জগন্নাথপুরের খাগাউড়ায় এম.এ ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রির্পোট:
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ এম এ ছাত্তার কর্তৃক আর্ত মানবতা ও জনকল্যানের ব্রত নিয়ে প্রতিষ্টিত এম. এ ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফ্রি চিকিৎসা সেবায় সকাল ১০থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ, শিশু-কিশোরদের বিভিন্ন জটিল রোগের চিকিৎসা প্রদান করেছেন সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা: প্রীতম দাস মিথুন, ডা: আলাল খান অয়ন, ডা: সুরাইয়া আনজুম সেতু, ডা: সাদিয়া ফাহমিদা। প্রায় সহস্্রাধিক জটিল রোগীদের পরীক্ষা নিরিক্ষা শেষে তাদেরকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে।

উপজেলার ভাটির জনপদ চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামসহ পুরো ইউনিয়নের অসহায় দরিদ্র রোগীরা চিকিৎসা সেবা পেয়ে আয়োজক ফাউন্ডেশনের চেয়ারম্যান দানশীল ব্যক্তিত্ব এম. এ ছাত্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্টানে অতিথির বক্তব্যে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত অজোপাড়া গাঁয়ে চিকিৎসা সেবার মতো একটি মহতী আয়োজনের জন্য এম. এ ছাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী এম. এ ছাত্তারের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন মানবতার কল্যানে ও দরিদ্রদের সহায়তায় এম. এ ছাত্তারের অবদান প্রশংসনীয়। তিনি বলেন এম. এ ছাত্তার শুধু অসহায় দরিদ্রদের জন্য নয়, বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্টানেও রয়েছে তার বিশেষ অবদান।

তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রমের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান। ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ ছাত্তারের ছোট ভাই তরুন সমাজ কর্মী শরিফুল ইসলাম জনি’র সভাপতিত্বে ও খাগাউড়া স্টুডেন্ট’স ওয়েল ফেয়ার সোসাইটির সাধারন সম্পাদক এনামুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অধীর রঞ্জন দাশ, সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম, বেতাউকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, খাগাউড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী মো: সিদ্দেক আলী, ওমান প্রবাসী নাসির উদ্দিন, ইছমত আলী, বাউধরন গ্রামের বিশিষ্ট মুরব্বী কামরুজ্জামান মিয়া, সমাজকর্মী আব্দুশ শহীদ মটুক, নাসির রহমান প্রমূখ।

চিকিৎসা সেবা কার্যক্রম চলাকালীন সময়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন খাগাউড়া স্টুডেন্টস ওয়েল ফেয়ার সোসাইটির সদস্য শফিকুল ইসলাম, জুনেদ মিয়া, ইব্রাহিম খলিল, ফায়েক মিয়া, মিনহাজ আফ্রিদি, এম, এ খালেদ, জুয়েল মিয়া, মুজাহিদ মিয়া, তানভীর আহমদ শফি, ইমন মিয়া, সাহিদ মিয়া, ফজলে রাব্বি, নাসির রহমান। উল্লেখ্য, এম. এ ছাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. এ ছাত্তার যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করলেও তার রয়েছে দেশ ও নিজ এলাকার প্রতি মমত্ববোধ।

বছরের অধিকাংশ সময় নিজ এলাকাসহ উপজেলার শিক্ষা ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রাখেন। ইতোমধ্যে নিজ ইউনিয়ন চিলাউড়া হলদিপুর ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্টান এবং অসহায় দরিদ্র পরিবারদের আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। এসবের মধ্যে উল্লেখ যোগ্য অবদান রয়েছে রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ কলেজে প্রায় ১৮লাখ টাকা ব্যয়ে একটি ভবন নির্মান এবং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে ভুমি প্রদান সহ প্রায় ৩৫লাখ টাকা ব্যয়ে উচ্চ বিদ্যালয়টির সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলমান রয়েছে।

শিক্ষা প্রতিষ্টানের অনুদানের পাশাপাশি এলাকার ৬টি গরীব অসহায় পরিবারকে প্রতিটি ৩লাখ টাকা করে ১৮ লাখ টাকা ব্যয়ে গৃহ নির্মাণ করে দিয়েছেন। এ ছাড়াও বিভিন্ন দূর্যোগে আর্থিক সহায়তা এবং বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করে আসছেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. এ ছাত্তার জানান, শিক্ষা ও সামাজিক কার্যক্রমে এবং গরীব দু:খী অসহায় মেহনতি মানুষের কল্যাণে নিজেকে আজীবন জড়িয়ে রাখতে চাই।

ফ্রি চিকিৎসা সেবা প্রসঙ্গে তিনি বলেন এটা আমার সম্পূর্ন ব্যক্তিগতভাবে প্রতিষ্টিত ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বারের মতো ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে চক্ষু চিকিৎসা সহ সকল প্রকার রোগের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদানের ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে তিনি এলাকাবাসি সহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

জ:টুডে/ বি ডি এন

জগন্নাথপুরে ডিলারদের মাধ্যমে ১০ টাকা কেজিতে চাল বিক্রির খাদ্যবান্ধব কর্মসূচীর সভা অনুষ্টিত

স্টাফ রির্পোট:
জগন্নাথপুরে উপজেলা পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচীর উপজেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।  বুধবার (সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রথম প্রান্তিক সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ডিলারদের মাধ্যমে ১০ টাকা কেজিতে চাল বিক্রি সুষ্টু ভাবে সম্পন্ন করনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরীর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মো: সাইফুদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,

চিলাউড়া হলদিপুর আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর, আশার কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কয়েছ ঈসরাইল, সাবেক ইউপি সদস্য হাজি সুন্দর উদ্দিন, দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, সুনাম কন্ঠ প্রতিনিধি শাহাজাহান মিয়া, যুবলীগ নেতা ফারুক মিয়া প্রমূখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম খাদ্যবান্ধব কর্মসূচী সরকারের গুরুত্বপূর্ন একটি কার্যক্রম উল্লেখ করে বলেন সংস্লিষ্ট কর্মকর্তাদের তদারকির মাধ্যমে ডিলারগন তাদের কার্যক্রম পরিচালনার আহবান জানান। এক্ষেত্রে অনিয়ম হলে অভিযুক্ত ব্যাক্তির বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। কার্যক্রম চলা কালীন সময়ে সাংবাদিক সহ সচেতন মহলের দৃষ্টি রাখার আহবান জানান।

জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরী জানান জগন্নাথপুরে উপজেলা পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচী ৮টি ইউনিয়নে ১৬ জন ডিলারের মাধ্যমে ১০ টাকা মূল্যে জনপ্রতি ৩০ কেজি করে ৯ হাজার ৩ শ ২৩ জন কার্ডধারীর মধ্যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস পর্যন্ত বিক্রয় করা হবে। এর মধ্যে রয়েছে কলকলিয়া ইউনিয়নে ১ হাজার ৩শ ৮৬ জন, পাটলী ইউনিয়নে ৯শ ১৭ জন, মীরপুর ইউনিয়নে ৯শ ১১ জন,

চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ১ হাজার ১শ ৮৩ জন, রাণীগঞ্জ ইউনিয়নে ১ হাজার ৫শ ৪৩ জন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ৯শ ৭৩ জন, আশারকান্দি ইউনিয়নে ১ হাজার ১শ ৮৩ জন, পাইলগাঁও ইউনিয়নে ১ হাজার ২শ ৯৭ জন। সপ্তাহের সোমবার মঙ্গলবার ও বুধবার খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ করা হবে।

ডিলারদের মাধ্যমে যে সব স্থান থেকে চাল বিক্রয় করা হবে সে সব স্থান ও ডিলাররা হচ্ছেন কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে আবু সুফিয়ান তালুকদার, মজিদপুর মসজিদ বাজারে মো: জাহাঙ্গীর খাঁন, পাটলী ইউনিয়নের পাটলী ইউপি মার্কেটে এম আর চৌধুরী, রসুলগঞ্জ বাজারে মো: আশিক মিয়া, মীরপুর ইউনিয়নের কেউনবাড়ি বাজারে জাহাঙ্গীর আলম, মীরপুর বাজারে টিটু মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের হলিকোনা বাজারে শাহ আলম, চিলাউড়া বাজারে ফজলু মিয়া,

রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজারে মো: সুহেল মিয়া,রানীগঞ্জ বাজারে মো: ইকবাল হোসেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চক তিলক বাজারে মো: আজিজুর রহমান বকুল, সৈয়দপুর বাজারে মো: জুয়েল মিয়া, আশারকান্দি ইউনিয়নের বড়ফেচী বাজারে চাঁন মিয়া, দাওড়াই বাজারে আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারে রবিন চন্দ্র দেব, কাতিয়া বাজারে হাজি সুন্দর উদ্দিন।

জ:টুডে/বি ডি এন

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার-৩

স্টাফ রির্পোট:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে সাজা প্রাপ্ত আসামী সহ ৩ জনকে গ্রেফতার করেছে। বুধবার(সেপ্টেম্বর) এ এস আই শাহ জামাল এ এস আই মোশাহিদ মিয়ার নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী আলকাছ মিয়াকে গ্রেফতার করেছে।

ধৃত আলকাছ মিয়া জগন্নাথপুর উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের এতিম উল্লার ছেলে। পুলিশ জানায় আলকাছ মিয়া ছাতক থানার একটি জি আর মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামী। উপর দিকে এস আই অনুজ কুমার দাসের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর এলাকার বাসিন্দা আব্দুল আহাদ সারু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন মনাই মিয়াকে গ্রেফতার করেছেন।

একই দিন এ এস আই শাহিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী সোহেল মিয়াকে গ্রেফতার করেছেন। ধৃত সোহেল মিয়া জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া নয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান গ্রেফতারকৃতদের  বুধবার আদালতে পাঠানো হয়েছে।

জ: টুডে/বি ডি এন

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

স্টাফ রির্পোট:
জগন্নাথপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের আমন্ত্রনে  মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তার কার্য়ালয়ে মতবিনিময় সভায় তিনি বলেছেন সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ, তাদের বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে সমাজের সকল প্রকার অপরাধ প্রবনতা প্রতিরোধ এবং যোগাযোগ শিক্ষা সহ সরকার ও জনগনের প্রতিটি কল্যাণ মূখী কার্যক্রমে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে জগন্নাথপুর উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপান্তর করনে সাংবাদিকবৃন্দের পাশাপাশি উপজেলার নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করে সাংবাদিকবৃন্দের প্রতি অভিন্দন জানান। উপস্থিত সাংবাদিকগন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমকে অভিন্দন জানিয়ে বলেন তার সু-দক্ষ নেতৃত্বেে স্বচ্ছতার সাথে উপজেলা প্রশাসনের কার্যক্রম  তথা সরকারের প্রতিটি উন্নয়ন কার্যক্রম তরান্বিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, দৈনিক সমকাল প্রতিনিধি তাজ উদ্দিন আহমদ, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি মো: জহিরুল ইসলাম লাল মিয়া, দৈনিক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান,

দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি মো: আব্দুল ওয়াহিদ, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি মো: গোলাম সারোয়ার, অনলাইন নিউজ র্পোটাল জগন্নাথপুর টুডে ডটকম’র নির্বাহী সম্পাদক মো: এনামুল হক এনাম, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন প্রতিনিধি বিপ্লব দেব নাথ, দৈনিক আজকালের খবর প্রতিনিধি জুয়েল আহমদ, উপজেলা সার্ভার ষ্টেশনের টেকনেশিয়ান অরুপ সরকার।

জ: টুডে/ বি ডি এন

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা মদ সহ গ্রেফতার – ৪

স্টাফ রির্পোট:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট, চোলাই মদ সহ ৩ মাদক ব্যবসায়ী এবং ১জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ দল জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদ সহ রানীনগর গ্রামের রাশিদ মিয়া (৪৭) ও সাদেক মিয়া সাধুকে(৪২) গ্রেফতার করেছেন।

অপর দিকে এস আই গোলাম র্মোশেদ ফাত্তাহ চৌধুরীর নেতৃত্বে এ এস আই শাহ জামাল, আফছার আহমদ, আবুল হোসেন ও শাহিন চৌধুরী সহ পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের পশ্চিমে সুনামগঞ্জ সড়কে অভিযান চালিয়ে ১৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ পৌর শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা দিদার মিয়ার ছেলে শামসুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছেন।

একই দিন এস আই আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে একটি জি/আর মামলার পলাতক আসামী নজির মিয়াকে গ্রেফতার করেছেন। ধৃত নজির মিয়া জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের তারই উল্লার ছেলে। থানার অফিসার ইনর্চাজ ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান গ্রেফতারকৃত রাশিদ মিয়া, সাদেক মিয়া ও শামসুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। উভয় আসামীদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরের চিলাউড়া বাজারে আওয়ামী লীগের বিশাল জসভায় প্রতিমন্ত্রী এম এ মান্নান

মো: আব্দুল হাই:

জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান জগন্নাথপুরের বৃহৎ কুশিয়ারা সেতুসহ বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে উল্লেখ করে বলেছেন ইতো মধ্যে উপজেলার প্রতিটি গ্রামের পাড়া মহল্লায় এখন বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। উন্নয়নের গনজোয়ারকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি আহবান জানান।

তিনি শনিবার ( ২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নয়াপুঞ্জি ও সমধল গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন শেষে ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে চিলাউড়া বাজারে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ,

জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। প্রতিমন্ত্রী আরো বলেন আমি আপনাদের কাছে আবারোও আসতে চাই। সে জন্য আপনাদের দোয়া ভালবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করছি। তিনি বলেন আমার গত কয়েক বছরের কাজ যদি আপনারা মূল্যায়ন করে থাকেন তাহলে বিবেচনা করবেন।

আমি যদি আপনাদের সেবায় কাজ করে থাকি তাহলে আগামী জাতীয় নির্বাচনে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। তিনি গ্রামের মুরব্বী যুবক ছাত্র শিক্ষক ও দলের কর্মী সহ সকলের দৃষ্টি আকর্ষন করে বলেন কার বাড়ি কোথায় সেটা বিবেচনা না করে আপনারা সম্পূর্ন নিরপেক্ষভাবে আঞ্চলিকতার উর্দ্বে থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে স্মরন রাখবেন।

তিনি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়ন কর্মকান্ডে সফলতা অর্জনে বহির্বিশ্বে প্রশংসিত হয়েছেন উল্লেখ করে বলেন আপনারা আবারো শেখ হাসিনাকে নৌকায় ভোট দিন। ইনশাল্লাহ আগামী ৫ বছর সুযোগ ফেলে শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি উন্নতশীল রাস্ট্রে পরিণত করবেন। প্রতিমন্ত্রী জাতীয় নির্বাচন প্রসঙ্গে চিলাউড়া হলদিপুর ইউনিয়নবাসীর দৃষ্টি আকর্ষন করে বলেন আমি আপনাদের সন্তান আপনাদের সাথে কাজ করে জীবনের শেষ সময় টুকু পাড় করে যেতে চাই।

তিনি বলেন নেত্রী যদি তার পক্ষে আমাকে এখানে পাঠিয়ে দেন আপনারা ঠিক যেভাবে প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদকে সংসদে পাঠিয়ে সাহায্য করেছেন তেমিন একইভাবে আমাকে আপনারা সংসদে পাঠাবেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা আমাকে পাঠাবেন। তিনি তার দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া চেয়ে জনসাধারনের উদ্দেশ্যে বলেন আেমার এখন বয়স হয়ে গেছে,

আমি আর নির্বাচন করতে পারবো কিনা সন্দেহ রয়েছে। এই নির্বাচনই আমার শেষ নির্বাচন। আমাকে শেষ বারের মতো আপনারা সুযোগ দেন। তিনি বলেন গত ৫বছর প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে দেশ ও আপনাদের সেবায় কাজ করে যাচ্ছি। আমি কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি সেটা আপনারাই মূল্যায়ন করবেন। তবে আমার অভিজ্ঞতা ও পরিচিত লাভের কারনেই নেত্রী আমাকে অত্যান্ত স্নেহ করেন। আমার বিশ্বাস আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হলে নেত্রী আমাকে যে দায়িত্ব দিবেন সেটা আমার পরিবারের জন্য নয়, সেই দায়িত্ব হবে দেশ ও আপনাদের জন্য। আমি আমার জীবনের সবটুকু উজার করে দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই।

প্রতিমন্ত্রী চিলাউড়া বাজারসহ এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করনের প্রতিশ্রুতি দিয়ে বলেন আপনারা স্বাধীনতা ও নৌকার পক্ষে এবং প্রয়াত জাতীয় নেতা সামাদ আজাদের পক্ষে থাকবেন। আমি যদি নৌকা নিয়ে আসি আপনারা আমার পক্ষে থাকবেন এটাই আমার শেষ বারের দাবী। তিনি আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে দলীয় নেতাকর্মীদের আহাবান জানিয়ে জনগনের প্রতি অনুরোধ জানান।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুরের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইউপি সদস্য সুজাত মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, কলকলিয়া শাহজালাল মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন,

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ডা: আব্দুল জাহিদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম তাজ প্রমূখ। জনসভায় মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া,

যুক্তরাজ্যের সেন্টারবন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রশীদ লিল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজি সোনা মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফররুখ আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মন্নান, কদরিছ আলী, হানিক উল্ল্যা, আরজু মিয়া, আব্দুল হান্নান হন্নার মিয়া, আখলাকুর রহমান লুলু মিয়া, যুবলীগ নেতা ইউপি সদস্য জুয়েল মিয়া, জিয়াউর রহমান,

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, কিরন বৈদ্য, ছাব্বির আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, আব্দুল মমিন নাসির, ছাত্রলীগ নেতা ফরহাদ আহমদ, নিয়ামুল হোসেন প্রমূখ। এদিকে জনসভার পূর্বে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নির্মিত

প্রায় ৬২ লাখ টাকা ব্যায়ে নির্মিত চিলাউড়া নয়া পুঞ্জি ও সমধর গ্রামে ১শ ৪২ টি পরিবারের বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। উদ্বোধনী অনুষ্টানে আওয়ামী লীগের প্রবীন নেতা সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদ রেজাউল করিম রিজু, উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম,

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার আরশ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি আব্দুল গফুর, প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুজন, উপজেলা যুবলীগ নেতা গ্রামীন ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে টুডে / এইচ কে

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার (১ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগান এর সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৩শ ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল কুদ্দুস (২৭) কে আটক করে।

ধৃত কুদ্দুছ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। র‌্যাব-৯ সিলেটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চন্ডিছড়া চা বাগান এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৩শ ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল কুদ্দুছকে আটক করা হয়।

সে এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/এইচ কে

র‌্যাবের অভিযানে গাঁজাসহ ১১ জন মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্পের এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার ( ১ সেপ্টে¤¦র) এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা মসজিদ মার্কেটের পাশে ভার্তখোলা পঞ্জায়েত কবরস্থান গেইট সংলগ্ন পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ১শ ৪০ গ্রাম গাঁজাসহ

মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হরিধরপুর গ্রামের মৃত মনির মিয়ার ছেলে মোঃ আবুল হোসেন মিয়া (২৫), বর্তমানে-সিলেট কোতয়ালীর বাগবাড়ী কুদ্দুস মিয়ার মেস এর বাসিন্দা, সিলেটের কোতয়ালী থানার লামাবাজার শহীদের বাসার ভাড়াটিয়া ওয়াকিল উদ্দিনের ছেলে সৈয়দ আজিজ (২৮),

দক্ষিন সুরমার লালাবাজার বালকি গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে মোঃ খাইরুল মিয়া (২৫), কোতয়ালী থানার মুন্সিপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে শাহাদাত হোসেন শুভ (১৮), দক্ষিন সুরমার তেতলী গ্রামের মৃত মতছির আলীর ছেলে মোঃ সোহেল আলম (২৮), সুনামগঞ্জ জেলার তাহিরপুর

উপজেলার তরং শ্রীপুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে ইরান মিয়া (৩৪), দক্ষিন সুরমার তেতলী গ্রামের আফতাব আলীর ছেলে মোঃ ফেরদৌস আহমেদ (২৫), নরসিংদী জেলার মনোহরদি থানার পীরপুর ভাটিপাড়া গ্রামের আব্দুর রশীদের ছেলে মোঃ মোবারক হোসেন সেলিম (২৫) বর্তমানে সিলেটের ভাসমান বাসিন্দা,

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুকা মাধবপাশা গ্রামের মৃত সমুজ মিয়ার ছেলে মোঃ কাজল মিয়া (২৬), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে জসিম উদ্দিন সজীব (২২), মৌলভীবাজার থানার ছনকাপন গ্রামের সেলিম আহমেদের ছেলে মোঃ এলিম আহমেদ (২৩) কে আটক করা হয়।

র‌্যাব-৯ সিলেটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা মসজিদ মার্কেটের পাশে ভার্তখোলা পঞ্জায়েত কবরস্থান গেইট সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ১শ ৪০ গ্রাম গাঁজাসহ ১১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় বিভিন্ন ধরণের মাদক দ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রাখে এবং পরে বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/এইচ কে

নিউইয়র্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি:
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) সিটির ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত স্টার্লিং এভিনিউর মামুনস টিউটোরিয়াল হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশ।

১৯৭৫সালের ১৫ আগষ্ট হাজারো বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকরা স্বপরিবারে হত্যা করে। তিনি জাতীয় শোক দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন বঙ্গবন্দুর ঋন কখনো বাঙ্গালী জাতি শোধ করতে পারবেনা। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন বলেই আমরা গর্বিত। তার অসামান্য আত্মত্যাগে আমরা আমাদের জাতি স্বত্ত্বার একটা স্বাতন্ত্র পরিচয় খুজে পেয়েছি।

তিনি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী ২০৪১ সালে উন্নত দেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরন হবে। আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আনতে দলের নেতা কর্মীসহ প্রবাসে অবস্থানরত বাংলাদেশীসহ দেশবাসীকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার কৃতি সন্তান মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবদুল মুহিতের সভাপতিত্বে, যুবলীগ নেতা হুমায়ুন চৌধুরী ও মোঃ নূর উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহানারা রহমান, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দীন, যুক্তরাষ্ট্র জাসদের

সাধারন সম্পাদক নূরে আলম জিকু, অধ্যাপক মজিবুর রহমান, কমিউনিটি নেতা আব্দুস শহীদ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক মির্জা তরিকুল হায়দার চৌধুরী, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মিলন, যুবলীগ নেতা নান্টু মিয়া, আবু মুনসুর, শাহ সেলিম, শ্যামল কান্তি প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শহীদদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়।

জগন্নাথপুর টুডে/ আব্দুল হাই

জগন্নাথপুরে বিভিন্ন অনুষ্টানে প্রতিমন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন আমাদের মহাননেত্রী সাহসি অভিজ্ঞ গরীব, কৃষক, শ্রমিক, নারী ও শিক্ষা বান্ধব নেত্রী শেখ হাসিনাকে শক্তি দিতে হবে। গত ৯বছরে কাজের মাধ্যমে শেখ হাসিনা প্রমান করেছেন বাংলাদেশকে একটি উন্নত জাতিতে রূপান্তর করা সম্ভব।

তিনি মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির আহবান জানিয়ে বলেন জঙ্গীবাদ নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি শনিবার ( ১ সেপ্টেস্বর) সকাল ১০টায় উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে

সড়ক নিরাপত্তা নিশ্চিত করন, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহ রোধে মসজিদের ইমাম, শিক্ষক ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় ও দরিদ্র পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে গভীর নলকূপ, স্যানিটেশন সামগ্রী বিতরন এবং প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন নানা ধরনের মতের মানুষ আমাদের মধ্যে ঢুকে কোন্দল ও বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। আমাদের সাবধান হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারবেনা। তিনি বলেন আমাদের জীবন যাত্রার মান পরিবর্তন হয়েছে। দেশে এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়ন হয় নাই।

প্রিয় মাতৃভুমিকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে এবং দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে। আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশের অগ্রগতিকে ত্বরান্বিত রাখতে জনসাধারনের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায়

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম,

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদউপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,

উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমূখ। পরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুরের আয়োজনে দরিদ্র পরিবার ও বিভিন্ন প্রতিষ্টানে ৮০টি গভীর নলকূপ, স্যানিটেশন সামগ্রী এবং প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে বিভিন্ন প্রতিষ্টান ও অস্বচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ ও চেক বিতরন করেছেন প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

জগন্নাথপুর টুডে/এইচকে