পাষান মনরে বুঝাইয়ও চিনিয়া মানুষের সঙ্গ লইও , মরমী সাধক কবি রাধারমন দত্তের ১০৩তম প্রয়ান দিবস উদ্যাপন শুক্র ও শনিবার

মো:আব্দুল হাই:
বিরহ: কারে দেখাব মনের দু:খ গো, বুক চিরিয়া, অন্তরে তুষেরি অনল জ্বলে গুইয়া গুইয়া। মান: পাষান মনরে বুঝাইয়ও চিনিয়া মানুষের সঙ্গ লইও। ধামাইল: তোমরানি দেখিয়াছ শ্যামের মূখ ওগো সারি শুক, প্রেমানলে অঙ্গ জ্বলে ফাটিয়া যায় বুক।

বৈঞ্চব পদাবলির মহা রাজা মরমী সাধক কবি রাধারমন দত্তের ১০৩ তম প্রয়ান দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এলাকায় প্রতিষ্টিত রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ২দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।

শুক্র ও শনিবার ৯ ও ১০ নভেম্বর রাধারমন দত্তের জন্ম মাটি জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বাজার এলাকায় রাধারমণ দত্তের স্মৃতি কমপ্লেক্সের নির্ধারিত স্থানে আয়োজিত অনুষ্টানের প্রথম দিনের আলোচনা সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা সহ সভাপতি প্রবীন নেতা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়াম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাব-উল হাসান সমুজ,

জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি লন্ডন প্রবাসী সাংবাদিক আনহার মিয়া মুন্না, রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সাধারন সম্পাদক পৌর সভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর তাজিবুর রহমান।

২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সভাপতিত্ব করবেন রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, ১ম দিনের সাংস্কৃতিক অনুষ্টানের শিল্পী ও যন্ত্র শিল্পী অর্থায়নে লন্ডন প্রবাসী মো: জিলু মিয়া। অনুষ্টানে সংগীত পরিবেশন করবেন প্রবীণ শিল্পী মকদ্দুছ আলম উদাসী, ঢাকার শিল্পী দ্বিপা মনি সরকার, কুষ্টিয়ার শিল্পী লাবণী সরকার, জগন্নাথপুরের শিশু শিল্পী প্রতিব্রতা দেব স্নেহ,

বেতারের বাউল শিল্পী শাহ মো: ছুরত আলী, রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের শিল্পী শাহ মো: হারুন মিয়া, ফয়ছল গনি শাহ, শিল্পী তাসলিমার অর্থায়নে কামার কালের মো: জুয়েল মিয়া, নবীগঞ্জ উপজেলার মিলনগঞ্জের তাসলিমা আক্তার তাসলি। ২য় দিন শনিবার সন্ধ্যা ৬টায় ১ম পর্বের আলোচনা সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,

বিশেষ অতিথি সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল,

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট দেব দাশ চৌধুরী, সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্টী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সভাপতিত্ব করবেন রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া।

রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি লন্ডন প্রবাসী কেশবপুর এলাকার বাসিন্দা সমাজ কর্মী রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মূখ সাংবাদিক আনহার মিয়া মুন্নার সার্বিক অর্থায়নে ২য় দিনে সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করবেন ঢাকার ঝিনুক দেওয়ান, দিপ্তী সরকার, শিল্পী দিপ্তী সরকারের অর্থায়নে রতিয়ারপাড়া সারং বাড়ীর কামাল হোসেন,

প্রবীণ শিল্পী মকদ্দুছ আলম উদাসী, জগন্নাথপুরের শিশু শিল্পী প্রতিব্রতা দেব স্নেহ, বেতারের বাউল শিল্পী শাহ মো: ছুরত আলী, রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের শিল্পী শাহ মো: হারুন মিয়া, ফয়ছল গনি শাহ। এবং জগন্নাথপুর শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পীগোষ্টী ছাড়াও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

অনুষ্টানের সাউন্ড সিস্টেমের অর্থায়নে জগন্নাথপুরের শাহ সাউন্ড সিস্টেমের মালিক শাহ রমিজ আলী। এদিকে মরমী কবি বাউল সাধক রাধারমণ দত্তের প্রয়ান দিবস উপলক্ষ্যে রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ২দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানকে ঘীরে রাধারমণ দত্তের স্মৃতি বিজড়িত কেশবপুর সহ পুরো উপজেলা ব্যাপী ভক্তদের পাশাপাশি সাংস্কৃতিক ও বিনোদন প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

অনুষ্টানের আশে পাশে ইতো মধ্যে শিশুদের খেলনা সহ মিষ্টান্ন ভান্ডার এবং গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন দ্রব্যের মেলার ফসরা বসানো হয়েছে। রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, সাবেক সভাপতি লন্ডন প্রবাসী আনহার মিয়া মুন্না সহ পরিষদের সকল নেতৃবৃন্দ অনুষ্টানকে সফল করে তুলতে প্রশাসন, এলাকাবাসী সহ সর্ব মহলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

জ.টুডে- বি ডি নাথ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *