বৃহস্পতিবার (২৩ মে) হাছান ফাতেমাপুর গ্রামস্থ আব্দুল হাফিজ নূর আলীর নিজ বাড়িতে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক পাওয়ার গ্রীড অব কোম্পানীর পরিচালক বঙ্গবন্ধু হত্যা মামলার সাবেক সহকারী এ্যাটর্নি জেনারেল ব্যরিষ্টার এম এনামুল কবির ইমন মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস।
তিনি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশের অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মীরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট সমাজসেবক মো: এমেল মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিলের আয়োজক সিলেট মহানগরীর ২৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল হাফিজ নূর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবুল মিয়া,
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের রুহান, জুবেদ খান, আওয়ামী লীগ নেতা আপ্তাব আলী, ফারুক মিয়া, ডা: শামছুল হক, সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাছের আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক মিছফা মিয়া, মীরপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ দুলন, যুগ্ম আহবায়ক সাজাদ খান, সদস্য সুহেল আহমদ,
মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ হাবিব, সহ-সভাপতি হাফিজুর রহমান আবু নাছের, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ, সাংগঠনিক সম্পাদক মুয়াদ খান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, প্রচার সম্পাদক জাবেদ আহমদ, ছাত্রলীগ নেতা রুবেল মিয়া, রাশেদ আহমদ, রিপন মিয়া প্রমূখ। পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্টিত।
স্টাফ রির্পোটার : এক্সেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ইউকে’র কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৯মে) পূর্ব লন্ডনের গ্রান্ড রসইর কনফারেন্স হলে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মো: তছির আলীকে সভাপতি, সাইফ রহমান কে সাধারণ সম্পাদক ও নজরুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ১৫১ সদস্য বিশিষ্ট এক্সেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ইউকে’র এ কমিটি গঠন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি সেক্রেটারি এডভোকেট বাদশা আলমগীরের সভাপতিত্বে ও মো: তছির আলীর পরিচালনায় সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী মো: জিনাত আলী, ড: খায়রুল আলম ভুইয়া, খন্দকার মোস্তাফিজুর রহমান, শাহেদ আহমদ, এম মাসুদ আহমদ, জামাল উদ্দিন, নজরুল ইসলাম, আকবর হোসেন রবিন, শাহিন ইকবাল, নজরুল ইসলাম আজাদ, সাইফ রহমান, আসুক আহমদ, হেলিম উদ্দিন, খায়রুল আলম আলীম, লুৎফুর রহমান, নুরুজ্জামান, শাহিন, শামীম আহমদ, আলতাফ হোসেন, ইকবাল আহমদ, হাবিবুল্লাহ আনিস, স্বর্না সাদিক পাখি প্রমুখ।
আলোচনা সভায় এক্সেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ইউকে’র ঘোষিত কমিটির আংশিক নেতৃবৃন্দরা হলেন নির্বাহী সভাপতি শাহিন ইকবাল, নির্বাহী সভাপতি হেলিম আহমদ, সহ-সভাপতি শাহেদ আহমদ, সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি খন্দকার মোস্তাফিজুর রহমান, সহ- সাধারণ সম্পাদক আসুক আহমদ, সহ- সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজামান, প্রধান উপদেষ্টা চৌধুরী জিনাত আলী ও উপদেষ্টা খায়রুল আলম ভুইয়া। পবিত্র ঈদুল আযহার পর এক্সেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ইউকের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে ।
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর বাজারে ভোক্তা অধিকার আইনে ৩টি দোকানে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২২ মে) উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাত ভোক্তা অধিকার আইনে জগন্নাথপুর বাজারের রানীগঞ্জ রোডের পিংকু রায়কে ১০হাজার, সাগর রায়কে ৫হাজার টাকা ও পিন্টু দাশকে ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আব্দুল আহাদ (৪০) নামের এক ব্যক্তি গুতর আহত হয়েছেন। আহত আব্দুল আহাদকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
জানাযায়, শাহারপাড়া নারায়নপুর গ্রামের মৃত তমজিদ উল্ল্যার ছেলে আব্দুল আহাদ ও মৃত আশিক উল্ল্যার ছেলে সালাউর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল বুধবার দুপুরে আব্দুল আহাদ স্থানীয় হাওর থেকে গরুর জন্য ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সালাউর রহমান তার ভাই আবুল খয়ের ও মৃত ইদন মিয়ার ছেলে ফয়জুর রহমান সহ ৮/১০জন লোক আব্দুল আহাদের উপর হামলা চালিয়ে রামদা কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফলা ফলা জখম করেছে। এসময় তার আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্টাফ রিপোর্টার:- জগন্নাথপুর পৌর শহরের আছিমনগর মোকাম বাড়ি এলাকার বাসিন্দা ইয়াং স্টার যুক্তরাজ্য শাখার প্রচার সম্পাদক শাহ রুবেল মিয়ার সৌজন্য ও জগন্নাথপুর উপজেলা ইয়াং স্টার আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের পৌর পয়েন্টস্থ অভিজাত রেস্টুরেন্ট মাহিমায় আয়োজিত দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভায় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সামাজিক সংগঠন ইয়াং স্টারের নেতৃবৃন্দ সহ আয়োজক যুক্তরাজ্য প্রবাসী শাহ রুবেল মিয়াকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া। জগন্নাথপুর উপজেলা ইয়াং স্টারের আহবায়ক আকমল হোসেন ভুইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হেনা রনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: হাবিবুর রহমান পিপিএম, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রকিবুল হাসান রুমন, উদীচী শিল্পী গোষ্ঠির সিনিয়র সহ-সভাপতি জুয়েল রঞ্জন দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইয়াং স্টারের যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইয়াং স্টারের মাহির আহমদ, জালাল হোসেন, এনামুল হক এনাম, রুহুল আমীন, সুবেল আহমদ, রনি রাজ, জুয়েল হোসেন, শাহ রুবেল সাউন্ড সিস্টেমের পরিচালক শাহ দিদার আলী, পৌর যুবলীগ নেতা লুৎফুর রহমান খেলু, জুবের আহমদ, দুদু মিয়া ভুইয়া, নুর আহমদ, নিজাম উদ্দিন, সেলিম আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শানুর আলী, উপজেলা বাউল কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল পরান, বাউল গীতিকার আব্দুল কাইয়ুম, বাউল শিল্পী আজম আলী, জগন্নাথপুর করিম ব্যান্ড পরিচালক তপন সেন, মুজিবুর রহমান খোকন, এস এ নাঈম, বিজয় কৃঞ্চ, কামরুল হাসান ছোটন, তানভীর আহমদ, হৃদয় রহমান, মিটন দেব, জিল্লুর রহমান, বিশাল কৃঞ্চ রুদ্র, তাহের আল তামিম সহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসল্লীগন উপস্থিত ছিলেন। পরে ইফতার পূর্ব বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।
স্টাফ রিপোর্টার:
নদী ও চরাঞ্চলের হতদরিদ্র এবং সুবিদা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্য সেবা সহ ৬টি সেবা পৌছে দেয়ার লক্ষে ফ্রেন্ডশিপ প্রকল্প এর আয়োজনে জগন্নাথপুর উপজেলায় অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অবহিত করন সভায় ফ্রেন্ডশিপ প্রকল্পের উন্নয়ন কার্যক্রম স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং দুর্যোগ ব্যবস্থাপনা, সমন্বিত নাগরিকত্ব, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক সংরক্ষন বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়াও প্রকল্পের জগন্নাথপুর উপজেলায় জাহাজে ভাসমান হাসপাতাল পরিচালনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডশিপ প্রকল্পের মূল তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন প্রকল্পের প্রোগ্রাম স্পেশালিষ্ট ডা: আবুল হোসেন সেখ। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। ফ্রেন্ডশিপ প্রকল্পের সিনিয়র ম্যানেজার মো: আবু নাইমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) ডা: সায়খূল ইসলাম, জগন্নাথপুর থানার ওসি তদন্ত নব গোপাল দাশ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অমিত দেব, ফ্রেন্ডশিপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: হিরোক চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জুয়েল আহমদ প্রমূখ। অবিহিত করন সভায় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা, মাঠকর্মী, সুশীল সমাজ ও গন্যমান্য ৩৫সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম বলেন ফ্রেন্ডশিপ প্রকল্প সরকারের নিয়ন্ত্রনে স্বাস্থ্য সেবার অগ্রসরতায় একটি মহতী কার্যক্রম। তিনি জগন্নাথপুর উপজেলায় ফ্রেন্ডশিপ প্রকল্পের স্বাস্থ্য সেবামূলক কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর চিকিৎসক, মাঠ কর্মী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, এনজিও সংস্থা, আইন শৃংখলা বাহিনী সহ সকল শ্রেনী পেশার নাগরিকদের সহযোগিতা করার আহবান জানান। প্রকল্পের প্রোগ্রাম স্পেশালিষ্ট ডা: আবুল হোসেন সেখ জানান, তিন স্তর বিশিষ্ট মডেলের মাধ্যমে ফ্রেন্ডশিপ ৪২লক্ষাধিকেও বেশী হতদরিদ্র এবং সুবিদা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছে। ২টি ভাসমান হাসপাতাল, একটি জেনারেল হাসপাতাল, ৪শ ৫০ এরও অধিক স্যাটেলাইট ও স্ট্যাটিক ক্লিনিক এবং ৫শ ২৫জন কমিউনিটি মেডিক এইড এর মাধ্যমে ফ্রেন্ডশিপের স্বাস্থ্য সেবা দরিদ্র জনগোষ্ঠির দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। দুর্গম চরাঞ্চলে যেখানে শিশুদের শিক্ষার সুযোগ ছিলনা সেখানে ফ্রেন্ডশিপ ৪২টি প্রাথমিক এবং ৮টি মাধ্যমিক স্কুলে ৪ সহস্রাধিক ছাত্র ছাত্রী বিনামূল্যে শিক্ষা গ্রহন করছে। দুর্যোগ প্রস্তুতির জন্য ১শ ২৮টি সম্প্রদায়কে প্রযুক্তিগত ও সরবরাহ সহায়তা প্রদান করা হয়। দুর্যোগ মোকাবেলায় ১২ টি স্থানে ভুমি উচু করে গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়েছে। তাছাড়া উপকূলীয় অঞ্চলে ৬টি পানি বিশুদ্ধকরন প্লান্ট স্থাপন করা হয়েছে। প্রশিক্ষিত প্যারালিগাল ও চর নাটকের মাধ্যমে ৯৮টি সম্প্রদায়কে প্রোগ্রামের আওতায় অর্ন্তভুক্ত করা হয়েছে। ৫হাজার ৮শ এর বেশী কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ৭সহস্রাধিকেরও বেশী সৌর বিদ্যুৎ ইনস্টল করা হয়েছে। সাংস্কৃতিক ও ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টায় বিলুপ্ত প্রায় ৮৭টি নৌকার নকসা, সংগ্রহ ও এদের মডেল তৈরীর মাধ্যমে এই শিল্পকে সংরক্ষনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ১৭টি দেশীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে এই ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।
মো: আব্দুল হাই: জগন্নাথপুরে তথ্য সেবা কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা প্রকল্পের জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার (২০ মে) সকাল ১০টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৫০জন মহিলাদের অংশ গ্রহনে আয়োজিত উঠান বৈঠকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী স্বাবলম্বিতা ও “শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়” শীর্ষক সেবা মূলক মূল তথ্য উপস্থাপন করেন জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্রতা, অর্থনৈতিক কর্মকান্ডের ভূমিকা সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রম শীর্ষক আলোচনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম।
জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ। তথ্য সেবা সহকারী মুক্তা রানী দাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডের সম্পাদক মো: আব্দুল হাই, তথ্য সেবা সহকারী বাশিরা আক্তার, ইউপি সদস্যা আম্বিয়া বেগম প্রমূখ। পরে উঠান বৈঠকে তালিকাভুক্ত ৫০জন মহিলাকে সম্মানী ভাতা ও ইফতার সামগ্রীর প্যাকেট বিতরন করেন তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত। তথ্য আপা প্রকল্পের জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যাায়) উঠান বৈঠক এর আগে গত ১৬ মে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামে অনুষ্টিত হয়েছে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ন সেবামূলক প্রকল্প। পর্যায়ক্রমে উপজেলার সব কটি ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্টিত হবে।