পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার:-
বিপুল উৎসাহ উদ্দীপনায় শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দমূখর পরিবেশে,নারী শিক্ষার আধুনিক ও মানসম্মত বিদ্যাপিঠ জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের আয়োজনে ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিরাজুল হক, যুক্তরাজ্য প্রবাসী আশিক চৌধুরী, আব্দুল খালিক ও আনোয়ার আলীর যৌথ অর্থায়নে শিক্ষার্থীদের কলেজে যাতায়াতে বিনামূল্যে বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর ডিগ্রি কলেজের সাবেক শিক্ষানুরাগী সদস্য সিদ্দিক আহমদ বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরক্ষর, ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উন্নয়নের গনজোয়ার সৃষ্টি করেছেন।

তিনি শিক্ষার্থীদের গুনগত মানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহবান জানান। তিনি নারী শিক্ষা প্রসারে পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক সহ দেশ ও প্রবাসে অবস্থানরত পাটলী ইউনিয়ন বাসীর সহযোগিতায় মহিলা কলেজ প্রতিষ্ঠার জন্য ভূয়শী প্রশংসা করে-এর অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে- চেয়ারম্যান সিরাজুল হক সহ কলেজের সাথে সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান।

কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হকের সভাপতিত্বে ও কলেজের বাংলা প্রভাষক মিজান আহমদের সঞ্চালনায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন- লন্ডন প্রবাসী আব্দুল খালিক, লন্ডন প্রবাসী মো. রিয়াজ আলম (আনছার) , কলেজের অধ্যক্ষ মস্তফা মিয়া,কলেজ বাস্তবায়ন কমিটির কোষাধ্যক্ষ পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাহার উদ্দিন , সদস্য আব্দুল মুবিন প্রমূখ।

অনুষ্ঠানে এসময় বিশিষ্ট মুরব্বি হাজি আব্দুল জলিল, কলেজ বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি হাজি মো. লালা মিয়া, সমাজসেবক  আনোয়ার মিয়া, মুক্তার মিয়া, কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য মুক্তার মিয়া কোরেশী, সদস্য আসাদুর রাজা চৌধুরী, সদস্য আব্দুল আজিজ, সদস্য রফিকুল ইসলাম দুলা, হিরন মিয়া চৌধুরী,

হাজী কান্দর মিয়া, পারুল মিয়া, গোলাপ মিয়া, নৌশা মিয়া, প্রবাসী আব্দুল হান্নান , পাটলী ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াহিদুর রাজা, সদস্য জসিম উদ্দিন ফারুক, সদস্য এখলাছুর রহমান, মুরব্বী আতিকুর রহমান কোরেশী, শাহজামাল, আব্দুল মালিক চৌধুরী, আব্দুল হান্নান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে কলেজের একাদশ শ্রেণীর ৬৬ জন শিক্ষার্থীর মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

 

এ’হাই/ জ টুডে

পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের রোগ মুক্তি কামনায়, জগন্নাথপুর উপজেলা আ.লীগের দোয়া মাহফিল

স্টাফ রির্পোটার:-
সুনামগঞ্জের সুনাম, হাওর রতœ, জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপি মহোদয়ের আশু রোগ মুক্তি কামনায়, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু‘র সঞ্চালনায় মন্ত্রী এম এ মান্নানের আশু রোগ মুক্তি সহ দীর্ঘায়ু কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ।

এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম,জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন , ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম সহ আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু আইয়ূব আনছারী।

জগন্নাথপুরটুডে/এহাই

মুক্তচিন্তার সামাজিক সংগঠন ৭১‘র চেতনা , জগন্নাথপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন

মুক্তচিন্তার সামাজিক সংগঠন ৭১‘র চেতনা , জগন্নাথপুর উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) ৭১‘র চেতনা সুনামগঞ্জ জেলার সভাপতি দুর্জয় দত্ত পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক এস এ তাহের আলীর স্বাক্ষরীত অনুমোদনকৃত কমিটিতে মো. রিয়াদ চৌধুরীকে আহবায়ক সুবের আহমদকে সদস্য সচিব করে ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন আবু তাহের , আনোয়ার আহমেদ , নিশাত আহমদ, সোহেল , সাব্বির হোসেন তপু, রবিউল ইসলাম তানহার , মো. সোহাগ, অলিউর , ফাহমিদ আহমেদ।আহবায়ক কমিটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে। যথাশীঘ্র প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি—–

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের সুস্থতা কামনায়, শাহারপাড়ায় আঞ্চলিক আ. লীগের উদ্যোগে দোয়া মাহফিল

জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের আশু সুস্থতা কামনায় , সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আঞ্চলিক আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিশিষ্ট মুরুব্বি কনর মিয়া কামালী,হাজী হিরন মিয়া, মো. শহীদ,৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এহিয়া কামালী, সাবেক সম্পাদক সামসুদ্দীন কামালী,৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শফিক মিয়া, ফারুক কামাল কামালী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রুহান,শুফি উল বসর,

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক খলিল কামালী, ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিশু মিয়া,৮ নং আশারকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রায়হান কামালী শিম্পু,৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য ফখরুল কামালী, মো. সায়মন,তমির হুসেন,ইউনুস কামালী,পাপন কামালী,

সামাদ কামালী, মনজুর কামালী,৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক দেলোয়র হোসেন কামালী,সহ সম্পাদক বদরুল আমিন,আরিফ কামালী, জাহিদ কামালী সহ আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি——

HSC exam results will be released in the last week of December

JagannathpurToday Desk :-

The results of HSC and equivalent examinations will be released in the last week of December. Inter-Education Board Coordination Sub-Committee President and Chairman of the Dhaka Board of Education Professor. Ziaul Haque confirmed the matter to the media on Saturday night.

Incidentally, this year’s HSC exams have recently been canceled due to the ongoing epidemic Corona. The results of this year’s HSC will be determined by averaging the results of JSC and SSC. This was stated by the Education Minister at a virtual press conference organized by the Ministry of Education on October 8 at noon. At the time, he said, the overall safety of students’ lives would be assessed differently without taking the 2020 HSC exam. I am considering the way it will be accepted. This test takes 30 to 32 days. One student on one bench is not possible. Now there is no manpower to double the center.

Students who have passed HSC this year will be completed through the university admission process examination. However, the university council has not yet decided on the method by which the test will be completed. The decision was taken at a meeting of the university council on Saturday.

At the meeting, the vice-chancellors’ organization ‘University Council’ has decided to take the admission test of the public university online this year using the software. If the Ministry of Education and the University Grants Commission (UGC) get a positive response in this regard, the Vice-Chancellors think that it is possible to implement it.

Source: Janakantha/TAHER

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আশু সুস্থতা কামনায় আশারকান্দি ইউনিয়ন আ. লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রির্পোটার:-
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের আশু সুস্থতা কামনায় জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার নয়াবন্দর বাজারস্থ ইউনিয়ন কার্যালয়ে মাগরিবের নামাজের পর মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন , ক্বারী আব্দুল কুদ্দুস।

মিলাদ ও দোয়া মাহফিলে আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সত্তার, সহ সভাপতি মোনাইম খান ছাদ, সাবেক সাধারন সম্পাদক আবুল কয়েস ইসরাইল, তৌরিছ আলী মাস্টার, আওয়ামী লীগ নেতা আব্দুল বারী, আবু বক্কর খান, লয়লুস মিয়া, আব্দুস সামাদ, সেলিম আহমদ, আবুল কালাম, শফিক আলী, সৈয়দ তছকির আলী,বাদশাহ মিয়া, হিরন মিয়া, লাল মিয়া,

ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদ, কামাল হোসেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো: মহিবুর রহমান রাসেল, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, আবুল কালাম রাসেল, হাবিবুর রহমান, লিলু কামাল, শহিদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি রাজু চৌধুরী,

ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাফিক আলী, আবুল কালাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুজন মিয়া, সহ সভাপতি সায়েম কবিরী, আলীনুর মিয়া, আজিজুর রহমান, ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

 

জগন্নাথপুরটুডেে/এহাই

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সৈয়দ শাহ কামাল চৌধুরী ও আলহাজ¦ সৈয়দ জামাল মিয়া‘র স্মরণে শোক সভা

স্টাফ রির্পোটার:-

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান স্বনামধন্য বিদ্যাপীঠ সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী ও আজীবন দাতা সদস্য মরহুম আলহাজ¦ সৈয়দ শাহ কামাল চৌধুরী ও আজীবন দাতা সদস্য মরহুম আলহাজ¦ সৈয়দ জামাল মিয়ার আকস্মিক মৃত্যুতে তাদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর ) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রশিদ আহমদ এহসান এর সভাপতিত্বে গুনী এই দুজন শিক্ষানুরাগী দানশীল ব্যক্তির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ মূলক স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক সৈয়দা নুরুন ন্নাহার। শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য সৈয়দ আলমগীর আহমদ ও প্রাক্তন ছাত্র সৈয়দ তানভীর মুরাদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাবির মিয়া, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রকিব, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুশবান নূর, সমাজ সেবক সৈয়দ মনোয়ার আলী, সমাজ সেবক সৈয়দ মোছাব্বির আহমদ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য তাজ উদ্দিন, সাবেক সদস্য সৈয়দ দুলা মিয়া, কবি সৈয়দ আজমল হোসেন, প্রভাষক সৈয়দ আয়েশ আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া , বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ , সহকারি শিক্ষক দিলিপ কুমার দাস, সমাজকর্মী সৈয়দ হিলাল প্রমূখ।

বক্তারা মরহুম আলহাজ¦ সৈয়দ শাহ কামাল চৌধুরী ও মরহুম আলহাজ¦ সৈয়দ জামাল মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শিক্ষা ও সমাজসেবায় তাদের অবদান ইউনিয়নবাসীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

এসময় সৈয়দপুর গ্রামের প্রবীণ মুরব্বি সৈয়দ মদচ্ছির আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাক্তার সৈয়দ তৈফুর আহমদ, এডহক কমিটির সদস্য সৈয়দ আব্দুল অদুদ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সৈয়দ মশহুর আলী, সৈয়দ আব্দুল মুমিন, আলতাফ কোরেশী,সৈয়দ নানু মিয়া, সৈয়দ খায়রুল ইসলাম, সৈয়দ ছালিক মিয়া, সাদিক আহমদ চৌধুরী, সৈয়দ আবু বক্কর, সৈয়দ সুজন আলী, সৈয়দ মিজান, সৈয়দ মারুফ, সৈয়দ রাসেল সহ এলাকার বিশিষ্টজন, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, সৈয়দপুর

দরগাহ মসজিদের ইমাম ও হাফিজিয়া টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন।

জগন্নাথপুর টুডে/এহাই.

বিএনপি নেতা ফকরুল ইসলামের মুক্তি চেয়েছে জগন্নাথপুর উপজেলা বিএনপি

জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ফকরুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবীতে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জগন্নাথপুর উপজেলা শাখা সুনামগঞ্জ।বিবৃতিদাতারা হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড মল্লিক মঈন উদ্দিন সুহেল,

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিন,উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম খসরু (সাবেক চেয়ারম্যান),উপজেলা বিএনপির সহ-সভাপতি আকছির আলী (সাবেক চেয়ায়ম্যান),

জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি মিসেস ফারজানা আক্তার সহ জগন্নাথপুর উপজেলা বিএনপির নেত্রীবৃন্দ।

বিবৃতিতে নেত্রীবৃন্দরা বলেছেন উদ্দেশ্যমুলক ভাবে সম্পুর্ণ মিথ্যা বানোয়াট মামলা সাজিয়ে আশারকান্দী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ফকরুল ইসলাম কে মামলায় ঢুকানো হয়েছে।আদালত এই মিথ্যা বানোয়াট মামলায় জামিন না দিয়ে কারাগারে আটকে রেখেছে।আমরা জগন্নাথপুর উপজেলা বিএনপি পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং নিরপরাধ ফকরুল ইসলামের অবিলম্বে মুক্তি দাবী করছি।

প্রেস বিজ্ঞপ্তি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের আশু সুস্থতা কামনায় আশারকান্দি ইউনিয়ন আ. লীগের সভাপতি আব্দুল সত্তারের উদ্যোগে দোয়া মাহফিল

স্টাফ রির্পোটার:-
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের আশু সুস্থতা কামনায় , জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল সত্তারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার যোহরের নামাজের পর আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজার জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা আরিফুর রহমান।

এসময় আশারকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলা উদ্দিন আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কালাম , ছাত্রলীগ নেতা সুজেল আহমদ সহ দলীয় নেতৃবৃন্দ এবং মুসল্লিগন উপস্থিত ছিলেন। এদিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের সুস্থতা কামনায় আশারকান্দি ইউনিয়নের সবকটি মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আশু রোগ মুক্তির জন্য দেশবাসী সহ সকলের নিকট দোয়া চেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল সত্তার।

প্রসঙ্গত: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয় করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়েছেন। তাঁর পরিবার সুত্রে জানা যায়, শারীরিক অবস্থার তেমন কোনো সমস্যা নেই, তবে বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার (১৩ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টায় সিএমএইচ- এ ভর্তি করা হয়েছে।

 

জগন্নাথপুরটুডেে/এহাই

জগন্নাথপুরে মালবাহী ট্রাক উল্টে খাদে

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টার দিকে জগন্নাথপুর-সৈয়দপুর-গোয়ালাবাজার সড়কের সৈয়দপুর বুধরাইল মোড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের গোয়ালাবাজার থেকে একটি মালবাহী ট্রাক জগন্নাথপুরের সৈয়দপুরে বাজারে আসছিল। উল্লেখিত স্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি নোহা গাড়ীকে পাস দিতে গিয়ে ট্রাকটি খাদে গিয়ে পড়ে। এতে ট্রাকে বোঝাইকৃত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।