০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে কুখ্যাত ডাকাত সরদার সোহেল গ্রেফতার

  • Update Time : ১১:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮
  • / 1675

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে আন্ত:বিভাগ ডাকাত দলের সরদার সোহেলকে (৩৬) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ডাকাত সোহেল উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামের মৃত আরজত আলীর ছেলে।

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল আলম জানান, মঙ্গলবার (১৭জুলাই) থানার এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ও ওসমানীনগর থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাত সরদার সোহেলকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সরদার সোহেল ওসমানী নগর এলাকায় পালিয়ে যায়।

পরে জগন্নাথপুর ও ওসমানীনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ডাকাত সরদার সোহেলের বিরুদ্ধে জগন্নাথপুর, বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ , নবীগঞ্জ সহ বিভিন্ন থানায় ৮/১০ টি ডাকাতি মামলা রয়েছে।

এদিকে ডাকাত সরদার সোহেল গ্রেফতারের খবর এলাকায় স্বস্থি ফিরে এসেছে। আজ বুধবার তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জ. টুডে- ১৮ জুলাই ১৮/এইচ কে

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে কুখ্যাত ডাকাত সরদার সোহেল গ্রেফতার

Update Time : ১১:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮