জগন্নাথপুরের কলকলিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান:

স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানকে তের হাজার টাকা অর্থ দন্ড দিয়েছেন

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ-সাজেদুল ইসলাম।

শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানকে তের হাজার টাকা অর্থ দন্ড দিয়েছেন

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ-সাজেদুল ইসলাম।

শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত বিক্রয়,খাদ্যে ব্যবহৃত উপকরণ ক্ষতিকর রুপ নিয়েছে,ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়া সত্ত্বেও প্রস্তুতকৃত খাদ্যে মিশ্রণ, অবহেলা দায়িত্বহীনতা ও অসতর্কতার দ্বারা সেবা গ্রহীতার স্বাস্হহানী কারক কার্য সম্পাদন বিষয় সমূহ উদঘাটিত হওয়ায়

এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে পাঁচটি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত তের হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।

ভবিষ্যতে স্বাস্থ্য সম্মত পরিবেশন ও তৈরিকৃত খাবার গুনগত মান নিশ্চিত করতে সচেতন হওয়ার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ- সাজেদুল ইসলাম।

তিনি আরো জানান ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

জটুডে / এহাই

পরিচালিত হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত বিক্রয়,খাদ্যে ব্যবহৃত উপকরণ ক্ষতিকর রুপ নিয়েছে,ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়া সত্ত্বেও প্রস্তুতকৃত খাদ্যে মিশ্রণ, অবহেলা দায়িত্বহীনতা ও অসতর্কতার দ্বারা সেবা গ্রহীতার স্বাস্হহানী কারক কার্য সম্পাদন বিষয় সমূহ উদঘাটিত হওয়ায়

এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে পাঁচটি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত তের হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।

ভবিষ্যতে স্বাস্থ্য সম্মত পরিবেশন ও তৈরিকৃত খাবার গুনগত মান নিশ্চিত করতে সচেতন হওয়ার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ- সাজেদুল ইসলাম।

তিনি আরো জানান ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

জটুডে / এহাই

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে কুখ্যাত চোর গাল কাটা রফিক গ্রেফতার

স্টাফ রিপোর্ট ঃ
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে আন্ত জেলা চোর চক্রের প্রধান রফিক মিয়া ওরফে গাল কাটা রফিককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রফিক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বিটিলপাড় কাটাপাড়া গ্রামের মৃত মনির মিয়ার ছেলে।সে বর্তমানে সিলেট নগরীর এসএমপির দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকার স্বর্ণশিখা ১৬৬ ব্লক বি এর একটি বাসায় বসবাস করছিল।

সম্প্রতি জগন্নাথপুর পৌর শহরের সিএ মার্কেট এলাকার একটি বাসায় দুঃসাহসিক চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ এর দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশিস ধর ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অলক দাস সহ পুলিশের পৃথক দুটি ঠিম অভিযান চালিয়ে কুখ্যাত চোর গাল কাটা রফিককে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চুরির সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

কুখ্যাত চোর রফিক মিয়ার বিরুদ্ধে বড়লেখা,সুনামগঞ্জ সদর,এসএমপির কোথায়ালী থানা সহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

কুখ্যাত চোর রফিক সিএনজি অটোরিকশা চালানোর আড়ালে চুরি, চিনতাই করে থাকে।থানা পুলিশ আরো জানায় গত ২১ মার্চ দুপুর সাড়ে ১২ টায় জগন্নাথপুর পৌর শহরের সিএ মার্কেট এলাকার একটি চারতলা বাসার একটি কক্ষের তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোর চক্র কক্ষের ভেতরে প্রবেশ করে স্টীল ও কাঠের আলমীরা ভেঙ্গে নগদ টাকা সাড়ে ১০ ভরি ওজনের স্বর্নালংকার সহ প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অলক দাস জানান, চোরাই মালামাল উদ্ধার এবং অন্যান্য চোরদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জটুডে /এ হাই

চোরাই মাল উদ্ধার সহ সহযোগী অপরাপর আসামিদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জগন্নাথপুরের রসুলগন্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান:ছয়টি ব্যাবসা প্রতিষ্ঠানকে অর্থ দন্ড প্রদান

স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগন্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ব্যাবসা প্রতিষ্ঠানকে দশ হাজার পাঁচশত টাকা অর্থ দন্ড দিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ-সাজেদুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রসুলগন্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে ছয়টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত দশ হাজার পাঁচশত টাকা অর্থ দন্ড প্রদান করেন।

ভবিষ্যতে স্বাস্থ্য সম্মত পরিবেশন ও তৈরিকৃত খাবার গুনগত মান নিশ্চিত করতে সচেতন হওয়ার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ- মোঃ- সাজেদুল ইসলাম।

জটুডে/ এ হাই

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে জগন্নাথপুর থানা পুলিশের সফল অভিযানে আন্তঃচুর চক্রের প্রধান গলাকাটা রফিক গ্রেফতার

স্টাফ রিপোর্ট ঃ- জগন্নাথপুর থানা পুলিশের সফল অভিযানে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আন্তঃজেলা চোরচক্রের প্রধান রফিক মিয়া প্রকাশ গাল কাটা রফিককে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি জগন্নাথপুর পৌর শহরের সিএ মার্কেট সংলগ্ন চার তলা ভবনের একটি বাসা থেকে নগদ টাকা এবং সাড়ে দশ ভরি স্বর্ণ চুরি হওয়ার পর মামলা রুজু হলে পুলিশি তৎপরতায় কুখ্যাত চোর গলাকাটা রফিককে সিলেট থেকে গ্রেফতার করা হয়।
বিস্তারিত আসছে,,,,,,,।
জটুডে/এহাই

জগন্নাথপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত” যানজট নিরসনে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মালবাহী গাড়ির মালামাল লোড- আন- লোড বন্ধ থাকবে

স্টাফ রিপোর্ট ঃ

জগন্নাথপুর  উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সকালে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ- সাজেদুল ইসলাম।

সভায় যানজট নিরসনে আজ বৃহস্পতিবার থেকে উপজেলা সদরে এবং প্রধান ব্যাবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকল প্রকার পণ্যবাহী গাড়িসহ বড় গাড়িগুলোতে মালামাল লোড-আনলোড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি মাইকিং করে ব্যবসায়ীসহ গাড়ীর চালকদের জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের অস্হায়ী চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন,

সমাজসেবা কর্মকর্তা বিল্লাহ হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাসান,

, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া সহ কমিটির আরো সদস্য বৃন্দ।
জটুডে/এহাই

বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষে বরের পিতা নিহত:কনের পিতা কারাগারে! –

স্টাফ রিপোর্ট ঃ- নীলফামারীর জলঢাকা উপজেলায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বরের বাবা নিহত হয়েছেন।

ইতোমধ্যে এ ঘটনায় কনের বাবা ও স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ মার্চ) জলঢাকা থানার অফিসার ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৩ মার্চ) রাতে উপজেলার আমরুলবাড়ী গ্রামের বগুলাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, আনারুল ইসলাম জলঢাকা পৌর এলাকার বাসন্দিা। তিনি কনের বাবা। স্থানীয় ব্যক্তির পরিচয় জানা যায়নি।
নিহত নুর মোহাম্মদ রংপুর নগরীর হাজিরহাট উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা। তিনি বরের বাবা

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে শুক্রবার (৩ মার্চ) রাতে আনারুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তারের সঙ্গে নুর মোহাম্মদের ছেলে আলীর বিয়ে সম্পন্ন হয়।

বিয়ে সম্পন্ন হওয়ার পর কনে নিয়ে চলে যান বর আলী। বিয়েতে কনে বাড়িতে বরপক্ষের প্রায় ১০০ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় ২৫০ জন অতিথি আসায় খাওয়ার সময় মাংস কম হওয়া নিয়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কনেপক্ষের লোকজনের মারধরে গুরুতর অসুস্থ হয়ে হয়ে পড়েন বরের বাবা।

এ সময় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। পরে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জানতে বরের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, শুক্রবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।

ইতোমধ্যে কনের বাবাসহ দুজনকে আটক করেছি।

সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের কলেজ ছাত্রী নিহত:আহত-২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রামের বাসিন্দা নবীগঞ্জ সরকারি কলেজের ছাত্রী তানিয়া বেগম ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারী) কলেজে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ হারায় তানিয়া বেগম। তানিয়া নবীগঞ্জ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সড়ক দুর্ঘটনায় আহত তার অপর দুই শিক্ষার্থী নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্র সেফু মিয়া ও জাকিয়া বেগম কে গুরুতর আহত অবস্হায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,সোমবার সকালে তানিয়া বেগম প্রতিদিনের মতো কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে কলেজ ছাত্র সেফু মিয়া ও জাকিয়া বেগমের সঙ্গে মোটরসাইকেল যোগে কলেজে যাওয়ার পথে কাজিরবাজার এলাকায় সকাল সাড়ে ১০ টায় নোয়াখালী ড-১১০২১৪ নামে একটি ধান বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তানিয়া বেগম কে মৃত ঘোষণা করেন। অপর দুই সহযোগী নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্র সেফু মিয়া ও জাকিয়া বেগম কে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
কাজির বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম খোকন জানান,বেপরোয়া গতিতে ট্রাকটি মোটরসাইকেল কে চাপা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কলেজ ছাত্রী তানিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ফয়জুল হক জানান,ঘটনার পর চালক পালিয়ে গেছে।ট্রাক আটক করে ফাঁড়িতে রাখা হয়েছে ।
প্রসঙ্গত জগন্নাথপুর উপজেলার কামড়াখাই গ্রামের চান মিয়া ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য রোকসানা বেগম দম্পতির বড় মেয়ে তানিয়া বেগম।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান কর্তৃক দুই পক্ষের বিরোধ নিস্পত্তি

স্টাফ রিপোর্ট ঃ- জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামের লন্ডন প্রবাসী লোকমান মিয়া ও আব্দুল মজিদগং দের মধ্যে বাড়ির এবং মাঠের রাস্তা নিয়ে দীর্ঘ বিরোধ নিষ্পত্তি হয়েছে।

আজ রবিবার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বৈঠকে উপস্হিত থেকে তাদের বিরোধ নিষ্পত্তি করে দেন।

উভয় পক্ষের লোকজন ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, ইউপি সদস্য এবং এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্হিত ছিলেন।

উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্য পূর্ণ পরিবেশের সৃষ্টি হলে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান উভয় পক্ষকে কোলাকুলির মাধ্যমে ভবিষ্যতে আরো সুন্দর ভাবে জীবন যাপন করণের প্রতি আহবান জানান।

এসময় উভয় পক্ষের দায়েরী পাচঁটি চলমান মামলা আদালতের মাধ্যমে প্রত্যাহার করনে উভয় পক্ষ অঙ্গীকার প্রদান করেন।

অত্যান্ত সুন্দর এবং আনন্দমূখর পরিবেশে বৈঠকটি সম্পন্ন হয়।

এলাকার জনসাধারণকে একিভূত করনের মাধ্যমে সামাজিক ভাবে সুন্দর পরিবেশে সবাইকে বসবাসের পরিবেশ সৃষ্টি করণে মহতি উদ্যোগের জন্য জগন্নাথপুর থানার ন্যায় পরায়ন, সততা, সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন কারী মানবিক অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের প্রতি অভিনন্দন জানানো হয়।
জটুডে /এহাই

গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ যোন জগন্নাথপুর এরিয়ার উদ্যোগে শীত বস্ত্রের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্ট ঃ-
বাংলাদেশের নোবেল বিজয়ী একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ যোন জগন্নাথপুর এরিয়া অফিসের উদ্যোগে জগন্নাথপুর এরিয়ার ১১টি শাখার সংগ্রামী সদস্য শীতার্তদের মধ্যে শীত বস্ত্রের কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (৭ জানুয়ারী) শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ যোনের যোনাল ম্যানাজার মোহাম্মদ মোশারেফ হোসেন। যোনাল অডিট অফিসার মোঃ বাবর আলী, জগন্নাথপুর এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায়।
এসময় গ্রামীণ ব্যাংকের স্ব-স্ব শাখা অফিসের সহকর্মী বৃন্দ, সদস্য-সদস্যা এবং এরিয়ার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায় জানান, সুনামগঞ্জ যোন এর প্রতিটি শাখায় গত ৭ জানুয়ারি থেকে ৯জানুয়ারি পর্যন্ত গ্রামীণ ব্যাংক সংগ্রামী শীতার্ত সদস্য সদস্যাদের মধ্যে শীত বস্ত্রের কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ভবিষ্যতেও সংস্থার মহতি কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
জটুডে /এহাই

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের জানাজায় শোকার্ত মানুষের ঢল

স্টাফ রিপোর্ট ঃ-      সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া চার টায় শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ।

জানাযার নামাজে ইমামতি করেন মরহুম আকমল হোসেনের নাতি হাফিজ আহমেদ। মোনাজাত পরিচালনা করেন হলিয়ার পাড়া মাদরাসার অধ্যক্ষ ডক্টর মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।

এর আগে চেয়ারম্যান আকমল হোসেনের কর্মময় জীবনের স্মৃতি চারণ এবং শোক প্রকাশ করে বক্তব্য রাখেন জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, সৈয়দ আবুল কাশেম,

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক , সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু বাবুল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি মিজানুর রশিদ ভুঁইয়া,যুগ্ম সম্পাদক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান,

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দ্বীপঙ্কর কান্তি দে,

মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, শ্রীরামসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, প্রয়াত আকমল হোসেনের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী আহবাব হোসেন, ছেলে মুত্তাকীন হোসেন, জগন্নাথপুন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন,

মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান , সাধারণ সম্পাদক বাবুল মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, শ্রীরামসি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক নূর মোহাম্মদ জুয়েল সহ আরো অনেকে।

এসময় সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ , জগন্নাখপুর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান,

জেলা আওয়ামী লীগের সিরাজুর রহমান, ইসতিয়াক আহমদ শামীম,অ্যাডভোকেট নজরুল ইসলাম,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম,

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আকমল খানঁ, লুতফুর রহমান, বদরুল ইসলাম, হাজি আব্দুল জব্বার, ফিরোজ আলী, মুজিবুর রহমান,হাজি ইকবাল হোসেন ভুইয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সভাপতি ছালিক আহমদ পীর,

আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আংগুর মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, সাবেক সভাপতি আাজাদ কবেরী,

উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু,

জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিতসহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবির ধর্মপ্রাণ মুসল্লিগন উপস্থিত ছিলেন।

এদিকে সকাল ৯টায় সিলেট মহানগরীর নাইরপুল জামে মসজিদে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্ত্বরে আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের মরদেহ রাখা হয়। এখানে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত:: সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের সময় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকমল হোসেন শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী পাচঁ ছেলে চার মেয়ে সহ নাতী নাতনিন এবং অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে শনিবার ঢাকায় গিয়েছিলন চেয়ারম্যান আকমল হোসেন। সোমবার মধ্য রাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিসাধীন অবস্থায় রাত ১টা ৫৫ মিনিটের সময় তিনি মারা যান।

জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী রসুলপুর গ্রামের কৃতি সন্তান প্রয়াত আকমল হোসেন সদ্য অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচেন ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন গত ১ ডিসেম্বর শপথ এবং এবং ৪ ডিসেম্বর দায়িত্ব গ্রহন করেন তিনি।

জটুডে /এহাই