স্টাফ রির্পোট:
জগন্নাথপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের আমন্ত্রনে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তার কার্য়ালয়ে মতবিনিময় সভায় তিনি বলেছেন সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ, তাদের বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে সমাজের সকল প্রকার অপরাধ প্রবনতা প্রতিরোধ এবং যোগাযোগ শিক্ষা সহ সরকার ও জনগনের প্রতিটি কল্যাণ মূখী কার্যক্রমে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে জগন্নাথপুর উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপান্তর করনে সাংবাদিকবৃন্দের পাশাপাশি উপজেলার নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করে সাংবাদিকবৃন্দের প্রতি অভিন্দন জানান। উপস্থিত সাংবাদিকগন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমকে অভিন্দন জানিয়ে বলেন তার সু-দক্ষ নেতৃত্বেে স্বচ্ছতার সাথে উপজেলা প্রশাসনের কার্যক্রম তথা সরকারের প্রতিটি উন্নয়ন কার্যক্রম তরান্বিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, দৈনিক সমকাল প্রতিনিধি তাজ উদ্দিন আহমদ, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি মো: জহিরুল ইসলাম লাল মিয়া, দৈনিক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান,
দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি মো: আব্দুল ওয়াহিদ, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি মো: গোলাম সারোয়ার, অনলাইন নিউজ র্পোটাল জগন্নাথপুর টুডে ডটকম’র নির্বাহী সম্পাদক মো: এনামুল হক এনাম, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন প্রতিনিধি বিপ্লব দেব নাথ, দৈনিক আজকালের খবর প্রতিনিধি জুয়েল আহমদ, উপজেলা সার্ভার ষ্টেশনের টেকনেশিয়ান অরুপ সরকার।
জ: টুডে/ বি ডি এন