০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে কলকলিয়া বাজারে ময়লা আবর্জনার বাগার ॥ ব্যবসায়ী ও ক্রেতাদের ভোগান্তি

  • Update Time : ০৮:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
  • / 907

নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারের প্রতিটি স্থানে ময়লা আবর্জনার বাগার সৃষ্টি হওয়ায় ব্যবসায়ী ও ক্রেতাদের ভোগান্তির সৃষ্টি হয়েছে। ময়লা আবর্জনার দুর্গন্ধে বাজারের প্রধান সড়ক দিয়ে যাতায়াতকারী স্কুল কলেজের শিক্ষার্থীরা রীতিমত নাকে রুমার গোজে যাতায়াত করতে হচ্ছে।

বাজারটির সুষ্টু তদারকী না থাকায় ব্যবসায়ী ও ক্রেতারা বাজার তদারক কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলার জন্য দায়ী করছেন। কলকলিয়া-তেলিকোনা সড়কের বাজারের ব্রীজের এ্যাপ্রোচ হতে দু-পাশে কাদা মাটি ও ময়লা আবর্জনার স্তুপ। এছাড়াও বাজারের ভেতরের বিভিন্ন গলিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে থাকার ফলে ক্রেতাদের বাজার সদায় করতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, বাজার তদারক কমিটির তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে বাজার তদারক কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা বাজার উন্নয়নে কার্যত কোন ভুমিকা পালন করছেননা। বাজার তদারক কমিটির সেক্রেটারি হারুন মিয়া জানান, বাজারটি এলাকার মাহফুজ মিয়া নামে ব্যক্তি লিজ নিয়েছেন। বাজার পরিস্কার পরিছন্ন রাখতে লিজ দাতাকে নির্দেশ দেয়া হয়েছে।

তবে বাজারের পরিছন্ন না থাকায় সাময়িকভাবে ময়লা আবর্জনার সৃষ্টি হয়েছে। শীঘ্রই বাজারের লিজ দাতা মাহফুজ মিয়া কর্তৃক পরিছন্ন কর্মী নিয়োগ দেয়া হবে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে কলকলিয়া বাজারে ময়লা আবর্জনার বাগার ॥ ব্যবসায়ী ও ক্রেতাদের ভোগান্তি

Update Time : ০৮:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮