০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর এলজিইডি অফিসের সহকারি শাহজাহান মিয়ার ইন্তেকাল

  • Update Time : ০২:১৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮
  • / 1095

স্টাফ রিপোর্ট:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা এলজিইডি অফিসের সহকারি শাহজাহান মিয়া (৫২) ইন্তেকাল করেছেন। ইন্না—রাজিউন। শনিবার বিকেল পৌনে ৫টায় উপজেলা পরিষদ কমপ্লেক্্রের সরকারি বাস ভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলা পরিষদের ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্টিত হয়। পরে উপজেলা এলজিইডি অফিসের ব্যবস্থাপনায় গাড়ি যোগে মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নিয়ে যাওয়া হয়।

এদিকে উপজেলা এলজিইডি অফিসের সহকারি শাহজাহান মিয়ার আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা ক্যাম্পাসে মরহুমের সরকারি বাস ভবনে ছুটে যান।

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সুরাতাটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে শাহজাহান মিয়া প্রায় দুই যুগ পূর্বে উপজেলা এলজিইডি অফিসের অফিস সহকারি পদে জগন্নাথপুরে কর্মরত ছিলেন। অত্যান্ত হাস্যজ্জল নম্্র বিনয়ী স্বভাবের শাহজাহান মিয়া জগন্নাথপুরে সততা ও দক্ষতার সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি জনসাধারনের সাথে কাজ করে গেছেন।

মরহুম শাহজাহান মিয়া উপজেলা কোর্ট মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব ছাড়াও সরকারি কর্মচারী সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন।

জগন্নাথপুর টুডে / এইচ কে

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর এলজিইডি অফিসের সহকারি শাহজাহান মিয়ার ইন্তেকাল

Update Time : ০২:১৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮