জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে কুখ্যাত চোর গাল কাটা রফিক গ্রেফতার

স্টাফ রিপোর্ট ঃ
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে আন্ত জেলা চোর চক্রের প্রধান রফিক মিয়া ওরফে গাল কাটা রফিককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রফিক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বিটিলপাড় কাটাপাড়া গ্রামের মৃত মনির মিয়ার ছেলে।সে বর্তমানে সিলেট নগরীর এসএমপির দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকার স্বর্ণশিখা ১৬৬ ব্লক বি এর একটি বাসায় বসবাস করছিল।

সম্প্রতি জগন্নাথপুর পৌর শহরের সিএ মার্কেট এলাকার একটি বাসায় দুঃসাহসিক চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ এর দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশিস ধর ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অলক দাস সহ পুলিশের পৃথক দুটি ঠিম অভিযান চালিয়ে কুখ্যাত চোর গাল কাটা রফিককে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চুরির সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

কুখ্যাত চোর রফিক মিয়ার বিরুদ্ধে বড়লেখা,সুনামগঞ্জ সদর,এসএমপির কোথায়ালী থানা সহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

কুখ্যাত চোর রফিক সিএনজি অটোরিকশা চালানোর আড়ালে চুরি, চিনতাই করে থাকে।থানা পুলিশ আরো জানায় গত ২১ মার্চ দুপুর সাড়ে ১২ টায় জগন্নাথপুর পৌর শহরের সিএ মার্কেট এলাকার একটি চারতলা বাসার একটি কক্ষের তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোর চক্র কক্ষের ভেতরে প্রবেশ করে স্টীল ও কাঠের আলমীরা ভেঙ্গে নগদ টাকা সাড়ে ১০ ভরি ওজনের স্বর্নালংকার সহ প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অলক দাস জানান, চোরাই মালামাল উদ্ধার এবং অন্যান্য চোরদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জটুডে /এ হাই

চোরাই মাল উদ্ধার সহ সহযোগী অপরাপর আসামিদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *