজাদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য সুজাত মিয়া,

পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, রাজিব চৌধুরী বাবু, সুজিত দেব, আক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সায়মন হোসেন রুমেন, মুহিবুর রহমান লিটু, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ প্রমূখ।

জগন্নাথপুর টুডে/১৮