ষ্টাফ রিপোর্টার:
মেধাবী ছাত্রী মৃত্তিকা সূত্রধর সিলেট সরকারি অগ্রগামী স্কুল থেকে এবারের এস এসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী অফিসের হিসাব রক্ষক হবিগঞ্জ জেলার মাধবপুর সদর উপজেলার বাসিন্দা ধীরেন্দ্র সূত্রধর ও কৃষ্ণা সূত্রধরের ছোট মেয়ে। জিপিএ-৫ পাওয়া মৃত্তিকা সূত্রধর সাফল্য জনক ফলাফলে তার গর্বিত বাবা মা ও শিক্ষকদের নিকট কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহনে সকলের আশির্বাদ কামনা করছেন।
Category: অন্যান্য
জগন্নাথপুরে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোনের দায়ে ড্রেজার মেশিন আটক
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওর সংলগ্ন কাটা নদী থেকে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন আটক এবং ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় নদী থেকে অবৈধ ভাবে বালি ও মাটি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন আটকসহ মেশিন মালিক নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার নন্দীপুর গ্রামের বাবুল মিয়াকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
জগন্নাথপুরে এলজিএসপি এর অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও এলজিএসপি এর অর্থায়নে স্কুল ড্রেস বিতরন করা হয়েছে। সোমবার (১৩ মে) উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শ ২০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত বলেছেন প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছেন। কোমলমতি শিশুদের মেধাভিত্তিক শিক্ষার্জনে শিক্ষক ও অভিভাবকদের যতœশীল হওয়ার আহবান জানান। বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস ছোবহান সুফির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা মোছা: শাকিরুন বেগম, ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব রায় প্রমূখ। এসময় হাজি সুনু মিয়া, হাজী আব্দুস ছত্তার, জাহাঙ্গীর মিয়া, পরতাব মিয়া, আনর মিয়া, আফজল মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেয়া হয়।
জগন্নাথপুরে স্থানীয় সরকার ইএএলজি প্রকল্পের অবহিত করন কর্মশালা অনুষ্টিত
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জ জেলা এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্যগনের কার্যপরিধি বিষয়ক অবহিত করন কর্মশালা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) উপজেলা পরিষদ মিলনাতয়নে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জের পরিচালক উপ-সচিব মো: এমরান হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মো: মাহ্ফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জগন্নাথপুর থানার ওসি তদন্ত নব-গোপাল দাশ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান প্রমূখ। অবহিত করন কর্মশালায় ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা ও গ্রাম পুলিশের সদস্য সহ ৮০জন অংশ গ্রহন করেন।
পরিকল্পনামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী। শনিবার (১১ মে) পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান জগন্নাথপুর উপজেলায় পূর্ব নির্ধারিত বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহনের জন্য দক্ষিন সুনামগঞ্জ উপজেলা থেকে সড়ক পথে সকাল ১১টায় জগন্নাথপুরে পৌছেন। প্যারেড সালাম গ্রহনের জন্য মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান থানা ক্যাম্পাসে পৌছলে থানার নবাগত অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী ফুলেল শুভেচ্ছা জানান। এ সময়
সুনামগঞ্জের অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক হারুনুর রশীদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার ওসি তদন্ত নব গোপাল দাস সহ জগন্নাথপুর থানার অফিসার ফোর্স এবং রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে থানার প্যারেড মাঠে মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জগন্নাথপুরে ডাকাতির মামলায় গ্রেফতার-২
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী ইন্তাজ মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ আরো ২জনকে গ্রেফতার করেছে। এনিয়ে ৮জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ডাকাতির সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অনুজ কুমার দাশের নেতৃত্বে এস আই কবির উদ্দিন, এস আই অনিক চন্দ্র দেব সহ পুলিশদল রানীগঞ্জ ইউনিযনের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামী জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে সেনু মিয়া (৩৮) ও বাগময়না গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শিপন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে। অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান গ্রেফতারকৃতরা গন্ধর্ব্যপুর গ্রামে প্রবাসীর বাড়িতে সংগঠিত ডাকাতির সাথে জড়িত। রবিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে । তিনি জানান এর আগে ওই ডাকাতির ঘটনায় ডাকাত নুর উদ্দিন (২২), লায়েক মিয়া (২৫), বাচ্চু মিয়া (২৫), আক্তার হোসেন (৩০), ওয়াহিদ মিয়া (৫৫), সুমন মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়। এসময় ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে ৫জন আদালতে ১৬৪ধারায় ডাকাতির ঘটনা স্বীকার করেছে।
প্রসঙ্গত, ২৮ এপ্রিল গভীর রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী হাজি ইন্তাজ মিয়ার বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। এ ঘটনায় প্রবাসী ইন্তাজ মিয়া বাদি হয়ে জগন্নাথপুর থানায় ডাকাতি মামলা দায়ের করেন।
জগন্নাথপুরে পৃথক সংঘর্ষ ও হামলার ঘটনায় নারী সহ আহত -২৫
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে পৃথক ২টি স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনায় নারীসহ ২৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। রবিবার (১২ মে) দুপুরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরীয়া গ্রামের বাসিন্দা বর্গাচাষী আব্দুল ওয়াদুদ বোরো জমির ধান কেঁটে গৃহস্থকে দিতে চাইলে একই বাড়ির বাসিন্দা তার ভাতিজা সিরাজ মিয়ার ছেলে শিবলু মিয়া ও কামরান মিয়া বাধা দেয়। এর জের ধরে বাক বিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ শিবলু মিয়া ও তার সহযোগিরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আব্দুল ওয়াদুদ (৭৫), তার স্ত্রী সুজিয়া বেগম (৫০) ছেলে আরিফ মিয়া (১৮), সায়খুল মিয়া (২৪), মেয়ে রুমি বেগম (২২) আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হলে সুজিয়া বেগমকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহত আব্দুল ওয়াদুদ জানান, হামলাকারী শিবলু ও কামরান এলাকার চিহিৃত সন্ত্রাসী। হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। এদিকে বাড়ির রাস্তা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে শনিবার ( ১১ মে) সন্ধ্যা ৬টায় দু-পক্ষের সংঘর্ষে নারী সহ ১৫জন আহত হয়েছেন। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ব্রাম্মন গাঁও ইসলামপুর গ্রামের ফজরুল ইসলাম ও ছায়াদ মিয়ার মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ছায়দ মিয়া (৪৮), তার ছেলে কয়েছ আলী (১৫), জয়নাল উদ্দিনের ছেলে ওলিউর রহমান (১৬), ফজরুল ইসলাম (৪২), সিরাজুল ইসলাম (৪৫), জমিলা খাতুন (৭২), রোশনা বেগম (২৮), রেহেনা বেগম (৩২), তাজরুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হলে গুরুতর আহত সিরাজুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ উভয় ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জগন্নাথপুরে পদক্ষেপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত
স্টাফ রিপোর্টার-
বেসরকারি এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জগন্নাথপুর ব্রাঞ্চের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার (১১ মে) পদক্ষেপের ব্রাঞ্চে আয়োজিত ইফতার পূর্ব দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। এসময় পদক্ষেপের সিলেট এরিয়া ম্যানেজার মো: মনিরুজ্জামান মিয়া, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, পদক্ষেপের ম্যানেজার আব্দুল কাদির ভুইয়া, সানক্রেট ম্যানেজার সমরেন্দ্র সূত্রধর, আশার সহকারী ম্যানেজার মনোয়ার হোসেন খান, এনসিসি ব্যাংকের ক্যাশিয়ার মুর্শেদল ইসলাম, ব্যবসায়ী ইকবাল হোসেন, পদক্ষেপের ব্রাঞ্চ অফিসার জয়কুমার সরকার, কমিউনিটি ম্যানেজার মো: বুরহান উদ্দিন, আশরাফুজ্জামান, দেবল চন্দ্র তালুকদার, জনি তালুকদার, দিপক চন্দ্র সরকার, আম্ভরিশ সরকার, ধন মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জগন্নাথপুরে আশ্রয়ন প্রকল্পের ১৯৮টি দরিদ্র পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
স্টাফ রিপোর্টার :
আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার “আশ্রয়ন প্রকল্পের অধীনে যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহ নির্মাণ” প্রকল্পের উপকারভোগীদের মধ্যে জগন্নাথপুর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ১৯৮টি দরিদ্র পরিবারের মাঝে নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। এ উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে প্রশাসনের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের দরিদ্র জনগোষ্টির কল্যানে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ পরিচালিত হয়ে আসছে। তিনি বলেন জগন্নাথপুর সহ দেশের হাওর বেষ্টিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, স্যানেটারী লেট্রিন স্থাপনের জন্য ইতোমধ্যে ৫শ কোটি টাকার প্রকল্প প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। এছাড়াও ৪হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ১২শ কোটি টাকা ব্যায়ে মেডিকেল কলেজ দক্ষিন সুনামগঞ্জ এলাকায় স্থাপন করা হবে। ইতোমধ্যে চলতি বছর থেকে মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেয়া হয়েছে। মন্ত্রী আরো বলেন আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আরো বেশি গৃহ নির্মান করে দরিদ্র পরিবারের মধ্যে উপহার দেয়া হবে। এক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা, ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সঠিক পরিবারের তথ্য যাচাই পূর্বক ঘর প্রদানের আহবান জানান। মন্ত্রী জগন্নাথপুরে আধুনিক মসজিদ, হাসপাতাল, কৃষি ইনষ্টিটিউট, টিডিসি, ম্যাটস ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন পর্যায়ক্রমে জগন্নাথপুরের সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মন্ত্রী জনসাধারনের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে বলেন জগন্নাথপুর উপজেলাবাসী আমার হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। তিনি সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন দেশের উন্নয়নের অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ুর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সদস্য সিদ্দিক আহমদ। উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। গীতা পাঠ করেন ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে। অনুষ্টানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হারুন অর রশীদ, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মাহমুদুল হাসান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধর ধর, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: শাহাদত হোসেন ভুঁইয়া, সহকারী প্রকৌশলী পিআইও সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম। এদিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সকাল ১০টায় গাড়ি যোগে জগন্নাথপুর উপজেলা সীমান্তে পৌছলে উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম ও থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জগন্নাথপুর থানার প্যারেড মাঠে গার্ড অব অনার শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ফুলেল শুভেচ্ছা জানান। এসময় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও থানার কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জগন্নাথপুরে ব্যবসায়ী ইমরান আহমদের সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় জ্বিনের বাদশা হাফিজ এনামুল হাসান গ্রেফতার
স্টাপ রিপোর্টার:-
উপজেলার প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের বাসিন্দা জমিয়ত উলামায়ে ইসলাম নেতা মাওলানা ইমরান আহমদকে ১৫শ কোটি টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় জ্বিনের বাদশা হাফিজ এনামুল হাসানকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার মধ্যরাতে জগন্নাথপুরের এ এসপি সার্কেল এর নেতৃত্বে পুলিশদল হাফিজ এনামুল হাসানের নিজ বাড়ি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জ্বিনের বাদশা হাফিজ এনামুল হাসান খেলাফত মজলিস এর রাজনীতির সাথে জড়িত এবং সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে। প্রতারনার শিকার মাওলানা ইমরান আহমদ জানান, গ্রেফতারকৃত এনামুল হাসান জ্বিনের বাদশা সেজে বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে ১৫ শ কোটি টাকা পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়। এদিকে এঘটনায় পুলিশ জ্বিনের বাদশা আরো ৩ সদস্যকে গত মাসে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত অন্য ৩ সদস্য হাফিজ এনামুল হাসানের সহযোগিতায় সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে। বিস্তারিত আসছে—-