জগন্নাথপুর থানা পুলিশ গাঁজা সহ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে
- Update Time : ১২:৫৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / 369
স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর থানা পুলিশ ৫ কেজি গাঁজাসহ রাসেল মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে।
গ্রেফতার কৃত রাসেল মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়নের শরিশ্যাম গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে।
পুলিশ জানান আজ, সোমবার সকাল ১১টায় জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকার রানীগঞ্জ-শিবগন্জ সড়কের মোড়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ দল যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন। এ সময় রাসেল গাড়ি থেকে নেমে কাঁধে স্কুল ব্যাগসহ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।
স্কুল ব্যাগ থেকে এক কেজি ওজনের ৫ টি গাঁজার প্যাকেট জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান,
থানার এসআই অলক দাস বাদী হয়ে রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত রাসেল মিয়াকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
জটুডে/ এহাই










