স্টাফ রিপোর্ট:
দিরাই উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্টাতা সদস্য উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর ডিগ্রি কলেজের সদস্য আওয়ামী লীগের প্রবীন নেতা সিদ্দিক আহমদ।
বিবৃতিতে তিনি জানান, মরহুম আব্দুল কুদ্দুস ছিলেন আমার শিক্ষা ও রাজনৈতিক জীবনের ঘনিষ্ট সহচর। তিনি ছিলেন একজন সৎ ন্যায় পরায়ন প্রজ্ঞাশীল ব্যক্তি। তার শুন্যতা পুরন হওয়ার নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য তৈয়ব মিয়া কামালী,
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুইয়া, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর,
কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। বিবৃতি দাতারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ভাই আব্দুল জব্বারের জামাতা দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্ডিপুর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কুদ্দুস বুধবার রাত ৩টায় পূর্ব দিরাইয়ের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ছেলে ১ মেয়ের জনক আব্দুল কুদ্দুস ৮০ বছর বয়সে চির বিদায় নেয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে পুরো জেলাব্যাপী শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় দিরাই পৌর শহরের সুরঞ্জিত সেন গুপ্ত মহিলা কলেজ মাঠে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযা পূর্ব দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল আলমের নেতৃত্বে পুলিশদল জাতীর চেষ্টা সন্তান আলহাজ্ব আব্দুল কুদ্দুসের প্রতি রাস্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করা হয়।
জগন্নাথপুর টুডে/ এইচ কে