জগন্নাথপুরে আইন শৃঙ্খলা ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত

দুলন মিয়া:
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে মাসিক আইন শৃঙ্খলা ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সমাবেশে আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানীর সভাপতিত্বে ও সচিব মো: তোফাজ্জল হোসেনের পরিচালনায় আইন শৃংঙ্খলা ও বিট পুলিশিং কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক সাইফুর রহমান, দাওরাই বাজার পরিচালনা কমিটির সভাপতি শাহ ছাদিক মিয়া।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সামাদ, শাহ ছানু মিয়া, গোলাম মস্তফা আলাল, শওকত আলী, মো. নোমান আহমদ, মো.ফজলু মিয়া, বকুল চন্দ্র দাস, মহিলা সদস্যা শেফা বেগম, সেলিনা বেগম প্রমুখ।

সমাবেশে থানার উপ-পরিদর্শক সাইফুর রহমান বলেন, কমিউনিটি বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ এবং সাধারণ জনগণের মাঝে পারস্পরিক আস্থা ও সর্ম্পকের সেতুবন্ধন তৈরী হচ্ছে। তিনি বলেন বর্তমান পুলিশের বড় চ্যালেঞ্জ হচ্ছে মাদক এবং জঙ্গীবাদ দমন করা।

মাদক প্রবনতা সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মানব পাঁচার বন্ধ করনে পুলিশ কাজ করছে। তিনি এসব বন্ধে জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *