স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগন্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ব্যাবসা প্রতিষ্ঠানকে দশ হাজার পাঁচশত টাকা অর্থ দন্ড দিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ-সাজেদুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রসুলগন্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে ছয়টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত দশ হাজার পাঁচশত টাকা অর্থ দন্ড প্রদান করেন।
ভবিষ্যতে স্বাস্থ্য সম্মত পরিবেশন ও তৈরিকৃত খাবার গুনগত মান নিশ্চিত করতে সচেতন হওয়ার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ- মোঃ- সাজেদুল ইসলাম।
জটুডে/ এ হাই