০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগন্জে জগন্নাথপুরের জুয়ারী সহ গ্রেফতার-৪

  • Update Time : ১২:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / 279

স্টাফ রিপোর্ট :   সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে জগন্নাথপুর উপজেলার পেশাদার জুয়ারী সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় নগদ টাকাসহ জুয়াখেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার ও আবু বক্কর বাকী। সঙ্গীয় ফোর্সদের নিয়ে এ অভিযান করেন তারা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে খবর পেয়ে আনোয়ারপুর গ্রামের আজাদ মিয়ার বসত ঘর থেকে জুয়া খেলার সামগ্রীসহ নগদ ৯০ হাজার ৩শ টাকা উদ্ধার করেন।

এ সময় তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের মৃত তাজ উল্লাহ’র ছেলে মো. আরজু মিয়া (৫২), মো. ছালিক মিয়া (৫৪), আহমদাবাদ গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে মো. মাহমদ আলী (৪৩) ও নবীগঞ্জ উপজেলার ভুরমপুর গ্রামের মৃত মুতাহির মিয়ার ছেলে মুজিবুর রহমানকে (৩৯)গ্রেফতার করা হয়।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী জানান, জুয়া খেলার সময় ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

শান্তিগন্জে জগন্নাথপুরের জুয়ারী সহ গ্রেফতার-৪

Update Time : ১২:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩