স্টাফ রিপোর্ট:
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের সুনামধন্য বিদ্যাপীঠ হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্টিত হয়েছে ।
রবিবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের প্রতিষ্টাতা ট্রাষ্টি ও সাবেক জেনারেল সেক্রেটারী হবিবপুর এলাকার বাসিন্দা মো: আব্দুল নূর বলেছেন মেধাবী শিক্ষার্থীরাই জাতীর স্বপ্ন। কোমলমতি শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে মেধা ভিত্তিক শিক্ষার্জনে মনোযোগী হওয়ার আহবান জানান।
তিনি বলেন খেলাধূলা সাংস্কৃতিক চর্চা শিক্ষার একটি অপরিহার্য অংশ। জগন্নাথপুরে নারী শিক্ষার প্রসারে এবং মেধাবী শিক্ষার্থী গঠনে বিশিষ্ট শিক্ষানুরাগী ম্যাজিষ্ট্রেট সুয়েব আহমেদ তালুকদার কর্তৃক প্রতিষ্টিত সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়টি শিক্ষা ক্ষেত্রে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ও দরিদ্রদেও কল্যাণে সুয়েব আহমদ তালুকদার সহ তার পরিবারের সদস্যদের অবদান এলাকাবাসী আজীবন স্মরণ রাখবে।
বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে ৪তলা ভবন নির্মাণে ৩ কোটি টাকা বরাদ্দ দেয়ায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রতি অভিন্দন জানিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষার্থীদের প্রতিও অভিন্দন জানান। সভাপতির বক্তব্যে সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও দাতা সদস্য হবিবপুর এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আহমেদ তালুকদার বলেছেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত, শিক্ষার্থীদের যোগপোযোগী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।
তিনি বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে ৪তলা ভবন নির্মাণে ৩ কোটি টাকা বরাদ্দ দেয়ায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রতি অভিন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অভিন্দন জানিয়ে বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এলাকাবাসী ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ প্রাইমারী স্কুলের শিক্ষিকা রামনা আহমেদ, বিশিষ্ট সমাজ সেবীকা যুক্তরাজ্য প্রবাসী মোছা: শিল্পী বেগম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মো: আশরাফ মিয়া।
সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নোমান আহমদেও প্রাণঞ্জল উপস্থাপনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবুল হোসেন দুদু, শিক্ষানুরাগী সদস্য মো: সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা মো: শিপার আহমেদ, মুরব্বী আলকাব আলী, মাহবুর রহমান, আফজাল হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোনে, মোছা: ইয়াছমি বেগম, মো: হেলাল হোসেন, চম্পা রানী নাথ, মো: মোছাদ্দিক হোসেন, মো: ছালেহ আহমদ।

বিদ্যালয়ের প্রতিষ্টাতা জুনেদ আহমেদ তালুকদারের সন্তান যুক্তরাজ্যের কৃতি শিক্ষার্থী সাইয়িদা আহমেদ তালুকদার, জাওয়াদ আহমেদ তালুকদার, আপরিন আহমেদ তালুকদার, ইব্রাহীম আহমেদ তালুকদার প্রমূখ। পরে কেরাত প্রতিযোগিতায় ৮ম শ্রেণীর নার্গিছ আক্তার, ৯ম শ্রেণীর তাছলিমা লিলি, গজল প্রতিযোগিতায় ১০ম শ্রেণীর সোনিয়া বেগম, ৮ম শ্রেণীর মাহিমা আক্তার রুজি,
কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১০ম শ্রেণীর শিপা বেগম, ৯ম শ্রেণীর মুফছিয়া রহমান, দেশের গান প্রতিযোগিতায় ৭ম শ্রেণীর ছায়মা বেগম, ৬ম শ্রেণীর তাহরিমা আক্তার, স্বাধীনতা দিবসের উপর ইংরেজীতে উপস্থিত বক্তৃতা ৯ম শ্রেণীর হাছনা আক্তার, ৭ম শ্রেণীর মেহেরুন আক্তারসহ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
জগন্নাথপুর টুডেে/এ হাই