জগন্নাথপুরের খাসিলায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার চালক নিহত

স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর -পাগলা – সুনামগঞ্জ মহাসড়কের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা সেতুর ওপর বুধবার ২৬ জুন রাত ১১ টায় মালবাহী ট্রাক চাপায় সিএনজি অটোরিকশা চালক দবির মিয়া (৩০) নিহত হয়েছেন।

তিনি জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই হবিবনগর এলাকার চান্দ আলীর ছেলে।

দূর্ঘটনাস্হলে সিএনজি অটোরিকশাটি দূমরে মুচরে যায়।

সড়ক দূর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকের মৃত্যুর সংবাদে জগন্নাথপুর উপজেলার সকল সিএনজি অটোরিকশা চালক সহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

ঘাতক ট্রাকটি পালিয়েছে বলে প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে।

বিস্তারিত আসছে,,,,,,।

জগন্নাথপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট ঃ  জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৫ মে) দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৃহৎ নলুয়া এবং মইয়ার হাওর সহ উপজেলার অধিকাংশ হাওরের বোরো ফসল প্রায় শতভাগ কর্তন হয়েছে উল্লেখ করে নদীগুলোর পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এসব হাওরগুলোতে কৃষকদের কর্তনকৃত ধান দ্রুত গোলায় তুলতে মাইকিং প্রচারণার জন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের প্রতি আহবান জানানো হয়। এছাড়াও হাওরগুলোর ফসল রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে সতর্ক দৃষ্টি রাখার আহবান জানানো হয়। এছাড়াও আগাম বন্যার পূর্বপ্রস্তুতি বিষয়ে সর্তক হওয়া এবং সকল ধরনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম।

 


সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেঃ নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ,পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঙ্গুর মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান,জগন্নাথপুর প্রেসক্লাবের ট্রেজারার মোঃ আব্দুল হাই প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগাম বন্যার কথা চিন্তা করে জগন্নাথপুর উপজেলার জনসাধারণকে সর্তক থাকতে হবে।

সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক  রিপোর্ট ঃ

সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে ইফতার মাহফিল ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান বর্ষীয়ান রাজনীতিবিদ সমাজসেবক সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের সভাপতি প্রবীণ মুরব্বী আলহাজ্ব আব্দুল আলী রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিজিল মিয়ার পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আবুল খয়ের। মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর শহরের কৃতি সন্তান বৃটিশ পার্লামেন্টের সংসদ সদস্য আফসানা বেগম।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নূরুল হক লালা মিয়া, উপদেষ্টা এডভোকেট আবিদ আলী, শফিকুল ইসলাম, মুজিবুল হক মনি, ডাক্টার সৈয়দ মাসুক আহমদ, ট্রেজারার আব্দুস সালাম সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন, সহ সভাপতি ইলিয়াছ মিয়া, আব্দুল মান্নান, আব্দুল কাহার, আশরাফুল ইসলাম, আংগুর আলী, চন্দন মিয়া, মাহমুদ আলী,হেলাল মিয়া প্রমুখ।

 

বক্তারা স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন,এবং বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘয়ু কামনা করেন।এছাড়াও স্বাধীন সার্বো ভৌম বাংলাদেশ সারা বিশ্বে একটি মর্যাশীল রাস্ট্রে স্বীকৃত হওয়া শুকরিয়া জ্ঞাপন করে, সিয়াম সাধনার এবং আত্মশুদ্ধির এই মাসে বিশ্বের সকল মুসলিম উম্মার নেক হায়াত এবং শান্তি কামনা করা হয়।

সময় সুনামগঞ্জ জেলা সমিতির যুগ্ম সম্পাদক মুস্তাকুজ্জামান খোকন, আব্দুল কাদির, সাইফুল আলম সুফিয়ান, আবলুছুর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন পাবেল মিয়া,কামরুজ্জামান, দপ্তর সম্পাদক আবুল খায়ের, শিক্ষা সম্পাদক কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ সুমন আহমেদ, শফিউল আলম বাবু, শরিফুল্লাহ, সৈয়দ শফর আলী,সৈয়দ হিলাল সাইফ, সৈয়দ জামিল আহমেদ, বিপ্লব সরদার, হুমায়ুন সরদার, ফজলু মিয়া, আজাদ মিয়া সহ

যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সুনামগঞ্জ জেলা সমিতির সদস্যবৃন্দ,কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের শিক্ষা সম্পাদক কামাল হোসেন।
জটুডে/ এহাই

ইকড়ছই এলাকায় ধানী জমিতে পাওয়া আগুনে পুড়া নারীর পরিচয় মিলেছে: থানায় হত্যা মামলা দায়ের

জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই মাদরাসার দক্ষিণ পাশে ধানী জমির কর্নারে হাল্কা ঝোপের পাশে আগুনে পোড়া অজ্ঞাত নারীর পরিচয় পেয়েছে পুলিশ। নিহত ওই নারী দিরাই উপজেলার মাতারগাঁও গ্রামের চন্দন মিয়ার স্ত্রী পিয়ারা বেগম ওরফে রিনা বেগম (৫৩)।

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) ওই নারীর মেয়ে সুভা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯ টায় জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার দক্ষিণ পাশে সীমানা প্রাচীর সংলগ্ন বোরো জমির ফাঁকা স্হানে হাল্কা ঝোপের পাশে অজ্ঞাত এক নারীর শরীরের বিভিন্ন স্হানে আংশিক আগুনে পোড়া মরদেহ দেখতে পান স্থানীয়রা। দ্রুত থানায় জানানো হলে থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে জগন্নাথপুর থানা পুলিশ কর্তৃক লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়।শত শত উৎসুক মানুষের ভীড় হলেও লাশটি কেউ সনাক্ত করতে পারেন নি।বিকেলে সিআইডি ও পিবিআই এর বিশেষজ্ঞ ঠিম অজ্ঞাত ওই নারীর আঙ্গুলের চাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর ছবি ও নাম ঠিকানা পান।

এরপর থেকে ওই নারীর স্বজনদের সন্ধানে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার রাতে দিরাই উপজেলার টংগর গ্রামে ওই নারীর মেয়ে সুভা বেগমের সন্ধান পাওয়া যায়।

মামলার বাদী সুভা বেগম বেগম বলেন, ৩০ বছর আগে আমার বাবার সাথে আমার মায়ের বিবাহ বিচ্ছেদের পর তিনি চন্দন মিয়াকে বিয়ে করেন। ৫ বছর আগে আবারো চন্দন মিয়ার সঙ্গে তার সম্পর্ক বিচ্ছেদ ঘটে। এরপর তিনি আমার স্বামীর বাড়ি থাকতেন।

শোভা বেগম আরও বলেন, এক মাস আগে তিনি আমার খালার বাড়ি দিরাই উপজেলার রায়বাঙ্গালী গ্রামে বেড়াতে যান। সেখান থেকে মঙ্গলাবার (১৬ জানুয়ারি) ছাতক উপজেলার শ্রীমতিপুর যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।
পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে মর্গে গিয়ে মায়ের আগুনে পোড়া মরদেহ দেখতে পাই। আমার মাকে খুন করা হয়েছে। কে বা কারা করেছে তা জানি না।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ওই নারীর দুটি বিয়ে হয়। দ্বিতীয় স্বামী চন্দন মিয়ার সঙ্গেও অনেকদিন ধরে সম্পর্ক নেই। ময়নাতদন্ত শেষে ওই নারীর পরিচয় পাওয়ার পর তাঁর মেয়ের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত রিনা বেগমের মেয়ে শোভা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর বলেন, আগুনে পোড়া ওই নারীর মরদেহ পাওয়ার পর থেকে পুলিশ কাজ করে যাচ্ছে। প্রথমে আঙ্গুলের চাপ মাধ্যমে তাঁর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়। জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী ছাতক উপজেলা খোঁজ নিয়ে তাঁর স্বজনদের পাওয়া যায়নি।

পরে দিরাই উপজেলায় তাঁর স্বজনদের খোঁজ পাওয়া যায়। পরিচয় সনাক্তের পর এখন আমরা এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছি। আশা করছি দ্রুতই রহস্য উদঘাটনসহ অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

জটুডে/এহাই

জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার ধানী জমি থেকে অজ্ঞাত নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্ট ঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের প্রধান ব্যাবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের মাদরাসা পয়েন্টের একটু অদূরে ইকড়ছই এলাকায় মইয়ার হাওরের ধানী জমির আইলের পাশে অজ্ঞাত চল্লিশ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। অগ্নিদগ্ধ ঐ নারীর শরীরের বিভিন্ন স্হানে ঝলসানাো অবস্হায় পাওয়া যায়।শতশত উৎসুক জনতার ভীর হলেও লাশটি কেউ সনাক্ত করেন নি।
আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় স্হানীয় লোকজন লাশ দেখে থানায় খবর দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইকড়ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের দক্ষিণ পাশে সীমানা প্রাচীরের নীচে ধানী জমিতে হাল্কা ঝোপের পাশে অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া যায়। তবে লাশের শরীরের বিভিন্ন স্হানে অগ্নিদগ্ধ অবস্থায় দেখা যায়। খবর পেয়ে সুনামগঞ্জের পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার আবু সাঈদ, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর। ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে।লাশের শরীরের বিভিন্ন স্হানে অগ্নিদগ্ধ থাকায় সিলেটের সিআইডির একটি বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ মাঠে কাজ করছে।

জটুডে/এহাই

জগন্নাথপুরে মরহুম আলহাজ্ব আকমল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট ঃজগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব আকমল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায়

আকমল হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের জৈষ্ঠ্য সন্তান শাহাদাত মান্নান অভি,

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আকমল খান,সাবেক যুগ্ম সম্পাদক লুতফুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়,সাবেক সদস্য আপু মিয়া,উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক,

উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম,মরহুম আলহাজ্ব আকমল হোসেনের সন্তান মোন্তাকিম হোসেন,

পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল হাই,আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী,মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক ,

কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ,উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন,উপ সম্পাদক আব্দুল বারিক,

উপজেলা যুবলীগ নেতা শামসুজ্জামান রইছ,,ইসলাম উদ্দিন জসিম,উপজেলা ছাত্র লীগ নেতা হাসান আদিল, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু,শামীম আহমদ,সেলিম আহমদ,আনছার মিয়া,আনোয়ার মিয়া,পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি সায়েক আহমদ,মীরপুর ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম সম্পাদক কামরান আহমদ প্রমুখ।

বক্তারা বলেন মরহুম আলহাজ্ব আকমল হোসেন ছিলেন একজন আদর্শিক রাজনৈতিক প্রজ্ঞাশীল জনবান্ধব। সততা দক্ষতা ও নিষ্ঠার সাথে মানব কল্যাণে কাজ করে গেছেন।তার শুন্যতা পূরণ হবার নয়।তিনি আজীবন মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন।

পরে মরহুম আকমল হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী,।
জটুডে /এহাই

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেফতার

স্টাফ রিপোর্ট ঃ  নাম পরিচয় গোপন করে ঘটনার পর থেকেই
একটি ধর্ষণ মামলায় কুড়ি বছর পলাতক থাকার পর যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিশ্বজিৎ চৌধুরীকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত পয়তাল্লিশ বছর বয়সী বিশ্বজিৎ চৌধুরী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত উপেন্দ্র চৌধুরীর ছেলে।

আজ শুক্রবার দুপুরে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর থানার চৌকস পুলিশ অফিসার উপ-পরিদর্শক (এসআই) অলক দাসের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ সদরের কালী বাড়ী রোডের রজনীগন্ধা শেরুয়ানী হাউজে অভিযান চালিয়ে বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায় , ২০০৩ সালে দলবদ্ধভাবে পালাক্রমে এক নারীকে ধর্ষণের অভিযোগে সাত জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা করেন ওই ধর্ষিতা নারী।

এরপর থেকেই মামলার প্রধান আসামি বিশ্বজিৎ চৌধুরী পলাতক ছিলেন।

মামলা দায়েরের চার বছর পর বিশ্বজিৎ -এর অনুপস্থিতিতেই ২০০৭ সালে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে যাবতজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান,ধর্ষণ মামলা দায়েরের পর বিশ্বজিৎ প্রথমে ভারতে চলে যায়। কয়েকবছর পর সে দেশে ফিরে হবিগঞ্জে তার নাম পরিচয় গোপন রেখে ছদ্মনাম ব্যবহারে বসবাস শুরু করে। পরে সেখানে বিয়ে করে ভিডিও ক্যামেরাম্যানের কাজ করে আসছিল।

, দীর্ঘ প্রচেষ্টার পর তথ্য প্রযুক্তির সহযোগিতায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয়।

জটুডে /এহাই ২২ ডিসেম্বর ২০২৩

জগন্নাথপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন

স্টাফ রিপোর্ট ঃ শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জগন্নাথপুরে বেগম রোকেয়া দিবস ২০২৩ পালিত হয়েছে।

আজ (৯ ডিসেম্বর) শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর জগন্নাথপুরের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়।

 

পরে আলোচনা ও জয়ীতা সংবর্ধনা সভায় জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া সভাপতির বক্তব্যে বলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার সময়েই নারীদের ঘরে থাকার দিন শেষ হয়েছে।

তাকে অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীসমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। সরকারের সফল উদ্যোগে নারী-পুরুষের বৈষম্য ভেদ করে সকল ক্ষেত্রে সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
নারী-পুরুষের অংশগ্রহণে দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে।

এলজিইডির হিসাব রক্ষক ধীরেন্দ্র সূত্র ধরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন,তথ্য প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুরের সহকারী প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, জগন্নাথপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়া,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জয়ীতা নারী উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম প্রমুখ।

 


আলোচনা সভা শেষে ৫ ক্যাটাগরিতে নারী ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।

সফল জননী নারী হলেন জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ী এলাকার অবসর প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তুলশী রানী বনিক,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম,

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাও গ্রামের তানজিনা আক্তার তানিয়া, সমাজ উন্নয়নে অসামন্য অবদান রেখেছেন যে নারী পাটলী ইউনিয়নের সামাট গ্রামের আমিরুন নেছা, এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী মিরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামের খাজা সাহিদা আক্তার চিশতী।পরে জয়ীতা নারীদের মধ্যে সম্মাননা স্মারক এবং সনদ প্রদান করা হয়।
জটুডে/ এহাই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫ টি আসনে ৪১ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

মোঃ আব্দুল হাই ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার (৩০ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল।নির্বাচনের রিটার্নিং অফিসার ছাড়াও নির্বাচনী আসনের সহকারী রিটার্নিং অফিসার স্বস্ব উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।এর মধ্যে সুনামগঞ্জ- ১আসনে ০৯ জন,সুনামগঞ্জ ২ আসনে ০৬ জন,সুনামগঞ্জ ৩ আসনে ০৬ জন,সুনামগঞ্জ ৪ আসনে ০৮ জন সুনামগঞ্জ ০৫ আসনে ১২ জন মোট ৪১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রার্থীগন হলেন

২২৪- সুনামগঞ্জ ১ আসন তাহিরপুর,জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর আসনে জাহানুর রশিদ (গণফ্রন্ট) বর্তমান সাংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন(সতন্ত্র) সেলিম আহমদ(সতন্ত্র)রনজিত দাস( বাংলাদেশ আওয়ামী লীগ) হারিছ মিয়া (বাংলাদেশ সুফ্রীম পার্টি বিএসবি), আব্দুল মান্নান তালুকদার (জাতীয় পার্টি), সালেহ আহমদ (বাংলাদেশ কংগ্রেস),আশরাফ আলী(তৃণমূল বিএনপি) রফিকুল ইসলাম চৌধুরী (বিকল্প ধারা বাংলাদেশ) মোট- ০৯ জন।

২২৫ সুনামগঞ্জ -২ অতেশ রঞ্জন দেব(সতন্ত্র),চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ( বাংলাদেশ আওয়ামী লীগ), মিহির রঞ্জন দাস(গণতন্ত্রী পার্টি), মিজানুর রহমান (সতন্ত্র), বর্তমান সংসদ সদস্য ডক্টর জয়া সেন গুপ্ত(সতন্ত্র),মোঃ সামছুল হক চৌধুরী (সতন্ত্র) মোট ০৬ জন।

২২৬ সুনামগঞ্জ -০৩ বর্তমান সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ( বাংলাদেশ আওয়ামী লীগ), মাহফুজুর রহমান খালেদ(সতন্ত্র),সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (তৃণমূল বিএনপি), তৌফিক আলী মিনার ( জাতীয় পার্টি), তালুকদার মকবুল হোসেন (জাতীয় পার্টি) মোট০৬ জন।

২২৭ সুনামগঞ্জ – ৪ ডক্টর মোহাম্মদ সাদিক( আওয়ামী লীগ), বর্তমান সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ ( জাতীয় পার্টি), ব্যারিস্টার এম এনামুল কবির ইমন(সতন্ত্র),মোঃ মোবারক হোসেন (সতন্ত্র),আবু তাহের মোঃ রুহুল ইসলাম( জাসদ),মোঃ দিলোয়ার ( ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি), দওয়ান শামসুল আবেদীন( বিএনএম),আবুল ফজল মোঃ মাসউদ ( বাংলাদেশ সুফ্রীম পার্টি বিএসপি), মোট ০৮ জন।

২২৮ সুনামগঞ্জ – ৫ বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক( বাংলাদেশ আওয়ামী লীগ), শামীম আহমদ চৌধুরী (সতন্ত্র),আশরাফ হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ)মোঃ ইয়াকুব আলী (জাকের পার্টি), আইয়ুব করম আলী(গণফোরাম),আবু সালেহ( বিএসসি), আজিজুল হক( ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি),নাজমুল হুদা(জাতীয় পার্টি), মনির উদ্দীন(জাতীয় পার্টি), হাজী আব্দুল জলিল(কৃষক শ্রমীক জনতা লীগ)সাচ্চু বিশ্বাস (বাংলাদেশ সাংস্কৃতিট মুক্তিজেট) মোট ১২ জন।

জটুডে / এ হাই

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট ঃ ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নাগরিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর উপজেলা এবং পৌর শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজ শেষে বিশাল বিক্ষোভ মিছিল জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে উপজেলা সভাপতি মাওলানা মোঃ মহিউদ্দিন এমরানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা সাধারন সম্পাদক মাওলানা নূর আহমদ এবং পৌর সাধারন সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার হোসাইন এর যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামি, উপজেলা শাখার সাবেক সভাপতি মুফতি গিয়াস উদ্দিন,

জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মুফতি আবু সাঈদ সৈয়দ,পৌর সভাপতি মাওলানা আবু আইয়্যুব আনছারী, জগন্নাথপুর পৌর সভার সাবেক কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র মোঃ সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীযে সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মুন্না,

শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আহমদ শফি,পৌর তালামীযে সভাপতি মোঃ ইমরান খান,পূর্ব উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান. সাংবাদিক জহিরুল ইসলাম লাল।

পৌর তালামীযের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহিম আহমেদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে

উপস্থিত ছিলেন,মাওলানা নিজাম উদ্দিন জালালী, মাওলানা আকবর আলী, হাফিজ সমছু মিয়া সুজল, মাওলানা নূরুল ইসলাম খান শিহাব, মোঃ আব্দুল তাহিদ, মাওলানা আজিজুর রহমান, হাফিজ শওকত আলী, মাওলানা তাজুল ইসলাম, হাফিজ নুরুজ্জামান, মাওলানা রুহুল আমীন কবির, মাওলানা রুহুল আমীন, হাফিজ ছামির আহমদ,মোঃ ইউনূছ আলী, মোঃ মিফতা উদ্দিন, ইমরান আহমদ জিলানী, উজ্জ্বল আহমদ, যুবায়ের আহমদ, মোঃ মাছুদুল হাসান, শামীম আহমদ ও মোঃ বুরহান উদ্দিন রাসেল,তাহের আহমদ প্রমূখ।

এসময় ইহুদীবাদী ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলায় গাজাসহ ফিলিস্তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন, আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ নূরুল হক।
জটুডে /এহাই