জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামে কলেজ প্রতিষ্ঠায় লন্ডনে সভা

মোঃ আব্দুল হাই ঃ- জগন্নাথপুর উপজেলার জ্ঞানী ও গুনীজনদের জন্মভূমি হিসেবে খ্যাত ভাটিরজনপদ বৃহৎ নলুয়া ও মইয়ার হাওর বেষ্ঠিত গ্রাম চিলাউড়ায় উচ্চ শিক্ষার দ্বার উন্মোচনে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই ) বিকেল ৭ টায় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামে কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লন্ডনস্হ হোয়াইটচ্যাপেলের সোনারগাঁও রেস্টুরেন্টে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনোয়ার উদ্দিন। শিক্ষানুরাগী ও বৃক্ষপ্রেমী আব্দুর রবের পরিচালনায় এবং হাফিজ কাউসার হোসাইনের কোর আন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন মোঃ ইয়াওর সাদিক,মোঃ সিরাজ মিয়া ,ব্যাবসায়ী মোতাহার হোসেন তারা মিয়া,মোঃ ময়না মিয়া,ব্যাবসায়ী মোঃ আলী হোসেন

,মোঃ আব্দুল জলিল,মোঃ রেজাউল ইসলাম (নুর),মো সাজ্জাদুল্লাহ সাত্তার,ব্যাবসায়ী মোঃ হুমায়ূন রশীদ মামুন,

মোঃ শহীদ খাঁন, ব্যাবসায়ী মোঃ আখলিছ খাঁন,মোঃ ফটিক মিয়া,মোঃ আবুল কালাম,মোঃ রফিকুল ইসলাম( হিরণ),মোঃ ফয়সল আহমেদ,মোঃ মহিম উদ্দিন ,মোঃ আখতার হোসেন,মোঃ লাহিন মিয়া,মোঃ হাবিবুর রহমান সহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন বৃহত্তর চিলাউড়া গ্রামকে শিক্ষা সহ একটি সমৃদ্ধ জনপদে রূপান্তর করণে সকলের সম্মিলিত প্রয়াস প্রত্যাশা করেন।

সভায় উচ্চ শিক্ষার দ্বার উন্মোচনে কলেজ প্রতিষ্ঠার গুরত্ব তুলে ধরেন।এ ক্ষেত্রে দেশ ও প্রবাসে বসবাসরত বৃহত্তর চিলাউড়া গ্রামের সকল নাগরিক বৃন্দকে কলেজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান।

 

 

 

 

প্রসঙ্গতঃ- জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গ্রামগুলোর সাথে এক কালে বর্ষায় নৌকা আর হেমন্তে পাঁয়ে হেঁটে লোকজন তাদের গন্তব্যে পৌছাতেন।

কালের পরিবর্তে বিচ্ছিন্ন জনপদের চিত্র অনেকটাই পরিবর্তন হয়েছে।

এখন পুরো মৌসুমেই দুই/একটি গ্রাম ছাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামের সাথে সড়ক যোগাযোগ সৃষ্ঠি হওয়ায় জনসাধারন র্নিবিঘ্নে তাদের গন্তব্য স্থানে যানবাহন দিয়ে পৌছাতে পারছেন।

বিশেষ করে ইউনিয়নের বৃহৎ গ্রাম চিলাউড়ার সাথে উপজেলা সদরের পুরো মৌসুমেই যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে।

এছাড়াও ইউনিয়নের প্রতিটি গ্রামে শতভাগ বিদ্যুৎ সঞ্চালন চালু হওয়ায় প্রতিটি গ্রামের জনসাধারন নাগরিক সুবিধার সুফল ভোগ করছেন।

চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বৃহত্তর চিলাউড়া গ্রামটি শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে স্বনাম রয়েছে।

বিশেষ করে লন্ডন আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যে উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি ব্যাবসা বানিজ্যিক কাজে অধিকাংশ লোকজন রয়েছেন।

প্রবাসে বসবাসরত চিলাউড়া গ্রামের শিক্ষানুরাগী, সমাজসেবক, দানশীল ব্যক্তিগণ বৃহত্তর চিলাউড়া গ্রামকে শিক্ষা সহ সর্বক্ষেত্রে আলোকিত করার প্রয়াসে দেশে বসবাসরত গুণিজনদের সমন্বয়ে বৃহত্তর চিলাউড়া গ্রামকে একটি সমৃদ্ধ গ্রামে রুপান্তর করনে কাজ করে যাচ্ছেন।

সেই লক্ষ্য নিয়ে চিলাউড়া গ্রামে কলেজ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

একজন সমাজ সচেতন শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্যের স্বনামধন্য ব্যাবসায়ী সংগঠনের নেতা বিশিষ্ট ব্যাবসায়ী জনবান্ধব, ন্যায়ের প্রতি অবিচল, একজন নিষ্ঠাবান সমাজ উন্নয়নে নিবেদিত প্রাণ পুরুষ মোঃ হুমায়ূন রশীদ মামুন ও আব্দুর রহিম সহ শিক্ষানুরাগী ব্যাক্তিগন বিগত তিন বছর পূর্বে তাদের জন্ম মাটি চিলাউড়া গ্রামে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় কলেজ প্রতিষ্ঠা নিয়ে স্বপ্ন দেখেন।

এরই ফলশ্রুতিতে দেশ ও প্রবাসে বসবাসরত বৃহত্তর চিলাউড়া গ্রামের শিক্ষানুরাগী সমাজসেবক দানশীল ব্যক্তিগণ উচ্চ শিক্ষার আলো জ্বালাতে মনোযোগী হন।

চিলাউড়া গ্রামে কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে ইতোমধ্যে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চিলাউড়া গ্রামের তরুন প্রজন্ম সহ সকল বয়েসী লোকজনদের মধ্যে একটি আনন্দমূখর উচ্ছ্বাস দেখা দিয়েছে।

শীঘ্রই কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু করা হবে বলে কলেজ বাস্তবায়নের নেতৃবৃন্দরা জানিয়েছেন।

উচ্চ শিক্ষার দ্বার উন্মোচনের মধ্য দিয়ে একটি আধুনিক সমৃদ্ধ আলোকিত জনপদে বৃহত্তর চিলাউড়া গ্রাম পদার্পণ হোক এমন প্রত্যাশা দেশ ও প্রবাসে বসবাসরত সকল নাগরিক বৃন্দের।

জগন্নাথপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃ আব্দুল হাই ঃ
পুলিশিই জনতা জনতাই পুলিশ,পুলিশকে তথ্য দিন,সেবা নিন শ্লোগানে
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে থানা পুলিশ প্রশাসনের আয়োজনে জনসাধারণ ও জনপ্রতিনিধিদের উম্মুক্ত জবাবদিহি মূলক ওপেন হাউজ ডে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এহ্সান শাহ বলেন
পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন ছাড়া শতভাগ পুলিশি জনসেবা নিশ্চিত করা সম্ভব নয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুদা ও দারিদ্রমু্ক্ত, দুর্নীতিমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, অসাম্প্রদায়িক সোনার বাংলা নিনির্মাণের স্বপ্ন দেখতেন, সেই স্বপকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে উন্নয়নের মহাসড়কে অবস্থান করছি সেটাকে আরো গতিশীল করতে তরুণদেরকে দায়িত্ব নিতে হবে।

মাদকের সঙ্গে কোনও আপোষ নেই উল্লেখ করে তিনি আরোও বলেন মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।

এ ছাড়াও বাল্যবিয়ে, জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে।

থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহসানের পরিচলনায় ‘ওপেন হাউজ ডে’ সভায় মতামত তুলে ধরে আরোও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম,জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সাবেক সহ সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম,আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সুফিয়া খানম, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,পৌরসভার কাউন্সিলর শফিকুল হক শফিক,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নিজামুল করিম,ইসলামিক ফাউন্ডেশন উপজেলা মডেল কেয়ার টেকার হাফিজ মুহিবুর রহমান, পাইলগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য আলীম উদ্দীন,হাসপাতাল পয়েন্টের ব্যাবসায়ী নেতা আব্দুল হান্নান সহ আরো অনেকে।

এছাড়াও উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবীদ, সুশীল সমাজ ও পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সভায় উপস্হিত ছিলেন।

”ওপেন হাউজ ডে” সভায় অনেকেই তাদের বক্তব্যে বলেন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের বিচক্ষণতার ফলে নানা ধরনের মিথ্যা, হয়রানি মূলক মামলা কমেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

উপজেলা সদরে যানজট, মাদক নিরসনে কার্যকরী পদক্ষেপ, জুয়া খেলা নির্মুল, চুরি রোধে আইনি প্রতিকার সহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে থানা পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর প্রতি জোর আহবান জানান।

এদিকে পুলিশ সুপার এহ্সান শাহ্ পৌরসভায় এসে পৌছলে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান পৌরসভার প্যানেল মেয়র এবং কাউন্সিলরবৃন্দ।

জটুডে/ এহাই

শান্তিগঞ্জে দু-পক্ষের সংঘর্ষ; নিহত ৩

শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত।

সোমবার(১০ জুলাই) সকাল সাড়ে ১১ টায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

বিস্তারিত আসছে…

“তারুণ্যের জয়যাত্রা” সফল করার লক্ষ্যে জগন্নাথপুরে যুবলীগের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্ট ঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ৯ই জুলাই সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে “তারুণ্যের জয়যাত্রা” মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।

“তারুণ্যের জয়যাত্রা” সফল করার লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালনের সঞ্চালনায়

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ- সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য মমরাজ হোসেন রাজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি এম ফজরুল ইসলাম, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না প্রমুখ।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরা হয়।

বক্তারা “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

পরে সমাবেশ সফল করার লক্ষে বিশাল একটি মিছিল পৌর শহরের প্রধান ব্যাবসা কেন্দ্র জগন্নাথপুর বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জটুডে/ এ হাই

 

“তারুণ্যের জয়যাত্রা”সফল করার লক্ষ্যে জগন্নাথপুরে যুবলীগের সভা

স্টাফ রিপোর্ট ঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ৯ই জুলাই সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে “তারুণ্যের জয়যাত্রা” মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।

“তারুণ্যের জয়যাত্রা” সফল করার লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালনের সঞ্চালনায়

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ- সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য মমরাজ হোসেন রাজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি এম ফজরুল ইসলাম, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না প্রমুখ।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরা হয়।

বক্তারা “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

পরে সমাবেশ সফল করার লক্ষে বিশাল একটি মিছিল পৌর শহরের প্রধান ব্যাবসা কেন্দ্র জগন্নাথপুর বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জটুডে/ এ হাই

করে পৌরশহরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কাচা মরিচ নিয়ে বর কনে পক্ষের লংক্ষা কান্ড; আহত ১৫

ডেস্ক রিপোর্ট ঃ একটি বি‌য়ের অনুষ্ঠানে খাবারের সঙ্গে কাঁচামরিচ ও সালাদ না দেওয়া‌কে কেন্দ্র ক‌রে বর ও ক‌নে পক্ষের মধ্যে লংক্ষা কান্ডের   ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে ওই ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হ‌য়ে‌ছে বলে খবর পাওয়া গেছে।

আজ বুধবার (৫ জুলাই) পটুয়াখালীর বাউফল উপজেলার কনক‌দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শা‌হিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, মো. জিসান (১০), ম‌তি হাওলাদার (৭০), সা‌লেহা বেগম (৭০), ফি‌রোজ হাওলাদার (১৮), মা‌লেক হাওলাদার (৪০), মো. রফিক মিয়া, মো. মিজান, খা‌লেক হাওলাদার ও মো. হাচিব (৯)। বাকিদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামের মো. নিজাম মিয়ার ছেলে মো. মেহেদী হাসা‌নের সঙ্গে একই গ্রামের বকু ফ‌কি‌রের মেয়ের বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার বিকেলে ছেলে পক্ষ বরযাত্রী নি‌য়ে কনের বাড়িতে অনুষ্ঠানে যায়। খাবার টে‌বি‌লে মাছ, মাংস ও পোলাও দেওয়া হলেও কাঁচামরিচ ও সালাদ ছিল না।

এ সময় ছেলের পক্ষের লোকজন খাবার টেবিলে সালাদ ও কাঁচামরিচ চান। পরে বিষয়‌টি নি‌য়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকা‌টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নি‌য়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের প্রায় ১৫ জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

চেয়ারম্যান মো. শা‌হিন হাওলাদার জানান, মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বগা পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল জানান, মঙ্গলবার বিকেলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ  আরিচুল হক  জানান, মঙ্গলবার বিকেলে বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে। কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ নিয়ে আসেননি।

পৌর মেয়রসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

 

ডেস্ক রিপোর্ট ঃ-
ঈদুল আজহা উপলক্ষে পৌরসভায় ভিজিএফের চাল বিতরণের সময় সুবিধাভোগীদের ওপর ‘হামলা ও মারপিট’ এর অভিযোগে নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনিরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নলডাঙ্গা থানায় মামলাটি করেন মর্জিনা বেগম নামে ।

তিনি ‘আহত’ মিঠুনের মা ও পৌরসভার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত ভুট্রর স্ত্রী।

মামলার অপর আসামিরা হলেন, মেয়রের ভাতিজা উপজেলার ছাতারভাগ গ্রামের বকুল হোসেন মন্ডলের ছেলে সাগর মন্ডল (৩০), ব্রক্ষ্মপুর পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে রহিদুল ইসলাম (৪৫), তার ছেলে নিশান প্রামাণিক (২২), নীলডাঙ্গা গ্রামের আব্দুল মজিদের ছেলে রুবেল (৩৫) ও হলুদঘর জাঙ্গালপাড়া গ্রামের মৃত হেফাজুর রহমানের ছেলে মিলন (৩৮)।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভা চত্বরে ভিজিএফের চাল বিতরণের সময় সুবিধাভোগীদের ওপর হামলা ও মারপিটের অভিযোগ ওঠে পৌর মেয়র মনিরুজ্জামানের বিরুদ্ধে।

তাদের মধ্যে চারজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণের ব্যবস্থা করেছেন।

সেই চাল বিতরণ করতে গিয়ে সুবিধাভোগীদের মারপিট করে অন্যায় হয়েছে।

নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মনিরুজ্জামান মনির হামলা ও মারপিটের অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে জানান, চাল বিতরণের সময় কয়েকজন যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাদের চলে যেতে বললে খারাপ আচরণ করে।

এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

তিনি বলেন, তারা চাল নিয়ে ঘরের মধ্যে ভিড় করে দাঁড়িয়ে ছিল। অন্যদের সুবিধা করে দেওয়ার জন্য তাদের চলে যেতে বলা হয়।

তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। মিথ্য অভিযোগে মামলাটি করা হয়েছে আমার সুনাম ক্ষুন্ন করার জন্য।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, মেয়র মনিরুজ্জামানসহ ৬ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ৮-১০ জনকে অভিযুক্ত করে মামলাটি করেছেন মর্জিনা বেগম।

একজন সাংবাদিককে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে: বিচারপতি নাসিম

একজন সাংবাদিককে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে: বিচারপতি নাসি
ডেস্ক রিপোর্ট ঃ
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘একজন সাংবাদিককে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে।

তারপর তিনি প্রেস কাউন্সিলে আবেদন করবেন। আমরা যাচাই-বাছাই করে তাকে সনদ দেব। তারপর তিনি সাংবাদিক হবেন। সাংবাদিক পরিচয় দিতে হলে প্রেস কাউন্সিলের সনদ লাগবে।’

বৃহস্পতিবার (২২ জুন) গাজীপুর সার্কিট হাউস মিলনায়তনে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তবে বর্তমানে যারা এ পেশায় রয়েছেন, তাদের মধ্যে যদি কারও গ্র্যাজুয়েশন ডিগ্রি না থাকে, তাহলে তাকে পাঁচ বছরের অভিজ্ঞতা সনদ দাখিল করতে হবে।

নতুন নীতিমালায় এ রমকই বিধান রাখা হয়েছে। এটি এখন সংসদীয় কমিটিতে আছে।’

বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘প্রস্তাবিত আইন প্রণীত হলে গ্র্যাজুয়েশন ছাড়া নতুন কোনো ব্যক্তি সাংবাদিকতায় আসবে না।

আর এখন যারা আছেন তাদের মধ্যে পাঁচ বছরের কম অভিজ্ঞতা সম্পন্ন কোন সাংবাদিক থাকবেন না। সাংবাদিক পরিচয় দিতে হলে প্রেস কাউন্সিলের সনদ লাগবে।

ফলে আশা করা যায়, সাংবাদিকতা পেশাগত মান উন্নয়ন হবে।’

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘এই নীতিমালা করার পর সব জেলা প্রশাসককে নিজ নিজ জেলায় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আমাদের কাছে পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।

আমরা ইতিমধ্যে এক বছরে ২২টি জেলা থেকে প্রয়োজনীয় তথ্য পেয়েছি। এসব তথ্য দিয়ে আমরা ডেটাবেইস তৈরি করছি। আশা করছি, অন্য জেলাগুলো থেকেও দ্রুত তথ্য পাওয়া যাবে।

ডেটাবেইস তৈরি করার পর প্রত্যেকের ব্যক্তিগত তথ্য আমরা সন্নিবেশিত করব।’

সাংবাদিকদের নিরাপত্তা ও সাগর–রুনি হত্যার বিচারের বিষয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কিছু করতে পারলে খুবই ভালো হতো।

বিশেষ করে সেদিন নাদিম চলে গেল, বেশ কিছু বছর আগে সাগর–রুনি চলে গেছে। একটি কেস (মামলা) ৯৯ বার টাইম (সময়) পৌঁছানো হবে, তদন্ত শেষ হবে না-এটি দেখতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে।’

বিচারপতি নাসিম বলেন, ‘আইনে আছে হত্যা মামলায় ১২০ দিনের মধ্যে তদন্তকাজ শেষ করতে হবে।

১২০ দিনে বড়জোর চার থেকে পাঁচটা তারিখ পড়তে পারে। এখানে ৯৯টি তারিখ পড়ে গেছে, এখনো তদন্তকারী কর্তৃপক্ষ-তারা তদন্ত শেষ করতে পারেনি, ফলে বিচার শুরু হয়নি!’

তিনি বলেন, ‘এটাকে কি বলব, শুধু দুর্ভাগ্যই বলব এর বেশি কিছু আমার বলার নেই।’

পরে তিনি বলেন, ‘আমি আশা করব, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।

সাগর–রুনির মামলার মতো দ্বিতীয় আর কোনো মামলার ঘটনায় যেন এ রকমটি না ঘটে-এটি আমার প্রত্যাশা।’

তিনি বলেন, ‘পত্রপত্রিকায় দেখেছি জামালপুরের নাদিম খুন হয়েছেন। বিষয়টি আমাকে ব্যথিত করেছে। আমি চাইব কে দোষী কে দোষী না, সেটি বিষয় নয়, যে দোষী তার যেন দ্রুত দৃষ্টান্তমূলক বিচার হয়, সেটি আমি চাইব।’

সাংবাদিকদের বেতন–ভাতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাংবাদিকদের বেতন–ভাতার ব্যাপারটি নিশ্চিত হওয়া দরকার।

ইলেকট্রনিক কিংবা প্রিন্ট মিডিয়ায়।

মালিকদের উচিত ওয়েজ বোর্ড মেনে নিয়ে বেতন ভাতা প্রদান করা।

আমি আমার সাংবাদিকদের বেতন দেব, আমি তাদের ঠকাব কেন? তার দ্বারা কাজ আদায় করছি, তার দ্বারা সমাজের সম্মান পাচ্ছি, সেই কারণে আমার উচিত সাংবাদিকদের মূল্যায়ন করা।’

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আশজাদ।

সঞ্চালনায় করেন জেলা তথ্য কর্মকর্তা ওবায়দুল কবির।

আরও বক্তব্য দেন–বাংলাদেশ বেতারের গাজীপুর প্রতিনিধি মাসুদুল হক, এটিএন বাংলার মাজহারুল হক মাসুম, আজকের পত্রিকার মোহাম্মদ আসাদুজ্জামান, ডিবিসি নিউজের মাহমুদা শিকদার, এশিয়ান টিভির আরিফ হোসেন আবির, অবজারভারের মোসাদ্দেক আলী, নিউ ন্যাশনের বাদামি বিপ্লব, দিনকালের মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

জগন্নাথপুর থানা পুলিশ গাঁজা সহ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে

স্টাফ রিপোর্ট ঃ  জগন্নাথপুর থানা পুলিশ ৫ কেজি গাঁজাসহ রাসেল মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে।
গ্রেফতার কৃত রাসেল মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়নের শরিশ্যাম গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে।

পুলিশ জানান আজ, সোমবার সকাল ১১টায় জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকার রানীগঞ্জ-শিবগন্জ সড়কের মোড়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ দল যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন। এ সময় রাসেল গাড়ি থেকে নেমে কাঁধে স্কুল ব্যাগসহ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।

স্কুল ব্যাগ থেকে এক কেজি ওজনের ৫ টি গাঁজার প্যাকেট জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান,

থানার এসআই অলক দাস বাদী হয়ে রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত রাসেল মিয়াকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জটুডে/ এহাই

জগন্নাথপুরে প্রাণী সম্পদ দপ্তরের ভেড়া বিতরন

স্টাফ রিপোর্ট ঃ  হাওরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জন প্রতি দুই টা করে একশ বিশ জন ক্ষুদ্র খামারীর মধ্যে দুইশ চল্লিশটি ভেড়া বিতরন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে জগন্নাথপুর প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রকল্পের উদ্বোধন করেন জগন্নাথপুর – শান্তিগন্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামীণ জনপদের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষকে অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে চলমান রাখতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে জনগণের প্রতি অনুরোধ জানান।

জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লার সার্বিক তত্বাবধানে এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুদন ধর,সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর (সার্কেল)শুভাশিস ধর,

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র মিজানুর রশিদ ভূইয়া,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।জটুডে/এহাই