০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাঁজাসহ গ্রেফতার-১
- Update Time : ০৭:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
- / 886
স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ কলকলিয়া ইউনিয়নের খাশিলা পশ্চিমপাড়া গ্রামের গিয়াস উদ্দিনকে (৭৫) গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১ আগষ্ট)
গোপন সংবাদের ভিত্তিতে এস আই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ খাশিলা গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃত গিয়াস উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর টুডে/ এইচ কে










