জগন্নাথপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্ট:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য অধিদপ্তর জগন্নাথপুর অফিসের আয়োজনে সারা দেশের ন্যায় জগন্নাথপুরে বর্ণাঢ্য র‌্যালী, পোনা মাছ অবমুক্ত করন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ১১টায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গের অংশ গ্রহনে বর্নাঢ্য র‌্যালী উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

দুপুর ১২টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করন শেষে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্টিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদারের সভাপতিত্বে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচী পালনসহ মৎস্য অধিদপ্তরের নীতিমালার আলোকে বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার ওসি তদন্ত আশরাফুল ইসলাম। জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনন্ত পালের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

এদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার কর্তৃক উপজেলা পরিষদ ক্যাম্পাসের প্রবেশ দ্বারে বিভিন্ন ব্যানার ফ্যাষ্টুন দিয়ে গেইট নির্মাণসহ র‌্যালী অনুষ্টানে বাদ্যযন্ত্রের মাধ্যমে র‌্যালিটি ব্যাপক আনন্দমূখর হয়ে উঠে। মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে সপ্তাহ ব্যাপী কর্মসূচী প্রকাশ করা হয়েছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *